ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা


গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা

গ্রামাঞ্চলে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ নেই বলেই সংসদে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

তিনি একইসঙ্গে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর আগের প্রতিশ্রুতি কেন বাস্তবায়ন হয়নি, তা নিয়েও প্রশ্ন তোলেন।

রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে তিনি সম্পূরক প্রশ্নে এসব কথা বলছিলেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

রুমিন ফারহানা বলেন, "আমরা লোডশেডিং বলি আর মেরামতজনিত বিদ্যুৎ বিভ্রাট বলি, গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না— এটাই বাস্তবতা।" তিনি আরও উল্লেখ করেন, "মাননীয় মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন, পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেওয়া হবে। কিন্তু এক মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও সেখানে এখনও গ্যাস সরবরাহ শুরু হয়নি।"

তিনি জানতে চান যে, "আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস সরবরাহ দেওয়া সম্ভব হবে।"

জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, "দেশে গ্যাসের সীমাবদ্ধতা আছে। বর্তমানে সার কারখানার তুলনায় বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিতে হচ্ছে।"

এছাড়া, তিনি বলেন, "উনি বিদ্যুৎও চাচ্ছেন, আবার ফার্টিলাইজার কারখানাতেও গ্যাস চাচ্ছেন। কিন্তু গ্যাসের তো একটা সীমাবদ্ধতা আছে। বিদ্যুৎকেন্দ্রগুলো চালিয়ে রাখতে হচ্ছে। সে কারণেই আপাতত সেখানে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।"

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তিনি আরও বলেন, "গত ১৭ বছরে কোনও ড্রিলিং করা হয়নি। আমরা এসে ড্রিলিং কার্যক্রম শুরু করেছি। আশা করি গ্যাস পাওয়া যাবে। গ্যাস পাওয়া গেলে আশুগঞ্জ ফার্টিলাইজারের মতো কারখানাগুলোতেও সংযোগ দেওয়া সম্ভব হবে।"

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে সংসদে দেওয়া আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, "মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন এক তারিখ থেকে গ্যাস যাবে। সেটি বোধহয় পাওয়া যায়নি।"

ভবিষ্যতে সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, তা ড্রিলিংসহ সংশ্লিষ্ট সকল বিষয় পর্যালোচনা করেই দেওয়ার আহ্বান জানান স্পিকার।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার একটি প্রাইভেটকার থেকে উদ্ধার করা হয়েছে ১৯২ বোতল ভারতীয় মদ। এই ঘটনায় সালমান (৩০) নামের একজন যুবককে আটক করা হয়েছে। রবিবার (৭ জুন) ভোরে, উপজেলার নয়াবিল ইউনিয়নের সীমান্তবর্তী দাওধারা ইসলামিক মিশন এলাকায় অভিযান চালানো হয় এবং মদভর্তি প্রাইভেটকারটি জব্দ করা হয়, চালক সালমানকে আটক করা হয়। তিনি রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলাটির সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় মদ পাচার করা হচ্ছে বলে একটি গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। রবিবার ভোর পাঁচটার দিকে দাওধারা ইসলামিক মিশন এলাকার পাকা সড়কের পাশে অবস্থান নেওয়া হয় এবং সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে রোধ করা হয়। গাড়িতে তল্লাশি চালালে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পাশাপাশি, মদ পরিবহনের জন্য ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং চালক সালমানকে আটক করা হয়।

এ বিষয়ে শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. আফসান আল আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম এর দ্বীপ উপজেলা সন্দ্বীপে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


চট্টগ্রাম এর দ্বীপ উপজেলা সন্দ্বীপে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের সন্দ্বীপে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) বিকেলে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার-এর নেতৃত্বে এসআই মো. সৈকত, এসআই মাজহারুল, এএসআই আপেল মাহমুদসহ পুলিশের একটি দল উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমানির গো এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকার একটি বসতবাড়ির বিল্ডিংয়ের রান্নাঘরের পেছন থেকে একটি দেশীয় তৈরি একনলা আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মাহফুজুর রহমান রিমন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি বাউরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রের ঘটনায় The Arms Act, 1878-এর ১৯(এফ) ধারা অনুযায়ী সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর-০৫, জিআর নম্বর-৫১, তারিখ ৬ জুন ২০২৬।
সন্দ্বীপ থানার পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল

দেশে ধর্ষণ, সন্ত্রাস ও হত্যা কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


দেশে ধর্ষণ, সন্ত্রাস ও হত্যা কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

দেশব্যাপী ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যা কর্মকাণ্ডের প্রতিবাদে গফরগাঁও, ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রোববার (৭ জুন) দুপুর ১২ টায় গফরগাঁও প্রেসক্লাবের সামনে সড়কে সাধারণ ছাত্র সমাজ গফরগাঁও ব্যানারে এটি আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন হামিদ, সোয়াদ, সাহান, প্লাবন, সিয়াম, আরমান এবং ফুয়াদ প্রমুখ। বক্তারা ধর্ষণ, সন্ত্রাস ও হত্যা কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে তাদের প্রতি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে রোববার (৭ জুন) অনুষ্ঠিত হয় হোটেল আয়সার ইন-এ গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপপরিচালক ও শেরপুর পৌরসভা প্রশাসক আরিফা সিদ্দিকা।

প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে উল্লেখ করেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির জন্য একটি কার্যকর মাধ্যম, যা সহজ, দ্রুত এবং স্বল্প ব্যয়ে কাজ করে। তিনি গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা যথাযথভাবে নিষ্পত্তি, কার্যক্রমের পরিধি বৃদ্ধি এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে গ্রাম আদালতকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানান প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সাধারণ মানুষদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের।

প্রশিক্ষণের মধ্যে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা, মামলা ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণ এবং সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%