ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জাপান বধের মিশনে নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল


জাপান বধের মিশনে নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল

বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব ৩২-এর মহারণে আজ জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই হাইভোল্টেজ ম্যাচের আয়োজন হবে হিউস্টন স্টেডিয়ামে। কোচ কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রকে ছাড়া একাদশ সাজাতে বাধ্য হয়েছেন। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে নেমে চোট কাটিয়ে মাঠে ফেরার ইঙ্গিত দিলেও নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে নেইমারকে শুরুতে না রাখাটাই অনেকের কাছে চমক হয়ে এসেছে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছিলেন কোচ আনচেলত্তি। ভক্তদের মধ্যে তার জন্য প্রত্যাশাও ছিল আকাশচুম্বী। কিন্তু মাঠের লড়াইয়ে ঝুঁকি নিতে একেবারেই রাজি নন ইতালির এই কৌশলী। তিনি দলীয় ভারসাম্যের কথা মাথায় রেখে শুরুর একাদশে নেইমারের পরিবর্তে আক্রমণভাগে ভরসা রেখেছেন রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র এবং মাতেউস কুনহার ওপর।

ব্রাজিলের রক্ষণ ও মাঝমাঠের ওপর পূর্ণ আস্থা রেখেছেন আনচেলত্তি। দলের গোলপোস্টের দায়িত্বে বরাবরের মতোই থাকছেন অ্যালিসন বেকার। তার সামনে রক্ষণভাগ সামলাবেন দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোস। মাঝমাঠে প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়া এবং খেলার নিয়ন্ত্রণ ধরে রাখার দায়িত্ব থাকবে অভিজ্ঞ কাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতার কাঁধে।

আরও পড়ুন: বায়োমেট্রিক তথ্য না দিলে বাতিল হবে ভোটার নিবন্ধনের আবেদন

ফুটবলপ্রেমীদের নজর এখন হিউস্টনের দিকে। শক্তিশালী জাপানের বিপক্ষে আনচেলত্তির এই বিশেষ কৌশল কতটা কার্যকর হয় এবং নেইমারবিহীন ব্রাজিল মাঠের লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম হবে কি না, তা দেখার অপেক্ষায় এখন পুরো বিশ্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, "জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না"

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১১:২০ পি.এম


লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, "জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না"

চাঁপাইনবাবগঞ্জের রানিনগরে বালু উত্তোলনে বাধা দিয়ে দিনভর লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারা দিয়েছে কয়েকটি গ্রামের বাসিন্দারা। সোমবার, রানিনগরসহ আশেপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ নদীপাড়ে অবস্থান নেয় দিনভর। এর আগে সকালে, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে নদী ও স্থলপথে ৪০-৫০ জনের একটি দল সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের রানিনগর এলাকায় পদ্মা নদীতে বালু উত্তোলন করতে আসে। ওইসময় স্থানীয় কয়েকজন তাদের বাঁধা দিলে, তারা হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বালু উত্তোলন করতে যায়। তবে, পরে গ্রামবাসী বাধা দিলে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে, এসিল্যান্ড ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, কয়েক দফায় নদী ভাঙনের শিকার হয়ে পদ্মা নদীতে বাঁধ থাকা এলাকায় বসতবাড়ি করেছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। কয়েক দফা এখানে বালু উত্তোলন না করার জন্য উপজেলা, জেলা ও বিভাগীয় প্রশাসনকে দাবি জানিয়েছে স্থানীয়রা। কিন্তু তা মানা হয়নি। ফলে, কয়েক হাজার বিঘা ফসলী জমি, বসতবাড়ি ও কয়েকশ কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধের নিচে বালু উত্তোলনের পুনর্বার চেষ্টা চলছে। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য গ্রামবাসী জানিয়েছেন, জীবন দিয়ে হলেও বালু উত্তোলন করতে দেয়া হবে না।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি ইকরামুল হোসাইন জানান, বালু উত্তোলনে গেলে গ্রামবাসী বাঁধা দেয়। এরপর, এসি ল্যান্ডের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। এমনকি ঘটনাস্থলে উত্তেজনা থাকা সত্ত্বেও, কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এই মহারণেই জীবন-মরণ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১১:২১ পি.এম


