ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

চৌরঙ্গী জামে মসজিদে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ, নির্মাণকাজ বন্ধের দাবি


চৌরঙ্গী জামে মসজিদে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ, নির্মাণকাজ বন্ধের দাবি

রাজশাহী জেলার কাজিহাটা এলাকার চৌরঙ্গী জামে মসজিদে আদালতের নির্দেশ অমান্য করে চলমান নির্মাণকাজের বিরুদ্ধে অভিযোগ তুলে ও বেজমেন্টে দোকান ও অন্যান্য বাণিজ্যিক স্থাপনার নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়েছেন মুসল্লি ও এলাকার কিছু বাসিন্দা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোঃ আমিনুর রহমান বাচ্চু লিখিত বক্তব্যে হাজির হন। তিনি নিজেকে এলাকার প্রতিনিধিত্বকারী, মসজিদের সাধারণ মুসল্লি, চলমান মামলাগুলোর বাদী এবং আন্দোলনকারী হিসেবে পরিচয় দেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের আগস্টে সাধারণ মুসল্লিদের সমর্থনে তৈরি হওয়া একটি নতুন আহ্বায়ক কমিটিকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে। পরে তিনি বিভিন্ন হামলা, মারধর এবং মামলা দিয়ে হেনস্থার অভিযোগ তোলেন। দাবি করেন যে এসব বিষয়ে একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয় যে আদালতের স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) বজায় রাখার নির্দেশ এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নির্দেশনা উপেক্ষা করে মসজিদের বেজমেন্টে দোকান, টয়লেট এবং অন্যান্য বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে দুটি ভায়োলেশন মামলাও বর্তমানে বিচারাধীন রয়েছে বলে জানানো হয়।

আমিনুর রহমান বাচ্চু সংবাদ সম্মেলনে মন্তব্য করেন যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট মামলা নম্বর-১৫১১২/২০২৩-এর আওতায় নতুন নির্মাণের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ রয়েছে। এছাড়া রাজশাহী জেলা সদর সিনিয়র সহকারী জজ আদালতের মূল মামলা নম্বর-১৩১/২০২৩ (বর্তমান ২৯৮/২০২৬)-তে মসজিদের অবকাঠামোয় মার্কেট নির্মাণের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেওয়া হয়েছে। এর পরেও নির্মাণকাজ অব্যাহত রয়েছে, বলেও তিনি অভিযোগ করেন।

তিনি জানান আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে ভায়োলেশন মামলা নম্বর-৮১/২০২৩ ও ২১/২০২৫ দায়ের করা হয়েছে। আদালত রাজপাড়া থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করা হয়েছে। হামলার ঘটনায় দায়ের করা ফৌজদারি মামলা নম্বর-২৫৬/২০২৩ ও ১০২/২০২৫-ও বিচারাধীন রয়েছে।

সংবাদ সম্মেলন থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—আদালতের নির্দেশনা বাস্তবায়ন করে অবিলম্বে সব নির্মাণকাজ বন্ধ করা, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বেজমেন্টের দোকানগুলো সিলগালা করা, আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা এবং সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা তদন্ত ও বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা।

আরও পড়ুন: জামায়াতকে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: জুবায়ের

আমিনুর রহমান বাচ্চু এক প্রশ্নের জবাবে বলেন, 'আমরা কোনো সংঘাত চাই না। আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠাই আমাদের একমাত্র দাবি।'

তবে অভিযোগগুলো অস্বীকার করেছেন মসজিদের সংশ্লিষ্ট ব্যক্তিরা। মসজিদের খতিব আবুল কালাম আজাদ বলেন, 'অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কমিটির কেউ নই।' পরে তিনি মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

বর্তমান কমিটির সভাপতি ডা. আব্দুর রশিদও অভিযোগ অস্বীকার করে বলেন, 'আমি তখন রোগী দেখায় ব্যস্ত ছিলাম।' মসজিদের সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি। সাবেক সভাপতি ডা. ইকবাল বারীও অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। এ সম্পর্কে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক বলেন, 'সেই সময় আমি ইমারত কমিটির সদস্য ছিলাম। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় ভবনের অনুমোদন দেওয়া হয়নি।'

