ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রাথমিকে শিক্ষক নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা


প্রাথমিকে শিক্ষক নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে উত্তীর্ণ প্রার্থীদের জন্য নতুন তথ্য প্রকাশ করেছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শনিবার (২৬ সেপ্টেম্বর) তার ফেসবুক পেজে একটি প্রশাসনিক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

পোস্টে উল্লেখ করা হয়েছে, ১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যদি কেউ নিয়োগপত্র না পেয়ে থাকেন, তবে তাদের নিয়োগপত্র যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে প্রেরণ করা হবে।

আরও পড়ুন: ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন

এছাড়া, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই নিয়োগপত্র পাওয়ার বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘে প্রধানমন্ত্রীর কার্যক্রম বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


জাতিসংঘে প্রধানমন্ত্রীর কার্যক্রম বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে: বাণিজ্যমন্ত্রী

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ও কর্মসূচিগুলো বাণিজ্যক্ষেত্রে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি উল্লেখ করেছেন, দেশের মূল নেতা প্রধানমন্ত্রী। যখন তিনি সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন, তখন তা বাংলাদেশের সর্বোচ্চ ফোরাম থেকে বলা হয়। এর ফলে সুদূরপ্রসারী ইতিবাচক ফল আসবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমায় সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে প্রায় ১১টি দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০টি কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি দেশের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই ইতিবাচক প্রভাব রাখবে। দেশের প্রধানমন্ত্রীই তো মূল নেতা। তিনিই মূল নেতৃত্ব দেন। তিনি যখন বিভিন্ন দেশের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন, তখন তা বাংলাদেশের সর্বোচ্চ ফোরাম থেকে বলা হয়। এর ফলে সুদূরপ্রসারী ইতিবাচক ফল আমরা পাবো ইনশাআল্লাহ।

বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আমাদের জন্য সবাই বন্ধুরাষ্ট্র। আমরা সবার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রেখে এগিয়ে যেতে চাই।

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি চলমান থাকলে তার কি কি প্রভাব বাণিজ্যে পড়তে পারে- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এ অবস্থা চলতে থাকলে বাণিজ্যে কি প্রভাব পড়বে, এটা তো একটি পরিবর্তনশীল পরিস্থিতি। এক জায়গায় জিনিসটা থেমে নেই যে আপনি এটার ওপর নির্ভর করে একটি উৎস বের করবেন। বর্তমানে তেলের মূল্য নির্ধারণে আমাদের বাধ্য হতে হয়েছে, আংশিক সমন্বয় করতে হয়েছে। তিনি বলেন, এটার অভিঘাতে দ্রব্যমূল্যের প্রভাব যাতে কমানো যায়, সেজন্য আমরা সাপ্লাই চেনকে আরো সুসংহত করার জন্য, মসৃণ করার জন্য, কোনো জায়গায় যেন অযৌক্তিভাবে মূল্যবৃদ্ধি না হয় এবং সরবরাহ যাতে কোনো অবস্থায় বাঁধাগ্রস্ত না হয়, সেজন্য কাজ করছি।

এর আগে মহানগর ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে খন্দকার মুক্তাদির সিলেটে এআই প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়ে বলেন, সিলেটে একটি এআই প্রশিক্ষণ কেন্দ্র করার বিষয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তরুণদের প্রশিক্ষণ দিয়ে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ করে তুলতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশে অনেক তরুণ ফ্রিল্যান্সিং করে আয় করছেন। সিলেটের তরুণদেরও প্রশিক্ষণের মাধ্যমে এ খাতে যুক্ত করার সুযোগ তৈরি করতে চাই। এ জন্য প্রশিক্ষণ কেন্দ্রটি যথাযথভাবে পরিচালনা করা গেলে সিলেট থেকে বিপুলসংখ্যক তরুণ ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তি খাতে কাজের সুযোগ পাবেন।

তিনি আরো বলেন, আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে ইনশাআল্লাহ আমি আমাদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রীকে সিলেট নিয়ে আসব। তার সঙ্গে আমি আলাপ করেছি, আমরা এখানে একটি এআই প্রশিক্ষণ কেন্দ্র করব।

খন্দকার মুক্তাদির বলেন, বিনিয়োগ আকর্ষণের অন্যতম পূর্বশর্ত হচ্ছে যোগাযোগব্যবস্থার উন্নয়ন। সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার পাশাপাশি রেল যোগাযোগের উন্নয়নেও কাজ করা হচ্ছে। এর মাধ্যমে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরো সহজ হবে।

সিলেটের তরুণদের তথ্যপ্রযুক্তি খাতে যুক্ত করার পাশাপাশি শহরকে বিনিয়োগ ও ব্যবসার জন্য আরো আকর্ষণীয় করে তোলার বিষয়েও তিনি কথা বলেন। এ জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপরও গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি না থাকলে বিনিয়োগ ও উন্নয়ন সম্ভব নয়। কোনো এলাকায় মাদক বা কিশোর গ্যাংয়ের তৎপরতা থাকলে সেখানকার মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়।

