বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৩৬ এম
দেশের কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের ভর্তি কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।
এ তথ্য কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সূত্রে জানা গেছে।
সূত্রে উল্লেখ করা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সুষ্ঠু আয়োজন ও সমন্বয়ের দায়িত্বে থাকবে। ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণসহ পরবর্তী কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, আসনসংখ্যা, পরীক্ষার সময় ও কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য পরে ভর্তি পরীক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হবে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ মন্তব্য করেন, "কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।" তিনি আরও বলেন, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ও সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে।
উল্লেখ্য, কৃষি গুচ্ছ পদ্ধতির মাধ্যমে দেশের কৃষি ও কৃষিসংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমন্বিতভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। এর ফলে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তের বিপুলসংখ্যক শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হরমুজ প্রণালিতে অত্যাধুনিক একটি মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে হরমুজের প্রবেশমুখে গোয়েন্দা অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক, মানুষবিহীন ও স্মার্ট একটি সাবমেরিন আটক করেছে তাদের নৌবাহিনী।
আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়, এই স্মার্ট সাবমেরিন পানির নিচের ক্ষেত্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত, যা ২০২৫ সালে মার্কিন নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছিল।
শিগগির আটক করা সাবমেরিনটির ছবি প্রকাশ করা হবে বলেও জানিয়েছে তারা।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মনুষ্যবিহীন এই ডুবোজাহাজের প্রধান সক্ষমতাগুলোর মধ্যে রয়েছে পানির নিচে অনুসন্ধান ও নজরদারি, সমুদ্রের তলদেশের ম্যাপিং, মাইন শনাক্তকরণ এবং সাবমেরিন কেবল ও পাইপলাইন পরিদর্শন।
তবে ইরানের এই দাবির পরপরই আলজাজিরার কাছে বিষয়টি নিয়ে কথা বলেছেন এক মার্কিন কর্মকর্তা।
তার ভাষ্য, একদিনেরও বেশি সময় আগে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর পরিচালিত একটি আন্ডারওয়াটার ড্রোন বিকল হয়ে পড়েছিল।
ওই কর্মকর্তার দাবি, ড্রোনটি চলমান অভিযানের সহায়তায় আঞ্চলিক জলসীমায় জরিপ চালাচ্ছিল। এটি একটি পুরোনো মডেলের ড্রোন ছিল। এটি কোনো সংবেদনশীল তথ্য সংগ্রহ করত না এবং এতে কোনো গোপন সোনার বা রাডার সরঞ্জামও ছিল না।
ইরান যুদ্ধ শুরুর পর থেকে সমুদ্র পরিবহণে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবরোধ বজায় রেখেছে তেহরান। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ এ প্রণালি দিয়েই পরিবাহিত হয়।
ইরানের এই পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ইরানের বন্দরগুলোতে পালটা অবরোধ আরোপ করা হয়েছে।
সূত্র: আলজাজিরার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সারা দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা অবস্থায় থাকতে পারে। কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার জন্য প্রস্তুত বার্সেলোনা, তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ফেইনুর্ড। আজকের খেলায় পিএসজি, লিভারপুল এবং আর্সেনালও অংশগ্রহণ করবে।
ক্রিকেট
গেম ডেভেলপমেন্ট ট্রফি
ফাইনাল
সরাসরি, সকাল ৯-৩০ মি.,
টি স্পোর্টস
এজবাস্টন টেস্ট-১ম দিন
ইংল্যান্ড-পাকিস্তান
সরাসরি, বিকাল ৪টা,
সনি স্পোর্টস ২
টেনিস
ইউএস ওপেন
কোয়ার্টার ফাইনাল
সরাসরি, রাত ৯-৩০ মি.,
স্টার স্পোর্টস ১ ও ২
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
বার্সেলোনা-ফেইনুর্ড
সরাসরি, রাত ১০-৪৫ মি.,
পিএসজি-স্লোভান
সরাসরি, রাত ১টা,
সনি স্পোর্টস ১
নাপোলি-আর্সেনাল
সরাসরি, রাত ১টা,
সনি স্পোর্টস ২
লিভারপুল-আতলেতিকো
সরাসরি, রাত ১টা,
সনি স্পোর্টস ৫
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তিব্বতে ৫ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানাচ্ছে, ভূমিকম্পের কম্পন নেপালেও অনুভূত হয়েছে। কয়েক দিন আগে নেপাল-তিব্বত সীমান্তের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল অঞ্চলটি, এবং এখন আবারও দুর্যোগের মুখোমুখি হলো।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হিন্দুস্তান টাইমস এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে ইএমএসসি উল্লেখ করেছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) ভূমিকম্পটির মাত্রা ৫.০ বলে জানিয়েছে। তবে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যুর ঘটনা, আহত বা উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানাচ্ছে, গত বৃহস্পতিবার তিব্বতে ৫ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
এদিকে, মঙ্গলবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৩৫৭ জনে দাঁড়িয়েছে। বর্তমানে ৫ হাজার ৩২৬ জন নিখোঁজ রয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানাচ্ছে, তিব্বতে ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫১৯ জন এখনো নিখোঁজ। এর ফলে, নেপাল ও তিব্বতে সম্মিলিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪০০ এবং নিখোঁজের সংখ্যা ৫ হাজার ৮৪৫।
নেপালের বিভিন্ন অঞ্চল থেকে তথ্য সংগ্রহ করে নিখোঁজের সংখ্যা নিশ্চিত করার কাজ করছে দেশটির কর্তৃপক্ষ। চীন-নেপাল সীমান্তের কাছে হিমবাহ ও পাহাড় ধসে সড়ক, সেতু ও ঘরবাড়ি ধ্বংস হওয়ার পর নেপালে উদ্ধার অভিযান ১৪তম দিনে প্রবেশ করেছে।
নিখোঁজদের মধ্যে শতশত জলবিদ্যুৎকেন্দ্রের কর্মীও রয়েছেন। এর মধ্যে শুক্রবার গভীর টানেলের ভেতর আটকে থাকা দুই নেপালিকে এবং শনিবার একজন চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে। এই উদ্ধার কার্যক্রমে আরও জীবিত মানুষ উদ্ধারের আশা তৈরি হয়েছে। হিমবাহ ধসের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ দ্রুত গলে যাওয়ায় এ ধরনের দুর্যোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