১০:১৮ পি.এম
কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হলদে পাখি দীক্ষাদান ও রিক্রুট টেস্ট কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৯ জুন) দিনব্যাপী কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, কলমাকান্দা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা এস. এম. মিকাইল ইসলাম।
ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন আরা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় কমিশনার কামরুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সেক্রেটারি শামছুন্নাহার, কোষাধ্যক্ষ মালেকা পারভীন, ট্রেইনার সালেহা বেগম, কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, সহ-সভাপতি কলি আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া এবং প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. এমদাদুল হক।
অনুষ্ঠানে নতুন হলদে পাখিদের মাঝে রিক্রুট টেস্ট কার্ড বিতরণ করা হয় এবং গার্ল গাইডসের আদর্শ, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে দীক্ষাদান কার্যক্রম পরিচালনা করা হয়।
আরও পড়ুন: নরসিংদীতে চাচাতো ভাইয়ের দায়ের কোপে যুবকের মৃত্যু
বক্তারা এই কার্যক্রমের মাধ্যমে বলেন, শিশুদের নৈতিক শিক্ষা, আত্মবিশ্বাস, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হলদে পাখি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
দিনব্যাপী আয়োজনে শপথ গ্রহণ, শিক্ষামূলক কার্যক্রম ও দিক্ষা অনুষ্ঠানসহ এই কর্মসূচির সমাপ্তি ঘটে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের প্রাণ গেল পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন