ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

রাজশাহীতে সুবিধাবঞ্চিতদের মধ্যে কম্পিউটার ও সেলাই মেশিন বিতরণ


রাজশাহীতে সুবিধাবঞ্চিতদের মধ্যে কম্পিউটার ও সেলাই মেশিন বিতরণ

রাজশাহী, ২ নভেম্বর, ২০২৬ : রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় সুবিধাবঞ্চিত জনগণের নির্বাচিত উপকারভোগীদের মধ্যে স্বকর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করা হয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বাস্তবায়িত দরিদ্র জনগণের জীবিকায়ন সহায়তা প্রকল্পের আওতায় এই সরঞ্জামগুলো বিতরণ করা হয়।

আজ সোমবার দুপুরে নগর ভবনের ৮ম তলায় আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করেন।

আরও পড়ুন: রাবির আন্তর্জাতিক তায়কোয়ানডোয় সাফল্য, দুটি সোনাসহ ৬ পদক অর্জন

ইউএনডিপি, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডকা) এবং রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রকল্পের আওতায় ৩১ জনকে কম্পিউটার, ৩৭ জনকে সেলাই মেশিন এবং ৫২ জনকে বিজনেস কার্ট প্রদান করা হয়। মোট ১২০ জন উপকারভোগীর মধ্যে ১১৫ জন নারী এবং ৫ জন পুরুষ রয়েছেন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নতুন উদ্যোক্তা তৈরি এবং সুবিধাবঞ্চিত জনগণকে স্বাবলম্বী করার লক্ষ্যে এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। প্রকল্পটির কার্যক্রম ভবিষ্যতে নগরীর ৩০টি ওয়ার্ডে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সম্মিলিতভাবে বেকারত্ব দূরীকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং বেকার জনগণকে স্বনির্ভর হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব।

তিনি আরও বলেন, ইউএনডিপি, সিডকাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় নগরীর দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, আয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই জীবিকা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। রাজশাহী নগরীতে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কার্যক্রম সম্প্রসারণে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন শাখার জেনারেল সেক্রেটারি প্রফেসর মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ মামুন।

আরও পড়ুন: রাজশাহীতে ভারত, নেপাল ও বাংলাদেশিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বাংলা উইকিসম্মেলন

এতে বক্তব্য দেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাসিকের সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ইউএনডিপির প্রজেক্ট অ্যানালিস্ট আব্দুল্লাহ আল মাসুমসহ রাসিকের কর্মকর্তা, প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সিডিসির নেতৃবৃন্দ ও সদস্য এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউএনডিপির তত্ত্বাবধানে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় বাস্তবায়িত লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ (খঝটচঈই) প্রকল্পের আওতায় গত এক বছরে রাজশাহী মহানগরীর ১২০ জন কর্মহীন নারী-পুরুষকে কম্পিউটার ও সেলাই বিষয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান শেষে তাদের স্বকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এসব সহায়তা সরঞ্জাম প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: গোদাগাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় জমি বিরোধে গৃহবধূ নাসিমা খাতুন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


কুষ্টিয়ায় জমি বিরোধে গৃহবধূ নাসিমা খাতুন নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের কারণে প্রতিপক্ষের হামলায় নাসিমা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। সোমবার ভোর সাড়ে চারটার সময় উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত নাসিমা খাতুন বাটিকামারা এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী জহুর শেখের ছেলে মোমিনের নেতৃত্বে এই হামলাটি সংঘটিত হয়।

নিহতের মা আলেয়া খাতুন জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে তাঁদের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে অভিযুক্তরা তাঁদের বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এর ফলস্বরূপ সোমবার ভোর সাড়ে চারটার দিকে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় নাসিমা খাতুন বাধা দিতে গেলে অভিযুক্ত আকরাম তাঁকে ধাক্কা দেন, ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁর পুত্রবধূর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনেরা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণে এক নারীর মৃত্যুর ঘটনার পর ইতিমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

—এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কুমিল্লায় প্রস্তুতি সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কুমিল্লায় প্রস্তুতি সভা

কুমিল্লা, ২ নভেম্বর, ২০২৬ : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জেলায় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, সিনিয়র সহ সভাপতি আমিরুযজ্জামান আমির, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত ব্যক্তিরা।

সভায় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া, জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবাধিকার ও শান্তি বিষয়ক সংসদীয় ককাস গঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


মানবাধিকার ও শান্তি বিষয়ক সংসদীয় ককাস গঠিত

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সুসংহত করার উদ্দেশ্যে একটি সংসদীয় ককাস গঠন করা হয়েছে।

এ তথ্য আজ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নবগঠিত সংসদীয় ককাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এছাড়া, পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ককাসের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংসদ সদস্য ফাহিমা নাসরিনকে চেয়ারপারসন হিসেবে মনোনীত করা হয়েছে।

ককাসে অন্তর্ভুক্ত সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন— মোসাম্মৎ তাহসিনা রুশদীর, হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমদ বিন কাসেম, মুহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরাত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম এবং আন্না মিনজ।

এটি উল্লেখযোগ্য যে, সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সমন্বয় জোরদার করার লক্ষ্যে ১০ সদস্যের এই বিশেষ ককাস গঠন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্টমার্টিনের জন্য অনুমতি মিললেও পর্যটকরা যেতে পারছেন না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


সেন্টমার্টিনের জন্য অনুমতি মিললেও পর্যটকরা যেতে পারছেন না

চলতি মাসের ১ নভেম্বর থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এই পর্যটন কেন্দ্রটি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত। দ্বীপে প্রায় ১৫০টি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে।

তবে প্রয়োজনীয় কাগজপত্র, বিভিন্ন সংস্থার ছাড়পত্র এবং প্রশাসনিক অনুমোদন না পাওয়ার কারণে এখনও শুরু হয়নি পর্যটকবাহী জাহাজের চলাচল। ফলে, দ্বীপ ভ্রমণের সুযোগ চালু হলেও পর্যটকরা সেখানে যেতে পারছেন না।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় নথিপত্র, বিভিন্ন সংস্থার ছাড়পত্র এবং রুট পারমিট পাওয়ার প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। এছাড়া, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্ধারিত ব্যবস্থাও পর্যটকদের নিবন্ধনের জন্য পুরোপুরি চালু হয়নি। সব প্রস্তুতি শেষ হলে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে জাহাজ চলাচল শুরু হতে পারে।

সরকারের সংশোধিত নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণের পাশাপাশি সেখানে রাত কাটাতে পারবেন। দীর্ঘ এক বছর পর পর্যটকদের জন্য দ্বীপটি খুলে দেওয়া হলেও, জাহাজ চলাচল শুরু না হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন।

সেন্টমার্টিনে স্থায়ীভাবে বসবাসকারী প্রায় ১২ হাজার মানুষের মধ্যে একটি বড় অংশ হোটেল-রিসোর্ট, রেস্তোরাঁ, ক্ষুদ্র ব্যবসা ও নৌপরিবহনের সঙ্গে জড়িত। শুধু হোটেল-রিসোর্ট খাতে স্থায়ী ও অস্থায়ীভাবে কাজ করেন প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ কর্মী।

দ্বীপের একটি রিসোর্টের মালিক জানান, "সব প্রস্তুতি নিয়েও জাহাজ চলাচল শুরু না হওয়ায় আমরা হতাশ। আমার মতো দ্বীপের প্রায় ১০০টি হোটেল-রিসোর্ট পর্যটকদের জন্য প্রস্তুত রয়েছে।"

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%