শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:০১ পি.এম
চাঁদপুর চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিদ্যোৎসাহী, ধর্মানুরাগী এবং বহু প্রতিষ্ঠান গড়ার কারিগর মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিমের রুহের মাগফিরাত কামনায় একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর ঐতিহাসিক চাঁদপুর পুরানবাজার জামে মসজিদের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুম সেলিম আখন্দের বর্ণাঢ্য কর্মময় জীবন ও অবদান স্মরণ করে সংক্ষিপ্ত আলোচনা করেন পুরানবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার। আলোচনায় চাঁদপুরের ব্যাবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষা ও সামাজিক উন্নয়নে মরহুমের ভূমিকা শ্রদ্ধার সাথে তুলে ধরা হয়।
একই দোয়া অনুষ্ঠানে পুরানবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য মরহুম বাচ্চু পাটোয়ারীর রুহের মাগফিরাত কামনা করেও বিশেষ প্রার্থনা করা হয়। মরহুমদ্বয়ের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ভারপ্রাপ্ত ইমাম হাফেজ মাওলানা কবির হোসেন। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে চাঁদপুর চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আলহাজ্ব আমিনুল ইসলাম সেলিম খান, মসজিদ কমিটির সদস্য হারুনুর রসিদ মিয়াজী, চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার নজরুল ইসলাম নজু বেপারী, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আসলাম তালুকদারসহ স্থানীয় ব্যবসায়ী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা জেলা পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযানে মোট ৪৯৬ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৭৮ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য। জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের মধ্যে ৩২৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাদের অপরাধের সম্পৃক্ততা ও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হয়েছে। অপরদিকে, ১৬৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে, যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এই অভিযানে নিষিদ্ধ সংগঠনের নাশকতা প্রতিরোধের পাশাপাশি কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, ছিনতাইকারী, ডাকাতসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সুপার বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির স্বীকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’ তিনি জানান, কুমিল্লাকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন ধরণের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ব্যাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপি একটি সাংগঠনিক সভা আয়োজন করেছে। গত বৃহস্পতিবার কালীকচ্ছ ইউনিয়নের পাঠশালা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসাইন মাহবুব শ্যামল।
সভাটি উপজেলা বিএনপি’র সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরূজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, সাবেক পৌর মেয়র মো. হাফিজুর রহমান কচি, জেলার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক ভিপি মো. জহিরূল হক খোকন, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী এবং যুবদলের আহবায়ক মো. আবু সুফিয়ান সিদ্দিকী।
বক্তারা উল্লেখ করেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের নেতারা ভারতের আগরতলা ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। এ বিষয়ে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতা কর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বক্তারা সতর্ক করেন যাতে ওই ফ্যাসিস্টরা দেশের মাটিতে পা রাখতে না পারেন। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার মাধ্যমে দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও সকল প্রকার অপতৎপরতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। প্রধান অতিথি সভায় বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বিএনপি’র ঘাঁটি। স্বাধীনতার পর থেকে আসনে বিএনপি’র পাশের পাল্লা ভারী ছিল। তবে, শুধুমাত্র দলীয় অনৈক্যের কারণে গত ২০২৬ সালের নির্বাচনে এখানে পরাজয় ঘটেছে। আমাদেরকে সকল ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফজলুল হক
ইমেইল থেকে
প্রশ্ন : মহিলাদের লম্বা চুলের আগা ফেটে গেলে বা অসমান থাকলে, অথবা অন্য কোনো কারণে চুলের আগা ২-৩ ইঞ্চি কাটা যাবে কি? কাটা হলে কি এ ক্ষেত্রে স্বামীর অনুমতি প্রয়োজন আছে?
উত্তর : ইসলামের বিধান অনুযায়ী, মহিলাদের জন্য লম্বা চুল রাখা একটি স্বাভাবিক বিষয়। মহিলাদের জন্য এটি স্বাভাবিক প্রাকৃতিক অবস্থা। ফ্যাশনের উদ্দেশ্যে অথবা নিজের ইচ্ছার কারণে চুল কাটা হারাম। তবে, স্বাস্থ্যগত কারণে যদি চুলে কোনো অসুস্থতা বা রোগ থাকে, সেক্ষেত্রে চুলকে সুস্থ করার জন্য সামান্য পরিমাণ চুল কাটা যেতে পারে। তবে, এটি ফ্যাশন হিসেবে গ্রহণযোগ্য নয় এবং নারীত্বকে নষ্ট করা বা পুরুষের বেশ ধারণ করার উদ্দেশ্যে কাটা যাবে না। যদি স্বাস্থ্যগত কারণে বা চুলের স্বাভাবিক অবস্থাকে ফিরিয়ে আনার জন্য চুল কাটা হয়, তাহলে অল্প পরিমাণ চুল কাটা যেতে পারে। এই প্রক্রিয়ায় স্বামীর সঙ্গে পরামর্শ করা ভালো। কারণ, স্বামী যদি মনে করেন যে, এতটুকু কাটা প্রয়োজন, তাহলে কাটতে পারেন। যদি তিনি পরামর্শ দেন যে কাটার প্রয়োজন নেই, তাহলে অন্য কোনো চিকিৎসার বিষয়ে আলোচনা করা যেতে পারে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
[email protected]
তালাশ বিডি/মিডিয়া লিঃ