সিলেট নগরকে উন্নত প্রযুক্তির সিসিটিভির আওতায় আনার উদ্যোগের কথা জানান তিনি। তার ভাষ্য, সিলেট সিটি করপোরেশন শহরজুড়ে এমন সিসিটিভি স্থাপনের উদ্যোগ নিয়েছে, যেগুলোতে মুখ শনাক্ত করার প্রযুক্তি থাকবে এবং রাতেও নজরদারি করা যাবে। প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সিলেটকে বাসযোগ্য, বিনিয়োগ, ব্যবসা ও পর্যটনের জন্য আরো আকর্ষণীয় শহর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা-ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


মোহাম্মদপুরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা-ভাঙচুর

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এই ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোহাম্মদপুর থানা পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায়, চাঁদ উদ্যান হাউজিং এলাকার আনুমানিক ১৭ কাঠা জমি নিয়ে একাধিক পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ওই জায়গায় দুটি বস্তি অবস্থিত ছিল। পূর্বে জমিটি আলম নামের এক প্রবাসীর দখলে ছিল। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর সেখানে থাকা দুটি বস্তির একটি দখলমুক্ত করেন। এরপর জমিটি খালি পড়ে ছিল।

শনিবার সকালে অপর একটি পক্ষ খালি পড়ে থাকা ওই ১৭ কাঠা জমিটি দখলের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ টিমকে পাঠানো হয় এবং সর্বশেষ তথ্য অনুযায়ী পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

ওসি বলেন, হামলা এবং ভাঙচুরের সাথে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একাধিক পক্ষেরই ওই এলাকায় জমি রয়েছে, কিন্তু জমি সংক্রান্ত বা দেওয়ানি দখল বিষয়ে সরাসরি ব্যবস্থা নেওয়া পুলিশের এখতিয়ারভুক্ত নয়। তবে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হলে পুলিশ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে টিকটক ভিডিও বানাতে গিয়ে শিশু মৃত্যুর মামলায় আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


ময়মনসিংহে টিকটক ভিডিও বানাতে গিয়ে শিশু মৃত্যুর মামলায় আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার ফুলপুরে টিকটক ভিডিও তৈরির সময় একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দেওয়ার ফলে সৌরভ ক্ষত্রিয় (৭) নামে এক শিশুর মৃত্যু ঘটে। এই ঘটনার পর দেড় বছর পলাতক থাকার পর টিকটকার আব্দুল হাকিম (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার বিকাল সোয়া ৪টার দিকে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বাসসকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আসামি প্রায় দেড় বছর ধরে পলাতক ছিলেন এবং গোপন তথ্যের ভিত্তিতে পাতিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে গতকাল শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আসামি আব্দুল হাকিম উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের বাসিন্দা। গত বছরের ২৯ মার্চ টিকটক ভিডিও তৈরির জন্য সৌরভকে ১০ টাকার বিনিময়ে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলেন। তার নির্দেশে সৌরভ পুকুরে ঝাঁপ দিলে পায়ে লোহার তারকাঁটা ঢুকে মারাত্মকভাবে আহত হয়।

ঘটনার পর আব্দুল হাকিম সৌরভকে এ বিষয়ে কাউকে না জানাতে নিষেধ করেন। কিন্তু সৌরভ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৪ এপ্রিল সৌরভ মারা যান।

এ ঘটনায় গত বছরের ৫ এপ্রিল নিহত সৌরভের মা রানু ক্ষত্রিয় দবিধির ৩০৪ ধারায় আব্দুল হাকিমকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন বলে জানান ওসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয়: ধর্মমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয়: ধর্মমন্ত্রী

যে ভাই ঠিকাদারের কাজ পেয়েছেন, তাকে অনুরোধ করা হচ্ছে যে সড়কের কাজটি সঠিকভাবে সম্পন্ন করবেন। মুরাদনগরের কাউকে চাঁদা দিতে হবে না, কাউকে ঘুষ দিতে হবে না। যদি কেউ চাঁদা বা ঘুষ চায়, তাহলে তাকে থানায় সোপর্দ করবেন। অন্যথায়, আমাকে জানাবেন। মুরাদনগর হবে চাঁদাবিহীন, ঘুষবিহীন এবং দুর্নীতিমুক্ত মুরাদনগর।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মুরাদনগর টু রামচন্দ্রপুর, বাঞ্ছারামপুর সড়কের মুরাদনগর-রামচন্দ্রপুর অংশের সড়ক উন্নয়ন কাজের ভার্চুয়ালে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মুরাদনগরের ৬ বারের এমপি ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ বলেন, "আল্লাহর রহমতে আমাদের 'তারেক রহমান সাহেব' প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আজ এ সড়কটি সংস্কার কাজ হচ্ছে।" তিনি আরও বলেন, "মুরাদনগরে এ কয়েক মাসেই অনেকগুলো রাস্তা সংস্কার ও প্রশ্বস্ত করার সুযোগ করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান।" তিনি সকলের কাছে দোয়া চান, যেন আল্লাহ তাকে নেক হায়াত ও সুস্বাস্থ্য দান করেন এবং সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করেন।

