ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ ও স্মারকলিপি


নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ ও স্মারকলিপি

নীলফামারীতে বিদ্যুৎ সরবরাহের নিরবচ্ছিন্নতা নিশ্চিতকরণ ও বিতর্কিত প্রিপেইড মিটার বাতিলসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবর এই স্মারকলিপিটি পেশ করা হয়।

সংগ্রাম পরিষদের ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, প্রিপেইড মিটার ও ডিমান্ড চার্জ বাতিল করা, মিটার ভাড়া বন্ধ করা, ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং ভ্যাটের হার কমানোর দাবি।

এর আগে, শহরের বড়বাজার ট্রাফিক মোড় এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কোনো সেক্টর থেকেই চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না: এমপি জসিম উদ্দিন

জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দাবি করেন, বিদ্যুতের ভূতুড়ে বিল, প্রিপেইড মিটারের বাড়তি খরচ ও ঘন ঘন লোডশেডিংয়ে সাধারণ মানুষ এবং শ্রমজীবী সমাজ দিশেহারা রয়েছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এসব অযৌক্তিক চার্জ বাতিল ও গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলন করা হবে। সমাবেশ শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র‍্যাবের প্রশিক্ষিত জার্মান শেফার্ডসহ ৮ কুকুর নিলামে উঠছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


র‍্যাবের প্রশিক্ষিত জার্মান শেফার্ডসহ ৮ কুকুর নিলামে উঠছে

র‍্যাবের অপারেশনাল কাজে ব্যবহৃত আটটি প্রশিক্ষিত কুকুর এবার উন্মুক্ত নিলামে বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই নিলামের তালিকায় রয়েছেন ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের কুকুর।

মঙ্গলবার (১১ আগস্ট) র‍্যাব সদর দপ্তর থেকে প্রকাশিত টেন্ডার বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় মিরপুর-১৪ পুলিশ লাইন্সে র‍্যাব ডগ স্কোয়াড প্রাঙ্গণে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী আগ্রহী ক্রেতারা নিলামে অংশগ্রহণের আগে কুকুরগুলো সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবেন।

নিলামের জন্য তালিকাভুক্ত আটটি কুকুরের মধ্যে পাঁচটি ল্যাব্রাডর এবং তিনটি জার্মান শেফার্ড রয়েছে। এসব কুকুরের বয়স প্রায় ৬ বছর ৭ মাস থেকে ৮ বছর ৩ মাসের মধ্যে মান অঞ্চল।

র‍্যাবের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিলামে অংশগ্রহণের জন্য অংশগ্রহণকারীদের ১ হাজার টাকা নগদ জামানত দিতে হবে। এর সঙ্গে কুকুর বিক্রির মূল্যের ওপর ১০ শতাংশ আয়কর এবং ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে ক্রেতাকে। কোনো কুকুর কিনলে নির্ধারিত মূল্য তিন দিনের মধ্যে পরিশোধ করে সেটি বুঝে নিতে হবে। এই বিষয়ে র‍্যাব সদর দপ্তরের উপ-পরিচালক (অপারেশনস)-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রতিটি কুকুরের জন্য আলাদাভাবে নিলামে ডাক অনুষ্ঠিত হবে। কোনো কুকুর বিক্রি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টটির নিলাম কার্যক্রম চলবে বলে জানিয়েছেন র‍্যাবের প্রশাসন বিভাগের পরিচালক কমান্ডার কামরুল হাসান।

তবে সর্বোচ্চ দরদাতা হলেই কুকুরটি পাওয়া যাবে এমন নিশ্চয়তা নেই। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোনো কারণ দর্শানোর ছাড়াই যেকোনো দর গ্রহণ বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষায়িত ক্যানাইন দলের তিনটি প্রশিক্ষিত কুকুর উন্মুক্ত নিলামে বিক্রি হয়েছিল। তিনটি কুকুরের মোট বিক্রয়মূল্য ছিল ৬ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে যুক্তরাজ্য থেকে আনা ল্যাব্রাডর জাতের ‘কোরি’ নামের একটি কুকুর সর্বোচ্চ ৫ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

