ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

পেট্রোবাংলার অধীনে ৯ম ও ১০ম গ্রেডে ৭৫৩ জনের বড় নিয়োগ


পেট্রোবাংলার অধীনে ৯ম ও ১০ম গ্রেডে ৭৫৩ জনের বড় নিয়োগ

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) নবম ও দশম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৭৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে পেট্রোবাংলা ও এর অধীনস্থ ১২টি কোম্পানিতে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

চাকরির বিবরণ

১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)

আরও পড়ুন: ইউএস-বাংলা এয়ারলাইনসে ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নিচ্ছে

পদসংখ্যা: ৯৭

২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (আইন)

পদসংখ্যা: ৬

৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অর্থ)

আরও পড়ুন: ব্র্যাক বিশ্ববিদ্যালয় স্নাতক পাশে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি দেবে

পদসংখ্যা: ৬৩

৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল)

পদসংখ্যা: মেকানিক্যাল (৭৪), ইলেকট্রিক্যাল (৪৯), সিভিল (৪০), সিএসই/ আইটি (২৫), কেমিক্যাল (২৭), পেট্রোলিয়াম (১৪), আইপিই (৮), মেটালার্জি/ এমএমই (৭), ইলেকট্রনিকস (২), অটোমোবাইল (১)।

৫. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জিওলজি)

আরও পড়ুন: যুব উন্নয়ন পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৫ জন গ্রেপ্তার

পদসংখ্যা: ১২

৬. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জিওফিজিকস)

পদসংখ্যা: ২

৭. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জিওকেমিক্যাল)

আরও পড়ুন: আনসার-ভিডিপি ২২৮ জনকে নিয়োগ দেবে, এসএসসি পাসেও আবেদন

পদসংখ্যা: ১

৮. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কেমিস্ট্রি)

পদসংখ্যা: ১

৯. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট)

আরও পড়ুন: ৪৫তম বিসিএসে ১৭০২ জনের নিয়োগ গেজেট প্রকাশ

পদসংখ্যা: ১

১০. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)

পদসংখ্যা: ১৫

১১. পদের নাম: সহকারী ডিলার

আরও পড়ুন: চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে নামানো ১৭ বাংলাদেশি প্রথম দিনেই প্রাণ হারান

পদসংখ্যা: ১

১২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কারিগরি)

পদসংখ্যা: ১১

১৩. পদের নাম: সহকারী কর্মকর্তা (প্রশাসন)

পদসংখ্যা: ৭৩

১৪. পদের নাম: সহকারী কর্মকর্তা (আইন)

পদসংখ্যা: ৪

১৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান

পদসংখ্যা: ১

১৬. পদের নাম: সহকারী কর্মকর্তা (অর্থ)

পদসংখ্যা: ৫৩

১৭. পদের নাম: উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: মেকানিক্যাল (৫৬), ইলেকট্রিক্যাল (৩২), সিভিল (৩১), কম্পিউটার/ আইটি (৮), ইলেকট্রনিকস (৩), অটোমোবাইল (৯), কেমিক্যাল (৫), পাওয়ার (৫), টেলিকম (১)।

১৮. পদের নাম: ট্রেইনি ডিলার

পদসংখ্যা: ৪

১৯. পদের নাম: সহকারী কর্মকর্তা (কারিগরি)/ উপসহকারী কারিগরি কর্মকর্তা

পদসংখ্যা: ১১

গ্রেড ও বেতন স্কেল

১ থেকে ১২ নম্বর পদ: বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)

১৩ থেকে ১৯ নম্বর পদ: বেতন স্কেল: ৩২,০০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)

বয়সসীমা

১ অক্টোবর ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর।

আবেদনের নিয়ম:

http://bogmc.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে হবে।

অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু: ১৮ অক্টোবর ২০২৬, সকাল ১০টা;

আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শেষ: ১৭ নভেম্বর ২০২৬, বিকাল ৫টা।

শুধু ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা ওই সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত (অর্থাৎ ২০ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত) ফি জমা দিতে পারবেন।

বিস্তারিত দেখুন এই ঠিকানায় ।

আবেদন ফি: ২২৩ টাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাট কারাগারে নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


বাগেরহাট কারাগারে নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামির মৃত্যু

বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় চাঁন মিঞা ফকির (৫০) নামের এক হাজতির মৃত্যু ঘটেছে, যিনি নাশকতা মামলার আসামি ছিলেন।

শুক্রবার (২ অক্টোবর) সকালে, কারাগারের অন্যান্য হাজতিদের সঙ্গে নাস্তা গ্রহণের সময় তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে, আশঙ্কাজনক অবস্থায় তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত চাঁন মিঞা ফকির মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের হেলাল উদ্দীন ফকিরের পুত্র ছিলেন। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। গত ২৫ সেপ্টেম্বর মোরেলগঞ্জ থানা-পুলিশ তাকে একটি নাশকতার মামলায় গ্রেফতার করে। পরদিন ২৬ সেপ্টেম্বর থেকে তিনি জেলা কারাগারে আটক ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মোস্তফা কামাল জানান, শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে কয়েদি ও হাজতিদের খাবার পরিবেশন করা হয়। এ সময় চাঁন মিঞা ফকির নিজের ওয়ার্ডে বসে সকালের নাস্তা খেতে শুরু করেন এবং হঠাৎ করেই ঢলে পড়েন। কারারক্ষীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে ৯ মাসে ২৫০ জনের মৃত্যু, সেপ্টেম্বরে সর্বোচ্চ আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


