ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

সাইকেলে চড়ে ৬৪ জেলা জয়ের পথে জুয়েল, ৫৫ জেলা পেরিয়ে এবার উত্তরবঙ্গ অভিযানে


সাইকেলে চড়ে ৬৪ জেলা জয়ের পথে জুয়েল, ৫৫ জেলা পেরিয়ে এবার উত্তরবঙ্গ অভিযানে

অদম্য ইচ্ছাশক্তি এবং ভ্রমণের নেশাকে সঙ্গে নিয়ে সাইকেলে চড়ে দেশের ৬৪ জেলা ভ্রমণের মিশনে নেমেছেন পটুয়াখালীর সাহসী তরুণ সানাউল্লাহ চৌধুরী জুয়েল। ইতিমধ্যে তিনি দেশের ৫৫টি জেলা সফলভাবে ভ্রমণ সম্পন্ন করেছেন।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলা ভ্রমণ শেষে, তিনি জেলার আড্ডা বাজার এলাকা থেকে জয়পুরহাট জেলার উদ্দেশ্যে রওনা হয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখার মাধ্যমে মানুষের সঙ্গে পরিচিত হতে এবং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে কাছ থেকে জানার লক্ষ্যেই তার এই ব্যতিক্রমী যাত্রা।

জুয়েল জানিয়েছেন, ৬৪ জেলা ভ্রমণের স্বপ্ন পূরণের জন্য তার এখন রংপুর বিভাগের ৮টি জেলা বাকি রয়েছে। এই লক্ষ্য নিয়েই তিনি এক জেলা থেকে আরেক জেলায় এগিয়ে চলেছেন।

আরও পড়ুন: জাতীয় যুব পুরস্কার-২০২৬ পেলেন নেছারাবাদের শিরিন খানম

তার এই দীর্ঘ সাইকেল যাত্রা স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। অনেকেই তার সাহস, অধ্যবসায় এবং দেশকে জানার এই উদ্যোগের প্রশংসা করছেন।

দেশপ্রেম, সাহস ও ভ্রমণপিপাসার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন সানাউল্লাহ চৌধুরী জুয়েল। ৬৪ জেলা ভ্রমণের স্বপ্ন পূরণে তার এই যাত্রা সফল হোক—এমন প্রত্যাশা সবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর নিয়ামতপুরে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মত বিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


নওগাঁর নিয়ামতপুরে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মত বিনিময় সভা

গত ৮ জুন ২০২৬ খ্রি. নওগাঁ জেলার নিয়ামতপুরে, নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে, কম্পিউটার এবং প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সমাজে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ একটি বড় সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখা এবং অন্যদেরও সচেতন করা অত্যন্ত জরুরি। তিনি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এছাড়া তিনি বাল্যবিবাহের কুফল ও এর আইনি দিক সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। তিনি বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক অপরাধই নয়, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এর ফলে কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

সাইবার ক্রাইম বিষয়ে তিনি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকা এবং যেকোনো সন্দেহজনক ঘটনার ক্ষেত্রে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য তিনি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।

পুলিশ সুপারের মনোমুগ্ধকর এবং চমৎকার পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রায় এক ঘণ্টা যাবৎ দুই শতাধিক স্কুল শিক্ষার্থী মনোযোগ দিয়ে শ্রবণ করেন। সেই সাথে ভবিষ্যতে নিজেদেরকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নিয়ামতপুর সরকারী উচ্চ বিদ্যালয়। তিনি এ ধরনের সচেতনতামূলক আয়োজনের জন্য জেলা পুলিশ, নওগাঁকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান।

মতবিনিময়ে অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে পুলিশ সুপার মহোদয় তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন ও উত্তর কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


চীন ও উত্তর কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার ঘোষণা

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত এক ঐতিহাসিক শীর্ষ সম্মেলনে, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছেন। দীর্ঘ সাত বছর পর চীনের কোনো প্রেসিডেন্টের উত্তর কোরিয়া সফরটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে, এই তথ্য শেয়ার করেছে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ।

সম্মেলনে দুই নেতাই কৌশলগত যোগাযোগ বজায় রাখতে, আগামীতে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সফর বিনিময়ের ওপর জোর দিয়েছেন। কিম জং উন চীনের ‘এক চীন এক নীতি’র প্রতি তার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সফরটি নিয়ে দুই দেশের সরকারি সংবাদমাধ্যমের প্রচারণায় কিছুটা ভিন্ন সুর লক্ষ্য করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। চীনের সংবাদ সংস্থা ‘সিনহুয়া’ সেখানে বাণিজ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের মতো বাস্তবমুখী ও সুনির্দিষ্ট প্রস্তাবগুলোর ওপর জোর দিয়েছে, অপরদিকে উত্তর কোরিয়ার ‘কেসিএনএ’ এই সম্মেলনকে দুইটি সমকক্ষ দেশের চুক্তি হিসেবে বড় করে দেখিয়েছে।