এই মহারণেই জীবন-মরণ

বিশ্বকাপের নকআউটের উত্তেজনায় আজ হিউস্টনে মুখোমুখি হয়েছে বিশ্বের পরাশক্তি ব্রাজিল এবং উদীয়মান শক্তি জাপান।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সাথে হোঁচট খেলেও ব্রাজিল দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। সেলেসাওরা হাইতি ও স্কটল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। বিশ্বকাপের মঞ্চে এশীয় দেশগুলোর বিপক্ষে ব্রাজিলের রেকর্ড ঈর্ষণীয়। এখন পর্যন্ত চারবার মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ জাপানের বিপক্ষে জয় পেলে সেই রেকর্ড ‘পাঁচে পাঁচ’ পূর্ণ হবে। তবে বিশ্বকাপের মঞ্চে যেকোনো অঘটনই সম্ভব, আর জাপান সেই অঘটন ঘটানোর রসদ নিয়েই মাঠে নেমেছে।

স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর নিজেদের কৌশল পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি উইনিং কম্বিনেশনের ওপর আস্থা রেখে আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই জাপান বধের মিশনে নেমেছেন। আলিসনের বিশ্বস্ত হাতে রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকছেন দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস ও দগলাস সান্তোস। মাঝমাঠে ভারসাম্য বজায় রাখবেন ব্রুনো গিমারাইস, কাসেমিরো ও লুকাস পাকেতা। আক্রমণভাগের ত্রয়ী হিসেবে ভিনিসিয়ুস জুনিয়রের সাথে থাকছেন রায়ান ও মাতেউস কুনিয়া।

অন্যদিকে, জাপান কোচ হাজিমে মরিয়াসু ব্রাজিলকে আটকানোর জন্য একাদশে এনেছেন বড় পরিবর্তন। সুইডেনের সাথে ড্র করা ম্যাচের একাদশ থেকে চারজন খেলোয়াড়কে পরিবর্তন করে কিছুটা চমক দিয়েছেন তিনি। রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে আয়ুমু সেকো ও কো ইতাকুরার বদলে দলে আনা হয়েছে তাকেহিরো তোমিয়াসু ও শোগো তানিগুচিকে। মাঝমাঠে আও তানাকার জায়গায় সুযোগ পেয়েছেন কাইশু সানো।

কৌশলী পরিবর্তনের অংশ হিসেবে রিতসু দোয়ানকে রাইট উইং-ব্যাক হিসেবে খেলিয়ে আক্রমণভাগে জুনিয়া ইতোকে নামিয়েছেন মরিয়াসু। জিওন সুজুকির গোলরক্ষক হিসেবে শুরু করা এই ম্যাচে দাইজেন মায়েদা ও আয়াসে উয়েদারা আক্রমণভাগে ব্রাজিলের রক্ষণকে কতটা চাপে ফেলতে পারেন, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহের শেষ নেই।

হিউস্টনের এই লড়াই এখন কেবল একটি নকআউট ম্যাচ নয়, বরং ব্রাজিলের অপরাজেয় রেকর্ডের পরীক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপরে, ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপরে, ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যার শঙ্কা

কুড়িগ্রামের দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আগামী ৭২ ঘণ্টায় প্রধান নদ-নদীগুলোর পানির সমতল বৃদ্ধি অব্যাহত থাকলে তা বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে, ফলে ব্রহ্মপুত্র অববাহিকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) কর্মকর্তারা জানাচ্ছেন, আজ বিকেল ৩টায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল। এর ফলে নিচু প্লাবনভূমি এবং কিছু চর এলাকায় প্লাবিত হয়েছে।

এদিকে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচে, নীলফামারী জেলার ডালিয়ায় ১৭ সেন্টিমিটার নিচে এবং রংপুর জেলার কাউনিয়া পয়েন্টে ঠিক বিপৎসীমায় প্রবাহিত হচ্ছিল বলে জানা যায়।

গত ২৪ ঘণ্টায় তিস্তা, দুধকুমার এবং ধরলা নদীর পানির স্তর বেড়ে গেছে। আগামী তিন দিন তা আরও বাড়ার জন্য কিছু জায়গায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সময়ে নীলফামারী, লালমনিরহাট, রংপুর এবং গাইবান্ধা জেলায় নিচু এলাকার প্লাবনভূমিতে স্বল্পস্থায়ী বন্যা হতে পারে। অন্যদিকে, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

নীলফামারীর ডালিয়ায় অবস্থিত বিডব্লিউডিবির তিস্তা ব্যারেজ বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বাসসকে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানির স্তর ওঠানামা করেছে। তিনি বলেন, 'আজ বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির স্তর বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচে ছিল এবং কাউনিয়া পয়েন্টে বিপৎসীমা বরাবর প্রবাহিত হচ্ছিল।'

