ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল

দেশে ধর্ষণ, সন্ত্রাস ও হত্যা কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন


দেশে ধর্ষণ, সন্ত্রাস ও হত্যা কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

দেশব্যাপী ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যা কর্মকাণ্ডের প্রতিবাদে গফরগাঁও, ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রোববার (৭ জুন) দুপুর ১২ টায় গফরগাঁও প্রেসক্লাবের সামনে সড়কে সাধারণ ছাত্র সমাজ গফরগাঁও ব্যানারে এটি আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন হামিদ, সোয়াদ, সাহান, প্লাবন, সিয়াম, আরমান এবং ফুয়াদ প্রমুখ। বক্তারা ধর্ষণ, সন্ত্রাস ও হত্যা কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে তাদের প্রতি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে রোববার (৭ জুন) অনুষ্ঠিত হয় হোটেল আয়সার ইন-এ গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপপরিচালক ও শেরপুর পৌরসভা প্রশাসক আরিফা সিদ্দিকা।

প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে উল্লেখ করেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির জন্য একটি কার্যকর মাধ্যম, যা সহজ, দ্রুত এবং স্বল্প ব্যয়ে কাজ করে। তিনি গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা যথাযথভাবে নিষ্পত্তি, কার্যক্রমের পরিধি বৃদ্ধি এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে গ্রাম আদালতকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানান প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সাধারণ মানুষদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের।

প্রশিক্ষণের মধ্যে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা, মামলা ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণ এবং সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গরমের কারণে দরজা খোলা থাকার সুযোগ নিয়ে গৃহবধূকে কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


গরমের কারণে দরজা খোলা থাকার সুযোগ নিয়ে গৃহবধূকে কুপিয়ে জখম

নওগাঁর পত্নীতলা উপজেলায় রাতে গরমের কারণে ঘরের দরজা খোলা রাখার সুযোগ নিয়ে বর্বরোচিত সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে এক গৃহবধূর ওপর। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ওই গৃহবধূর নাম সৈয়দা রোজি আক্তার (৩৭)। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে পত্নীতলা থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করা হয়েছে।

এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৩ জুন দিবাগত রাতে খাবার খেয়ে বাবা বাড়িতে নিজ কক্ষে ঘুমাতে যান সৈয়দা রোজি আক্তার। প্রচণ্ড গরম থাকায় তিনি ঘরের দরজা খোলা রেখেছিলেন। রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাতনামা ৩-৪ জন দুর্বৃত্ত বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। তারা শয়নকক্ষে ঢুকে ঘরের আসবাবপত্র তছনছ করতে থাকে। এ সময় শব্দ পেয়ে গৃহবধূর ঘুম ভেঙে যায়।

ঘুম ভেঙে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে ওই গৃহবধূর মাথার বাম পাশে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে পাশের কক্ষে থাকা তার মা আনজুমান আরা বেগম (৫৫), বাবা সৈয়দ রেজাউল ইসলাম এবং ছোট বোন সৈয়দা রেশমী আক্তার (৩০) এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় পরিবার ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

দেরিতে অভিযোগ দায়েরের বিষয়ে ভুক্তভোগী সৈয়দা রোজি আক্তার জানান, চিকিৎসার কাজে ব্যস্ত থাকা এবং আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সঙ্গে পরামর্শ করতে কিছুটা সময় লাগায় থানায় এজাহার দায়ের করতে দেরি হয়েছে।

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) পাওয়া গেছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে হারল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে হারল বাংলাদেশ

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের প্রথম প্রস্তুতি ম্যাচে তারা হারল।

গত রাতে ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬৮ রানে পরাজিত হয়।

প্রস্তুতি ম্যাচে টস জিতে বাংলাদেশ প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিং করতে পাঠায়। নিউজিল্যান্ড অধিনায়ক মিলি কারের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৩ রান তোলে। কার ২৮ বলে অপরাজিত ৫১ রান করেন।

বল হাতে বাংলাদেশের রিতু মনি ২টি এবং নাহিদা আক্তার ১টি উইকেট পান।

বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার কারণে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রানের বেশি তুলতে পারল না তারা। দলের হয়ে অধিনায়ক নিগার সুলতানা সর্বাধিক ৩২ রান, জুয়াইরিয়া ফেরদৌস ২৬ এবং নাহিদা আক্তার ১৭ রান করেন। নিউজিল্যান্ডের নেনসি প্যাটেল ৪ উইকেট নিয়েছেন।

বাংলাদেশ আগামী ৯ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে।

১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিত হবে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ ১-এ অবস্থান করছে। এই গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস।

বাংলাদেশ ১৪ জুন ইংল্যান্ডের বার্মিংহাম ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে।

১৭ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেডিংলিতে অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। এরপর ২০ জুন সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এটি বাংলাদেশের জন্য টানা সপ্তমবার বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ। এই দিনে টাইগ্রেসরা কোন আসরে গ্রুপ পর্বের বাঁধা অতিক্রম করতে পারেনি।

৩০ জুন এবং ২ জুলাই দুটি সেমিফাইনাল ওভালে অনুষ্ঠিত হবে। ৫ জুলাই লর্ডসে ফাইনাল দিয়ে বিশ্বকাপের পর্দা নামবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম ওয়ানডেতে মার্শ এবং পুরো সিরিজে নেই হেড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


প্রথম ওয়ানডেতে মার্শ এবং পুরো সিরিজে নেই হেড

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ খেলতে পারবেন না। অন্যদিকে, বিশ্রামের কারণে ওয়ানডে সিরিজে কোন ম্যাচেও মারকুটে ব্যাটার ট্রাভিস হেডকে পাওয়া যাবে না।

এমন প্রতিবেদন প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম।

সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) লাক্ষ্মৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার সময় মার্শ গোড়ালিতে আঘাত পান। সেই কারণে তিনি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশগ্রহণ করতে পারেননি।

ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না মার্শ। তার জন্য ৯ জুন বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। ঐ দিন থেকেই মিরপুরে ওয়ানডে সিরিজ শুরু হবে।

মার্শের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিচ্ছেন জশ ইংলিশ, যিনি পাকিস্তান সিরিজেও দলের অধিনায়ক ছিলেন।

অন্যদিকে, আইপিএলের ক্লান্তির সমস্যা কাটাতে অতিরিক্ত বিশ্রামের কারণে বাংলাদেশ ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না হেড।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য গত শুক্রবার দুই ভাগ হয়ে ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রস্তুতি হিসেবে আজ তারা প্রথম অনুশীলন করেছে।

অস্ট্রেলিয়া এবার পেস লাইন আপ থেকে অভিজ্ঞ প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডকে ছাড়া বাংলাদেশ সফরে আসছে।

৯ জুন থেকে মিরপুরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এরপর ১১ ও ১৪ জুন সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে, যা সকাল ১১টায় শুরু হবে।

ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন সিরিজের তিনটি ম্যাচ খেলা হবে। সবগুলো ম্যাচ দুপুর ২টায় শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%