ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ন্যাটোর সহযোগিতা না পাওয়ার বিষয়ে অভিযোগ ট্রাম্পের


ন্যাটোর সহযোগিতা না পাওয়ার বিষয়ে অভিযোগ ট্রাম্পের

ঢাকা, ২৩ জুন, ২০২৬ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় ন্যাটোর সদস্য দেশগুলো পর্যাপ্ত সমর্থন প্রকাশ করেনি। এর প্রতিক্রিয়া হিসেবে ট্রাম্প বলেছেন, ভবিষ্যতে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত দেশগুলোকেও সহায়তা নাও করতে পারে।

সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘আমরা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছি। কিন্তু যখন ছোটখাটো কোনো বিষয়ে আমাদের সহযোগিতা প্রয়োজন হয়, তখন ন্যাটো মিত্ররা সহায়তা করতে অনাগ্রহ দেখায়, তারা সহায়তা করতে চায় না।’

খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে পাওয়া গেছে।

আরও পড়ুন: কীর্তিনাশা নদী থেকে ৩ বছরের অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন, ‘এ ধরনের কথা বলা বোকামি। কারণ আমরাও চাইলে তাদের একই কথা বলতে পারি, আর হয়তো বলবও।’

ন্যাটো জোটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকা সত্ত্বেও ট্রাম্প আগামী মাসে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা বলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করলো বিএনপি

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করলো বিএনপি

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কুড়িগ্রাম জেলা বিএনপি সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অবস্থান কর্মসূচি শেষে নেতাকর্মীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। এই বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কলেজ মোড় হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা রাজপথে বিভিন্ন স্লোগান দেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আহবান জানান।

অবস্থান কর্মসূচির সময় দলীয় নেতারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণের সঙ্গে রেখে কঠোরভাবে প্রতিহত করা হবে।

নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে সবসময় পাহারাদারের ভূমিকা পালন করবে।

বক্তাগণ আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জনজীবন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেই লক্ষ্যে বিএনপি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। তারা যেকোনো ধরনের অরাজকতা, সহিংসতা কিংবা নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এবং জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারখ, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সহিরুজ্জামান সাজু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, মোঃ ইদ্রিস আলী, সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাহাবুবার রহমান, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইদ্রিস আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিমুল এহসান, হাসান জোবায়ের হিমেল, জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা ফজলুল হক এবং জেলা ছাত্র দলের আহবায়ক সোহেল রানা।

এছাড়াও জেলা বিএনপি, উপজেলা বিএনপি, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী এই কর্মসূচিতে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেবীগঞ্জের সেই পিআইও ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষ নেয়া প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


দেবীগঞ্জের সেই পিআইও ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষ নেয়া প্রত্যাহার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায় সম্পর্কে ক্যালকুলেটরে করে হিসাব কষে ঘুষ ও কমিশন নেওয়ার অভিযোগে গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নজরে এসেছে। এ কারণে অভিযোগের শিকার বাবুল চন্দ্র রায়কে তাঁর বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে অধিদপ্তরে সংযুক্ত করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে প্রজ্ঞাপনটি সময় সংবাদের কাছে এসেছে। পাশাপাশি প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখার উপসচিব সানজিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (প্রথম শ্রেণি) বাবুল চন্দ্র রায়কে তাঁর বর্তমান কর্মস্থল থেকে বদলির আগে সংযুক্ত করা হয়েছে। তাঁকে ২৪ জুনের মধ্যে নতুন কর্মস্থলে (দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে) যোগদান করতে বলা হয়েছে। অন্যথায়, ওই দিন অপরাহ্নে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা সময় সংবাদকে বলেন, 'পিআইওর বিরুদ্ধে অভিযোগ ওঠার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে অভিযোগের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাঁকে বদলির জন্য একটি প্রজ্ঞাপন জারি করে। মঙ্গলবার দুপুর ১২টার সময় প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত হয়েছি।'

তিনি আরও বলেন, অভিযুক্ত কর্মকর্তা এখনও তাঁর বর্তমান কর্মস্থলেই রয়েছেন। আগামীকাল বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের টিম সরেজমিনে দেবীগঞ্জে এসে পুরো বিষয়টি তদন্ত করবেন।

এর আগে, সোমবার (২২ জুন) দুপুরে ক্যালকুলেটরে হিসাব করে ঘুষ ও কমিশন নেওয়ার ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

ভিডিওটিতে দেখা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের সঙ্গে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন নির্ধারণ সংক্রান্ত দরদাম করছেন পিআইও বাবুল চন্দ্র রায়। উনি নিজ হাতে ক্যালকুলেটর চেপে মেম্বারদের কাছ থেকে ঘুষের টাকা বুঝে নিচ্ছেন।

ভিডিওতে পিআইও বাবুল চন্দ্র রায়কে এক ইউপি সদস্যের উদ্দেশে বলতে শোনা যায়, 'মেম্বার সাহেব আপনার ৮ টন গম না, ৪০ করে?' মেম্বার উত্তর দেন, 'না স্যার ৩২ হাজার করে।' তখন পিআইও ক্যালকুলেটর চেপে হিসাব কষে বলেন, 'তাহলে ৩২ ইন্টু ৮, ২ লাখ ৫৬ হাজার। ইন্টু ১৫ পারসেন্ট যদি দেন, ৩৮ হাজার টাকা আসে।'