ডেঙ্গুতে ৯ মাসে ২৫০ জনের মৃত্যু, সেপ্টেম্বরে সর্বোচ্চ আক্রান্ত

গত ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৫০ জনের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৬৩ জন হাসপাতালে ভর্তি হওয়ার খবরও জানিয়েছে সংস্থাটি।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ভর্তি হয়েছেন ৪৫ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৫ জন।

অন্য বিভাগগুলোর মধ্যে বরিশালে ১৫১ জন, চট্টগ্রামে ৩৩৩ জন, খুলনায় ১১১ জন, ময়মনসিংহে ৭৭ জন এবং রংপুরে ৭১ জন ভর্তি হয়েছেন।

বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৩ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। চলতি বছর মোট ৮২ হাজার ৭৬১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে ৭৬ হাজার ৮৬২ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

চলতি বছরের প্রথম ৯ মাসের মধ্যে গত সেপ্টেম্বরে ডেঙ্গু রোগীদের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটেছে। গত মাসে ১৪৮ জনের মৃত্যু হয়েছে এবং ৪৩ হাজার ৭৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে হুথি হামলা: মক্কা প্রতিরক্ষা চুক্তির জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


সৌদিতে হুথি হামলা: মক্কা প্রতিরক্ষা চুক্তির জরুরি বৈঠক

সৌদি আরবে হুথিদের হামলার প্রেক্ষাপটে আগামী সপ্তাহে রিয়াদে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট (এমজেডিএ)-এর অধীনে কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে, এমন তথ্য দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দ্যা এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, ‘কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির পূর্ণাঙ্গ বৈঠক শিগগিরই রিয়াদে অনুষ্ঠিত হবে। মক্কা চুক্তির আওতায় সৌদি আরবের বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক নিরাপত্তা বাস্তবতা পর্যালোচনা করা হবে।’

তিনি আরও বলেন, বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো চূড়ান্ত হওয়ার পর জনসাধারণকে জানানো হবে।

গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিয়ে এমজেডএ স্বাক্ষর করে। এই তিন দেশের নিরাপত্তা কাঠামোকে সমর্থকরা একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন, যা যৌথ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি, সামরিক সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে।

জাতিসংঘ অধিবেশনে পাকিস্তানের কূটনৈতিক কার্যক্রম প্রসঙ্গে ইসহাক দার বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান ব্যাপক কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে। এ সময় দেশটির প্রতিনিধিদল বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে বৈঠক, আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ এবং দ্বিপক্ষীয় আলোচনা করেছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ইউএনজিএ ভাষণের বিষয়ে দার বলেন, তিনি ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘাত, জম্মু ও কাশ্মীর এবং সীমান্তপারের সন্ত্রাসবাদ প্রসঙ্গেও পাকিস্তানের অবস্থান তুলে ধরেছেন।

দার দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৪৭ বছর পর আলোচনার পরিবেশ তৈরিতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার মতে, গত এপ্রিল মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনা শেষে ১৮ জুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

তিনি বলেন, হরমুজ প্রণালি ও বাব আল-মান্দাব ঘিরে পরিস্থিতির প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রা ও পণ্যমূল্যের ওপর কীভাবে পড়ছে, তা প্রধানমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেছেন। এছাড়া, আর্থিক সীমাবদ্ধতা ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচির মধ্যেও জনগণকে সহায়তা দিতে সরকার কিছু ত্রাণমূলক ব্যবস্থা অনুমোদন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

নিরাপত্তা পরিষদে পাকিস্তানের ভূমিকা

ইসহাক দার জানান, ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে পাকিস্তানের দুই বছরের মেয়াদ শেষ হয়েছে। এ সময়ে দেশটি পরিষদের সভাপতিত্বও করেছে।

তার মতে, বহুপাক্ষিকতা ও বিরোধের শান্তিপূর্ণ সমাধানকে এগিয়ে নিতে পাকিস্তান সক্রিয় ভূমিকা পালন করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ১২ বছর পর পাকিস্তানের উত্থাপিত একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে।

ইউএনজিএর ফাঁকে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউএনজিএ চলাকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতিসংঘ মহাসচিবসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। জাতিসংঘ মহাসচিব পাকিস্তান সফরের আমন্ত্রণও গ্রহণ করেছেন।

এছাড়া কুয়েতের প্রধানমন্ত্রী, কেনিয়ার প্রেসিডেন্ট, বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্সির চেয়ারম্যান, ইরান ও সিরিয়ার প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারেক রহমান এবং লেবাননের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

দার আরও জানান, ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টদের সঙ্গে পাকিস্তানি প্রতিনিধিদল বৈঠক করেছে। পাশাপাশি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গেও বিস্তারিত আলোচনা হয়েছে।