‘গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না’ এই কথোপকথনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পুলিশ কর্মকর্তা মো. ইকবাল হোসাইনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের সাবেক উপ-কমিশনার ইকবাল হোসাইনকে দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে এই শাস্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা হয়েছে।

বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সঙ্গে যুক্ত ইকবাল হোসাইন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন। এ কারণে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

তদন্ত শেষে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ এবং ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মতামত দেওয়া হয়। গণমাধ্যমের কাছে আসা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, অভিযোগের বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও ইকবাল হোসাইন কোনো সাড়া দেননি। পরে তদন্তকারী অফিসার নিয়োগ করে অভিযোগ তদন্ত করা হয়।

তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে বরখাস্ত করার গুরুদণ্ড আরোপের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও তিনি জবাব দেননি। পরে, অভিযোগের গুরুত্বসহ সামগ্রিক বিষয় পর্যালোচনা করে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

গুরুদণ্ড আরোপের জন্য সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পরামর্শকরণ) রেগুলেশনস, ১৯৭৯ অনুযায়ী পরামর্শ চাওয়া হয়। কমিশন ইকবাল হোসাইনকে চাকরি থেকে বরখাস্ত করা যেতে পারে বলে পরামর্শ দেয়। এরপর বিষয়টি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নথিতে ইকবাল হোসাইনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করার প্রক্রিয়ার কথা উল্লেখ রয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে সূত্র জানিয়েছে।

ইকবাল হোসাইনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে একটি ভিডিওতে গুলি চালানোর কথা বলেছিলেন। ভিডিওতে দেখা যায়, তিনি বলেন, ‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না।’ ভিডিওতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক এবং স্বরাষ্ট্রসচিবের উপস্থিতি দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনায় অনির্দিষ্টকাল থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


আর্জেন্টিনায় অনির্দিষ্টকাল থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক ও ইন্টার মায়ামির ফরোয়ার্ড লিওনেল মেসি অনির্দিষ্টকাল ধরে আর্জেন্টিনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি, বাবা হোর্হে মেসির শেষকৃত্যে অংশ নিতে তিনি নিজ শহর রোসারিওতে ফিরে আসেন। পরিবারের জন্য অত্যন্ত কঠিন এই সময়ে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর জন্যই ৩৯ বছর বয়সী এই তারকা এমন সিদ্ধান্তগ্রহণ করেছেন।

বিশ্বস্ত সংবাদমাধ্যম ডোবলে আমারিয়ায় প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্রে ফেরার জন্য মেসি বর্তমানে কোনো নির্দিষ্ট তারিখ জানাননি। তাই, ইন্টার মায়ামির হয়ে কবে মাঠে ফিরবেন, সেটাও অনিশ্চিত হয়ে আছে।

এর অর্থ হলো, আগামী ১৩ আগস্ট লিওঁর বিপক্ষে ইন্টার মায়ামির লিগস কাপের ম্যাচে নিশ্চিতভাবেই খেলতে পারবেন না মেসি।

উল্লেখ্য, চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে ১৮ ম্যাচে ১৫ গোল করেছেন মেসি এবং ৮টি অ্যাসিস্টও করেছেন তিনি। ট্রান্সফারমার্কটের তথ্যে, আর্জেন্টাইন এই কিংবদন্তি ফরোয়ার্ডের বর্তমান বাজারমূল্য ১৫ মিলিয়ন ইউরো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চার সদস্যকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথ পাঠ করান।

গত ৬ আগস্ট সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চারজন নতুন সদস্য নিয়োগ দিয়েছে। তারা হলেন-ড. মো. ফেরদৌস হোসেন, মোহাম্মদ আলী, মো. নজরুল ইসলাম এবং ইয়াসমিন গফুর।

এই নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, বাংলাদেশের সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। তাঁরা যোগদানের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া, যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

নতুন চার সদস্য নিয়োগের ফলে পিএসসিতে বর্তমানে একজন চেয়ারম্যানসহ মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%