টাকা কমানোর আকুতি জানিয়ে ওই মেম্বার বলেন, 'এতো স্যার! একটু কম করে নেন, কাজের তো লাভও হয়নি।' জবাবে পিআইও হাসতে হাসতে বলেন, 'মেম্বারদের কোনদিন লাভ হয় না। আমি যে এতদিন পিআইও করতেছি, আমাকে কোন মেম্বার বলে নাই আমার লাভ হইছে।'

একই ভিডিওতে অন্য এক মেম্বারের ১ লাখ ৬২ হাজার টাকার টিআর প্রকল্পের বিপরীতে ১৫ শতাংশ হারে ২৪ হাজার টাকা এবং আরেক মেম্বারের ১ লাখ ২০ হাজার টাকার প্রকল্পের বিপরীতে ১৮ হাজার টাকা কমিশন দাবি করতে দেখা যায় পিআইও-কে। একপর্যায়ে এক মেম্বার টাকা গুনে দিলে পিআইও-কে হাসিমুখে বলতে শোনা যায়, 'পিআইও অফিসটাতো আপনাদেরই।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদুরোর পতন ভেনেজুলাকে সঠিক পথে এনেছে: রড্রিগেজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


মাদুরোর পতন ভেনেজুলাকে সঠিক পথে এনেছে: রড্রিগেজ

ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে নিকোলাস মাদুরোর আটক হওয়া দেশটিকে ‘সঠিক পথে’ নিয়ে গেছে।

চলতি বছরের জানুয়ারিতে কারাকাসে সম্পাদিত এক অভিযানে মার্কিন বাহিনী মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর, তার সাবেক ভাইস প্রেসিডেন্ট রড্রিগেজ ভেনেজুয়েলার নেতৃত্ব গ্রহণ করেন।

এরপর তিনি দেশটিকে বেসরকারি বিনিয়োগ ও বিদেশি স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমের জন্য উন্মুক্ত করেন। এই পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কারাকাসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে রড্রিগেজ ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়টি উদযাপন করেন।

মাদুরোকে আটক করার পর দুই দেশের সম্পর্ক নতুন করে শুরু হয়েছে।

তিনি বলেন, ‘৩ জানুয়ারি, ২০২৬ জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিতে একটি মোড় ঘোরানো দিন ছিল।’

অনুষ্ঠানে উপস্থিত আন্তর্জাতিক অতিথিদের উদ্দেশে তিনি আরও বলেন, এক বছর আগে এই সময়ে ভেনেজুয়েলা মাদুরো-পরবর্তী সময়ের কথা কল্পনাও করতে পারেনি।

এ সময় রড্রিগেজ আরও বলেছিলেন, ‘ইতোমধ্যে প্রায় ছয় মাস পেরিয়ে গেছে। আমার মনে হয়, এটি সঠিক পথ ছিল।’

তিনি বলেছেন, ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান মতপার্থক্য ‘কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে’ সমাধান করা সম্ভব।

বহু বছর বিচ্ছিন্ন থাকার পর কারাকাস ও ওয়াশিংটন আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে। সেইসাথে ভেনেজুয়েলার তেল শিল্পের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও শিথিল করা হয়েছে। দেশটির বিপুল প্রাকৃতিক সম্পদের প্রতি আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প।

মাদুরো বর্তমানে নিউইয়র্কে কারাবন্দি। সেখানে তিনি মাদক পাচারের অভিযোগের মুখোমুখি হচ্ছেন।

সোমবারের ওই অনুষ্ঠানে মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিবিয়ার একটি কারাগারের সাবেক প্রধানকে ৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০২:১১ পি.এম


লিবিয়ার একটি কারাগারের সাবেক প্রধানকে ৭ বছরের কারাদণ্ড

বন্দিদের ওপর নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার কারণে, লিবিয়ার একটি আদালত এক কুখ্যাত কারাগারের সাবেক পরিচালককে সাত বছর চার মাসের কারাদণ্ড দিয়েছে। দেশটির প্রসিকিউশন বিভাগ এই তথ্য প্রদান করেছে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে এসেছে।

জাতীয় প্রসিকিউটর কার্যালয় তাদের এক বিবৃতিতে জানায়, ‘অভিযুক্ত ওসামা আলমাসরি নাজিমকে বন্দিদের ওপর নির্যাতন, নিষ্ঠুর ও অমানবিক আচরণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।’

রোববার রাতে প্রকাশিত বিবৃতিতে উল্লিখিত রয়েছে, তাকে সাত বছর চার মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযুক্ত ওসামা আলমাসরি নাজিম ছিলেন ত্রিপোলির বিচারিক পুলিশের প্রধান এবং তিনি রাজধানীর বিমানবন্দর সংলগ্ন মিতিগা কারাগারের দায়িত্ব পালন করতেন।

তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)’র পক্ষ থেকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

গত বছরের নভেম্বর মাস থেকে তিনি লিবিয়ার হেফাজতে রয়েছেন।

গত বছর ইতালিতে গ্রেফতার হওয়ার পর, নিয়ম কোনআইনি প্রক্রিয়া অনুসরণ না করে তাকে মুক্তি দেওয়া হয় এবং ইতালীয় সরকারের একটি ভাড়া করা বিমানে এখনও তাকে লিবিয়ায় ফেরত পাঠানো নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%