ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সিজেপির আন্দোলন সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াই: মেহবুবা মুফতি


সিজেপির আন্দোলন সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াই: মেহবুবা মুফতি

 

মেহবুবা মুফতি যেন এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে হাজির হলেন।

তিনি জানিয়েছেন, নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে দিল্লির জন্তরমন্তরে টানা বিক্ষোভ চালিয়ে যাওয়া ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলনকারীদের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্দোলনস্থলে উপস্থিত হয়ে তিনি বিক্ষোভকে কেবল চাকরির দাবি হিসেবে দেখেননি, বরং এটি দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ লড়াই বলেই অভিহিত করেন।

আরও পড়ুন: লাইভে এসে অঝোরে কাঁদলেন মেধাবী সুমি, ন্যায়বিচার চান

জন্তরমন্তরে আন্দোলনরত যুবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মেহবুবা মুফতি তাদের সাহসিকতার তীব্র প্রশংসা করেন। যুব সম্প্রদায়ের এই উদ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবিতে তারা প্রতিকূল আবহাওয়া এবং কঠিন পরিস্থিতি উপেক্ষা করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয় বলেই তার মন্তব্য।

মেহবুবা আরও আশাপ্রকাশ করেন যে আন্দোলনকারীদের এই অটল সংগ্রাম ভবিষ্যতে দুর্নীতি, প্রশ্নফাঁস এবং অন্যান্য অন্যায়ের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে। এছাড়া, নিট পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি সহ একাধিক কারণে সিজেপির নেতৃত্বে আন্দোলনকারীরা গত মাস থেকে দিল্লির জন্তরমন্তরে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।

সূত্র: দ্য হিন্দু।

আরও পড়ুন: বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে শিক্ষককে মারধরের অভিযোগে ছাত্রসহ ৬-৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব কিশোরগঞ্জ

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১২:৩৬ এম


ভৈরবে শিক্ষককে মারধরের অভিযোগে ছাত্রসহ ৬-৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে অষ্টম শ্রেণির এক ছাত্র ও তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় পৌর শহরের গাছতলা ঘাট এলাকায় শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সল আলমের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় আহত শিক্ষককে স্থানীয় লোকজন উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত শিক্ষক ফয়সল আলম জানান, বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র নাজমুল হাসান, পিতা কামরুল হাসান, গ্রাম বধুনগর, তাকে শ্রেণিকক্ষে শৃঙ্খলাভঙ্গের কারণে শাসন করেছিলেন। এর জেরে নাজমুল, তার মামাসহ আরও ৫-৬ জন বৃহস্পতিবার সন্ধ্যায় গাছতলা ঘাট এলাকায় তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি উদ্ধার হন এবং চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, নাজমুল হাসান নিয়মিত লম্বা চুল রেখে বিদ্যালয়ে আসত। বিষয়টি নিয়ে একাধিকবার সতর্ক করার পরও সে নির্দেশনা না মানায় গত মঙ্গলবার শ্রেণিকক্ষে তাকে শাসন করেন শিক্ষক ফয়সল আলম। পরদিন নাজমুল তার নানাকে নিয়ে বিদ্যালয়ে এলে উভয় পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু এরপরও বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বের ঘটনার জের ধরে ফয়সল আলমের ওপর হামলার ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের সভাপতি ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
অভিযুক্ত ছাত্র নাজমুল হাসানের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশিদ বলেন, “একজন শিক্ষকের ওপর হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। থানাকে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে দুই নারীসহ চিহ্নিত মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১২:৪৬ এম


চাঁদপুরে দুই নারীসহ চিহ্নিত মাদক কারবারি আটক

চাঁদপুর শহরের একটি ফ্ল্যাট বাসায় গোপন অভিযানের মাধ্যমে চিহ্নিত মাদক কারবারি বাঘ শাহজাহানসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার(২৩ জুলাই) চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়ক শহীদ মিনারের সামনে একটি চারতলা ভবনের ফ্ল্যাটে এই অভিযান পরিচালিত হয়। ডিবির এসআই জিয়াউল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানের ফলে আটক হন জামতলা এলাকার বাঘ শাহজাহান এবং আরও দুই নারী, হাসনা ও মিথিলা।

পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে ইয়াবা বিক্রি, মাদক সেবন এবং অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়েছে। তল্লাশির সময় ফ্ল্যাটের বিভিন্ন কক্ষ থেকে ২০ পিস ইয়াবা এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। চাঁদপুর ডিবির ওসি মজিবুর রহমান জানিয়েছেন, পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযান কার্যকর করা হয়। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ওই ফ্ল্যাটে মাদক বিক্রি ও সেবনের কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। ডিবি পুলিশ জানায়, মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত থাকবে। নতুন তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করেছে সরকার, মানুষ ভোগান্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১২:৫২ এম


যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করেছে সরকার, মানুষ ভোগান্তিতে

মধ্য দিল্লির যন্তর মন্তর ও তার আশপাশের এলাকায় চলমান শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে ভারত সরকার মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। এই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকেই কার্যকর হয় এবং এর প্রভাব পড়েছে প্রায় দুই কিলোমিটার দূরের মান্ডি হাউস এলাকাতেও। শুরুতে নির্দেশনা ছিল বিকেল ৪টা পর্যন্ত, তবে পরে তা বাড়িয়ে মধ্যরাত পর্যন্ত করা হয়।

ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার ফলে বিক্ষোভকারীদের সঙ্গে সাধারণ মানুষ ও চাকরিজীবীরাও চরম ভোগান্তিতে পড়েছেন। অনলাইন লেনদেন বা ইউপিআই কাজ না করায় ছোট ব্যবসায়ী ও ক্রেতারা মারাত্মক সমস্যায় পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে শুধুমাত্র নগদ টাকায় কেনাবেচা করছেন। এছাড়াও, ইন্টারনেটভিত্তিক যোগাযোগের পাশাপাশি সাধারণ ফোন কলেও বিঘ্ন দেখা দিয়েছে।

গুজব ও সহিংসতা ঠেকাতে সরকার প্রায়শই কিছু নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয়। কিন্তু, এবারে নির্দেশিকাটি সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইন্টারনেট বন্ধের কারণ জনসমক্ষে প্রকাশ করা বাধ্যতামূলক, কিন্তু তা অনুসরণ করা হয়নি। পূর্বঘোষণা ছাড়া এভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় সরকারের পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ডিজিটাল অধিকার রক্ষা সংগঠনগুলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ বছরের সাজা এড়াতে ১২ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০১:১১ এম


৩ বছরের সাজা এড়াতে ১২ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

অর্থ আত্মসাতের মামলায় ৩ বছরের সাজা এড়াতে মুর্শেদ খাদেম (৪০) নামের একজন ব্যক্তি ১২ বছর পালিয়ে থাকার পর গত বুধবার রাতে নিজেদের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন। মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা হরলাল দেবনাথ। মুর্শেদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের কোনাপাড়ার প্রয়াত ফরিদ মিয়ার সন্তান। সরাইল থানার এ.এস.আই আমান উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ, মামলা এবং বাদী সূত্রে জানা যায়, ২০১২ সালে ইট দেওয়ার শর্তে হরলাল দেবনাথে কাছ থেকে ষ্ট্যাম্পে লিখিত দিয়ে মুর্শেদ খাদিম সাড়ে ৩ লাখ টাকা গ্রহণ করেছিলেন। টাকা গ্রহণ করার পর মুর্শেদ রূপ বদলে ফেলেন। ইট না দিয়ে দীর্ঘদিন ধরে হরলালকে ঘুরিয়ে ফিরিয়ে নানা তালবাহানা করতে শুরু করেন। এক পর্যায়ে মুর্শেদ লাপাত্তা হয়ে যান। মুর্শেদের অবস্থান জানার জন্য হরলালকে বিভিন্ন জায়গায় ধরণা দিতে হয়। বাধ্য হয়ে হরলাল দেবনাথ ২০১৩ সালে মুর্শেদের স্বাক্ষর করা ষ্ট্যাম্প দিয়ে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেন। ২০১৪ সালে এই মামলায় বিজ্ঞ আদালত মুর্শেদ খাদেমকে ৩ বছরের সাজা প্রদান করেন। গ্রেপ্তারি পরোয়ানা ও সাজাকে এড়াতে মুর্শেদ পালিয়ে থাকেন। ৩ বছরের সাজা থেকে নিজেকে বাঁচাতে মুর্শেদ ১২ বছর ধরে পালিয়ে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ১০টার দিকে সরাইল থানার এ.এস.আই আমান উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে শাহজাদাপুর গ্রামে অভিযান চালান। অভিযানকালে তারা সাজাপ্রাপ্ত আসামী মুর্শেদকে গ্রেপ্তার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, মুর্শেদ উল্লেখযোগ্য কোন কর্ম না করলেও খুব দাপুটে চলাফেরা করেন। তাঁর কাছে অনেক লোকজন টাকা পাবেন এবং পাওনাদাররা তাকে খুঁজে গ্রামে আসেন। তার শ্বশুড়বাড়ি দেওড়ায় গিয়েও মুর্শেদকে খুঁজছিলেন। এ.এস.আই আমান উল্লাহ মুর্শেদকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ১২ বছর আগে তিনি একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আত্মগোপনে ছিলেন। উনার নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলেন। বুধবার রাতে কৌশলে মুর্শেদকে গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%