তবে, উজান থেকে আসা পানির পরিমাণ এবং বৃষ্টিপাতের পরিস্থিতির ওপর নির্ভর করে এই তিস্তার পানি আবার বিপৎসীমা অতিক্রম করতে পারে অথবা বিপৎসীমার নিচে নেমে আসতে পারে।

আগের বর্ষা মৌসুমগুলোর মতোই, অতিরিক্ত পানির প্রবাহ নিয়ন্ত্রিত রাখতে ডালিয়ায় তিস্তা ব্যারেজ প্রকল্পের (টিবিপি) ৪৪টি গেট খোলা রাখা হয়েছে, যেখানে নদীর পানির স্তর এখনও ওঠানামা করছে।

বিডব্লিউডিবির রংপুর সার্কেলের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার মো. আহসান হাবিব রাতের বেলায় বাসসকে জানান, বর্ষার কারণে উজান থেকে পানির ঢল নামলেই তিস্তা এবং দুধকুমার নদীর তীরবর্তী প্লাবনভূমি ও নিচু চর এলাকা সাময়িকভাবে প্লাবিত হয়।

তিনি বলেন, 'যেহেতু আমরা গত মৌসুমে তিস্তার ঝুঁকিপূর্ণ ও ভাঙনপ্রবণ ৪২ কিলোমিটার অংশে নদী তীর রক্ষার কাজ করেছি, তাই এখন পর্যন্ত ওই এলাকা থেকে নদীভাঙনের তেমন কোনো ঘটনা ঘটেনি।'

তবে তিনি জানান, বিডব্লিউডিবি কর্মকর্তারা পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং জরুরি ভিত্তিতে নদীর পাশে ও অন্যান্য স্থানের বন্যা নিয়ন্ত্রণ কাঠামো এবং নদী তীর রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত আছেন।

ইঞ্জিনিয়ার হাবিব মন্তব্য করেন, 'ব্রহ্মপুত্র অববাহিকার রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী এবং লালমনিরহাটের নিচু চরাঞ্চলে অস্থায়ী জলমগ্নতার পরিস্থিতি ওঠানামা করতে পারে এবং আগামী কয়েকদিন বড় ধরনের বন্যার কোন পূর্বাভাস নেই।'

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ এক বুলেটিনে জানায়, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং উজানে আসাম ও অরুণাচল প্রদেশে অতি ভারী বৃষ্টির তথ্য রয়েছে।

আবহাওয়া সংস্থাগুলো বলছে, আগামী ৪৮ ঘণ্টায় রংপুর বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ ও মেঘালয় রাজ্যের সংলগ্ন উজান অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার পরে পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানির স্তর বৃদ্ধি পেয়েছে এবং আগামী পাঁচ দিন এই ধারা অব্যাহত থাকতে পারে।

আগামী তৃতীয় থেকে পঞ্চম দিন পর্যন্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানির স্তর সতর্কীকরণ স্তরে প্রবাহিত হয়ে সংলগ্ন নিচু এলাকার কিছু কিছু জায়গায় প্লাবিত হতে পারে।

আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় উজানের রাজ্য অরুণাচল প্রদেশের পাসিঘাট পয়েন্টে ২০৩ মিমি এবং আসামের ডিব্রুগড় পয়েন্টে ১০৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

'একই সময়ে, বাংলাদেশে কুড়িগ্রামের পাটেশ্বরীতে ১৩৮ মিমি, রংপুরের বদরগঞ্জে ৯৩ মিমি, কুড়িগ্রামে ৮২ মিমি, রংপুরে ৫৫ মিমি এবং রংপুরের কাউনিয়ায় ৫২ মিমি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে' বলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সানোর গোলে এগিয়ে জাপান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


সানোর গোলে এগিয়ে জাপান

চলতি বিশ্বকাপের নকআউট পর্বের এক গুরুত্বপূর্ণ খেলায় ব্রাজিলের বিপক্ষে সানোর গোলে এগিয়ে গেল জাপান।

বলের দখল পুরোপুরি ব্রাজিলের পায়ে চলে গেছে। তারা প্রায় ৮২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। কিন্তু সেলেসাওদের আক্রমণের কোনো সুযোগই দিচ্ছি না জাপান, কারণ তাদের ডিফেন্স দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। দানিলো ডান প্রান্ত দিয়ে ফাঁকায় বল পেয়ে বাড়িয়েছিলেন, কিন্তু ব্রুনো গিমারাইসের নেওয়া শটটি জাপানি রক্ষণ ব্লক করে দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%