মন্ত্রী বলেন, "আল্লাহ কুদরতিভাবে মামলা থেকে মুক্ত করে ইজ্জত সহকারে দেশে নিয়ে এসেছেন। আপনারা আবার আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আল্লাহ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আপনাদের কাছে আমি মাননীয় মন্ত্রী নই, আমি আপনাদের কামলা।" তিনি বলেন, "ছয়বার আমাকে নির্বাচিত করেছেন আপনাদের কাজ করার জন্য। আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি এবং যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, কাজ করে যাব।"

যে ভাই কাজটি পেয়েছেন, তার জন্য বিশেষভাবে দোয়া করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, "যেন কাজটি ভালোভাবে সম্পন্ন হয়।" তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী আরও বলেন, "রাস্তাটা ভালো হলে মানুষ চলাচল করতে পারবে এবং শান্তি পেলে তার সওয়াব বর্তমান সরকার পাবে, তারা পাবে।"

কোম্পানিগঞ্জ-নবীনগর সড়ক ছাড়া এই রাস্তাটাসহ সড়ক জনপদের আওতায় মুরাদনগরের সকল রাস্তা আল্লাহ পাক আমাকে দিয়ে করিয়েছেন। তিনি বলেন, "স্বৈরাচার আমলে হয়েছে এমন কোন রাস্তা কেউ দেখাতে পারবে না। তারা আগের সড়কগুলোর সংস্কারও করেননি।"

ধর্মমন্ত্রী বলেন, "আমি চাই দুর্নীতিমুক্ত মুরাদনগর গড়তে, আমি চাই অন্যায়মুক্ত মুরাদনগর গড়তে, আমি চাই মাদকমুক্ত মুরাদনগর গড়তে। আমি এমন একটি মুরাদনগর চাই, যে মুরাদনগর হবে সাধারণ মানুষের মুরাদনগর, গরিব মানুষের মুরাদনগর। এটা ছাড়া আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই।"

বর্ষায় নৌকা ও অন্য মৌসুমে পেয়ে হেঁটে চলাচল করা কামাল্লা-রামচন্দ্রপুর ইউনিয়নবাসীসহ লক্ষ লক্ষ মানুষের দুঃখ ঘুচাতে মুরাদনগর টু রামচন্দ্রপুর সড়কটি করে দেন বর্তমান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি। তার হাত ধরেই কাচাঁ রাস্তা পাকাকরণ হয়। কিন্তু বিগত আওয়ামী লীগের ১৭ বছরে সে সড়কটি সংস্কারও করেননি আওয়ামী লীগের ২ এমপি।

ভাঙা সড়ক পরিণত হয় মরন ফাঁদে। সেই মরন ফাঁদ থেকে লক্ষ লক্ষ জনতাকে আবারো উদ্বার করলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি।

সড়কটি সংস্কার কাজের উদ্ভোদনে হাসি ফুটেছে স্থানীয় জনতার মুখে। আনন্দিত শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও গাড়ি চালকরা।

সিএনজি চালক শাওন বলেন, "এতদিন ধরে গাড়ি চালাতে গিয়ে কোমড় ব্যাথা হয়ে যেত। আজ সড়কের সংস্কার কাজের উদ্ভোদনে আমরা আনন্দিত। দাদাভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন নেক হায়াত দান করে।"

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা গোলাম মহিউদ্দিন বলেন, "এ সড়কটি মূলত আইল ছিল, তাও আঁকাবাকা, কাদা পানিতে ভরপুর। সে জায়গায় ১০ কিলোমিটার ১৮ ফিট সড়ক করেন আমাদের বর্তমান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।"

তিনি বলেন, "সে সড়ক তার হাত ধরে হয়েছে, তিনিই আবার আজ সংস্কার কাজের উদ্ভোদন করলেন। এর মাঝে কেউ এ অঞ্চলের মানুষের দুঃখ দূর্দশার কথা ভাবেনি।"

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন বলেন, "সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত আর অধিকাংশ জায়গায় ভেঙে পড়েছে। মানুষ চলাচল করতে কষ্ট হত, প্রায়ই গাড়ি উল্টে দূর্ঘটনার শিকার হতে। আজ সড়ক সংস্কার উদ্ভোদনে মানুষের দুঃখ কষ্টের লাগব হবে।"

কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা গোলাম মহিউদ্দিন এর সভাপতিত্বে উদ্ভোদনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, মুরাদনগর উপজেলা কমিশনার (ভূমি) সাকিব হাসান খান। উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া, নজরুল ইসলাম।

উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিমুদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ধর্মমন্ত্রীর উন্নয়ন কর্মকর্তা সৈয়দ শরীফ আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের সভাপতি সোহেল সামাদ। সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশাহ। ছাত্রদলের আহবায়ক খায়রুল আহসান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%