দক্ষিণ কোরিয়ার গবেষকদের মতে, উত্তর কোরিয়া নিজেকে চীনের ওপর নির্ভরশীল বা সুবিধাভোগী রাষ্ট্র হিসেবে না দেখিয়ে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বেইজিংয়ের সমান মর্যাদার এক শক্তিশালী বন্ধু হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। এই কারণে আলোচনায় যুক্তরাষ্ট্রের বিরোধিতা এবং তাইওয়ান ইস্যুর মতো বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এই শীর্ষ বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি অথবা আমেরিকার সাথে সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, তা স্পষ্ট করা হয়নি।

প্রতিবেশী এই দুই দেশের মৈত্রী চুক্তির ৬৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে, শি জিনপিং বলেছেন, চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক এখন একটি নতুন ঐতিহাসিক সূচনা বিন্দুতে দাঁড়িয়েছে। বেইজিং কখনোই উত্তর কোরিয়ার সাথে অভিন্ন স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি থেকে সরে যাবে না বলেও তিনি অঙ্গীকার করেছেন। সফর চলাকালীন শি জিনপিং ও চীনের ফার্স্ট লেডি পেং লিয়ুয়ানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন কিম জং উন ও তার স্ত্রী রি সোল জু। তারা দুই দেশের ঐতিহ্যবাহী দেশাত্মবোধক ও বিপ্লবী গানের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান একসাথে উপভোগ করেছেন। এছাড়াও, কিম জং উন চীনা প্রতিনিধিদলের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন।

আমেরিকার সাবেক কূটনীতিকদের একাংশের ধারণা, উত্তর কোরিয়া চীনের অর্থনৈতিক সংস্কারের মডেল অনুসরণ না করায় বেইজিংয়ের কিছুটা অভ্যন্তরীণ অসন্তোষ থাকতে পারে। তবে চীন এখনো উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। বিশ্লেষকদের মতে, শি জিনপিংয়ের এই সফরের মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে বাণিজ্য ও পর্যটন খাতের উন্নয়ন ঘটানো।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ এ তথ্য জানিয়েছেন। খবরটি এএফপি-তে প্রকাশিত হয়েছে।

টেলিগ্রামে তিনি জানিয়েছেন, রুশ বাহিনী খারকিভের চুগুইভ শহরে হামলা চালায়। হামলায় ২২ বছর বয়সী এক তরুণীসহ মোট চারজন নিহত হয়েছে।

গভর্নরের বক্তব্য অনুযায়ী, রাশিয়ার ড্রোন হামলার ফলে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। ফলে অন্তত ১৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া, বহুতল আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে গেছে এবং ভবনের বাইরের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে।

অন্যদিকে, খারকিভ শহরের মেয়র ইগর তেরেখভ জানালেন, শহরে পৃথক হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর পাল্টা হিসেবে, ইউক্রেনও রাশিয়া-ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে।

কিয়েভ বলছে, ‘এসব হামলা রাশিয়ার সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করেই চালানো হচ্ছে।’

জাতিসংঘের এপ্রিল মাসে প্রকাশিত এক হিসাব অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পরে ইউক্রেন-নিয়ন্ত্রিত এলাকা সমূহে অন্তত ১৫ হাজার ৮৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এছাড়া, রাশিয়া-নিয়ন্ত্রণাধীন এলাকা সমূহে আরও ২ হাজার ৮০০ জনের বেশি বেসামরিক মানুষের মৃত্যুর তথ্য জাতিসংঘ নথিভুক্ত করেছে। দু’টি অঞ্চলে এ পর্যন্ত ৪৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা নিয়ে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা নিয়ে অভিযোগ

মাদারীপুর সদর থানায় আনতে আসা দুই জন আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ ওঠেছে। এই ঘটনায় পুলিশি কাজে বাধা দেওয়ার জন্য ৫ জনকে আটক করেছে আইন প্রয়োগকারী সংস্থা।

পুলিশ এবং স্থানীয় জনতার মতে, সোমবার রাতে মাদারীপুর শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকা থেকে শহরের বাদামতলা এলাকা থেকে সবুজ এবং নতুন মাদারীপুর এলাকা থেকে আরিফ চৌকিদারকে আটক করেছে পুলিশ। পুলিশ দাবি করেছে, সবুজ একজন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফ চৌকিদারকে আটকের কারণ জানতে স্থানীয় কয়েকজন তার বিরুদ্ধে থাকা ওয়ারেন্ট দেখতে চান। এ কারণে পুলিশ এবং স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডা বাক্যালাপ শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ আটক দুইজনকে সদর থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়ার সময় এবং পরে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে পাঁচ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের নাম হলো, শান্ত ঢালী (২০), সালমান ঢালী (১৯), আবির ঢালী (১৯), আজিম ঢালী (১৮) এবং সাহেব বেপারী (১৭)। তাদের সবাই নতুন মাদারীপুর এলাকায় বসবাস করে।

এদিকে, আটক দুই ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে তাদের আত্মীয়স্বজন ও সমর্থকদের একটি অংশ সদর থানার সামনে ভিড় করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর থানার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থানাকে ঘিরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা জানান, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরিফ ও সবুজ নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এই সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও পাঁচজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকার ওপর নজরদারি তুলে ধরা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%