ফিলিস্তিন প্রশ্নে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করার বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সভাপতিত্বে মধ্যপ্রাচ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে পাকিস্তান তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে বলে জানান ইসহাক দার।

তিনি বলেন, পাকিস্তান মনে করে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান হলো দুই রাষ্ট্রভিত্তিক ব্যবস্থা। ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রয়েছে ইসলামাবাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ককপিটে মারাত্মক হামলা ও রক্তক্ষরণ: ফ্লাইদুবাইয়ের ‘বীর’ পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


ককপিটে মারাত্মক হামলা ও রক্তক্ষরণ: ফ্লাইদুবাইয়ের ‘বীর’ পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

“মুহূর্তটির কথা মনে পড়লে, আমি বুঝতে পারি আমি নিজের জীবন রক্ষার জন্য লড়াই করছিলাম। রক্তে ভেসে যাওয়া শরীরে যখন আমি মাটিতে পড়ে গিয়েছিলাম, তখন মনে হচ্ছিল—আমি কি আর উঠে দাঁড়াতে পারব?” —এইভাবে দুঃস্বপ্নঘেরা মুহূর্তের স্মৃতি শেয়ার করছিলেন ফ্লাইদুবাইয়ের বীর পাইলট ক্যাপ্টিন স্মিত মাচ্ছার।

গত বুধবার তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের FZ ১০৭৩ ফ্লাইটে একটি ভয়াবহ ছিনতাইয়ের চেষ্টা ও বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল, যা প্রতিহত করেন ভারতীয় বংশোদ্ভূত এই পাইলট। সহ-পাইলটের নির্মম আক্রমণের শিকার হয়েও, শেষ মুহূর্তের সাহসিকতায় তিনি বিমানে থাকা শত শত যাত্রীর প্রাণ রক্ষা করেন।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির একটি হাসপাতালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কলের মাধ্যমে নিজের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন মাচ্ছার।

“একটি শেষ চেষ্টা!”

বিমানের ককপিটে সহ-পাইলটের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল ক্যাপ্টেন স্মিতের। তিনি ককপিটের মেঝেতে পড়ে যান এবং অনুভব করেন বিমানটি নিচের দিকে হু হু করে নামছে।

মাচ্ছার বলেন, “মাটিতে পড়ে থাকা অবস্থাতেও সে আমাকে মারধর করছিল। কিন্তু আমি জানতাম, বিমানটি নিচে নেমে যাচ্ছে। সেই চরম মুহূর্তে নিজের ভেতরে এক প্রচণ্ড জোর এনে নিজেকে বললাম—‘স্মিত, আর একটি শেষ চেষ্টা! উঠে দাঁড়াও, দরজাটা তো তোমার হাতের কাছেই।’”

শরীরের সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়িয়ে ককপিটের ইমার্জেন্সি লক খুলে দেন তিনি। ককপিটের দরজা খুলতেই বাইরে থাকা যাত্রীরা ভেতরে প্রবেশ করেন এবং উগ্র রূপ নেওয়া হামলাকারী কো-পাইলটকে চেপে ধরেন।

স্মিত মাচ্ছার বলেন, “আমি আমার জীবনের জন্য লড়াই করছিলাম ঠিকই, কিন্তু একইসঙ্গে আমার মাথায় কাজ করছিল—আমি বিমানের কোনো মানুষকে এভাবে মরতে দিতে পারি না।”

পরিবার ও চিকিৎসাভাবনা

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে আকাশপথের পাইলট হয়ে ওঠা স্মিত বর্তমানে আবুধাবির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সৌদি আরবে জরুরি অবতরণের পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবুধাবিতে স্থানান্তর করা হয়। হাসপাতালে তার মেয়ে বাবাকে দেখতে এলেও, বাবার ক্ষতবিক্ষত শারীরিক অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তার দুই বছরের ছোট ছেলে এখনো তাকে দেখতে পায়নি।

স্মিতের স্ত্রী সোনাল মাচ্ছার জানান, মারাত্মক মানসিকভাবে আঘাত পাওয়ার আশঙ্কায় পরিবার থেকে এখনো তাকে ঘটনার বিস্তারিত বিবরণ নিয়ে প্রশ্ন করা হচ্ছে না। তিনি মানসিকভাবে স্থির হলে নিজেই বিষয়টি প্রকাশ করবেন।

হামলাকারী সম্পর্কে যা জানা গেছে

হামলাকারী সহ-পাইলট একজন ওমানের নাগরিক। তাকে ইতোমধ্যে প্রাথমিক আটকস্থল সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাতে হস্তান্তর করা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদবিরোধী তদন্ত চলছে। আমিরাতের উচ্চপদস্থ কূটনৈতিক আনোয়ার গারগাশ ঘটনাটিকে এক ‘বিপজ্জনক সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছেন। ইসরায়েলি ও মার্কিন সূত্রে দাবি করা হয়েছে, হামলাকারী ব্যক্তি চরমপন্থায় অনুপ্রাণিত হয়ে বিমানটি ধ্বংসের চেষ্টা করছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%