আরও পড়ুন: কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে অতিবৃষ্টির ক্ষয়ক্ষতি পরিদর্শনে প্রশাসনের সমন্বিত উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


নরসিংদীতে অতিবৃষ্টির ক্ষয়ক্ষতি পরিদর্শনে প্রশাসনের সমন্বিত উদ্যোগ

টানা অতিবৃষ্টির ফলে জেলার মনোহরদী উপজেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা, সড়ক ও কালভার্টের ক্ষয়ক্ষতি এবং নদীভাঙন পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসন দ্রুত সমাধানের জন্য সমন্বিত উদ্যোগ নিয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দ্রুত পরিদর্শন করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, নরসিংদী পানি উন্নয়ন বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ূন কবির, উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা, পানি উন্নয়ন বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাসেল মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন এবং মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা মাঠে গিয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে দেখা গেছে, চালাকচর-বড়চাপা সড়কের একাধিক স্থানে ভাঙন, বড়চাপা ইউনিয়নের পাইকান গ্রামে নদীভাঙনে বসতবাড়ি হুমকির মুখে রয়েছে, কায়তেরগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত সড়ক, কায়তেরগাঁও-জামালপুর সড়কের ভেঙে যাওয়া কালভার্ট এবং মনোহরদী গার্লস স্কুল মোড় থেকে ড্রেনেরঘাট পর্যন্ত সড়কের বিভিন্ন অংশের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করা হয়েছে।

এছাড়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং যোগাযোগ ব্যবস্থার বিঘ্নও পর্যালোচনা করা হয়েছে। পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা জানান, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকৌশল অধিদপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার করা হবে এবং স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও খিদিরপুর ইউনিয়নের প্রশাসক মো. সজিব মিয়া খিদিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও সড়ক ক্ষয়ক্ষতি পরিদর্শন করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করছেন। উপজেলা প্রশাসন জানায়, অতিবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে এক শর্তে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


হরমুজে এক শর্তে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন। তবে এই সিদ্ধান্তের বিনিময়ে তিনি উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ চান। এরকম একটি ইঙ্গিত পাওয়া গেছে তার সর্বশেষ ট্রুথ সোশ্যাল পোস্টে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিবিসির লাইভ আপডেট থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য হলো বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা। বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা করার সময়ও তিনি বারবার যুক্তরাষ্ট্রে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেছেন।

ট্রাম্প দাবি করেছেন যে, এসব চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ আসবে এবং নতুন নতুন কারখানা ও শিল্প স্থাপন হবে। তবে এসব পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তাছাড়া যেসব উপসাগরীয় দেশকে তিনি এই বিনিয়োগের অংশীদার হিসেবে উল্লেখ করেছেন, তাদের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্রাম্পের সর্বশেষ পোস্টের শেষ অংশটি নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি বলেন, ‘ইরানে বিক্ষোভকারীদের হত্যা করার দিন শেষ।’ কিন্তু কিভাবে তিনি এই লক্ষ্যকে বাস্তবায়ন করবেন, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি। পোস্টে আরও উল্লেখ করেছেন, হরমুজ প্রণালি ইরান ছাড়া সব ধরনের জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। ট্রাম্প বলেন, ‘তাদের মিথ্যাবাদী, সহিংস, বিদ্বেষপূর্ণ নেতৃত্ব, তাদেরকে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।’ তিনি ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ অবরোধ’ আরোপের কথাও জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সংখ্যাগরিষ্ঠ এমপি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার ইতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


ইরানের সংখ্যাগরিষ্ঠ এমপি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার ইতি ঘোষণা

ইরানের ২৯০ সদস্যের পার্লামেন্টের ১৮০ জন আইনপ্রণেতা সরকারিভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান সমঝোতা স্মারককে কার্যত সমাপ্ত বলে ঘোষণা করেছেন। এই ঘোষণা এসেছে হরমুজ প্রণালি ঘিরে তীব্র লড়াইয়ের পরিস্থিতির মধ্যে।

মঙ্গলবার (১৪ জুলাই) এক যৌথ বিবৃতিতে তারা জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্রতিশোধ নেওয়ার’ নীতি অনুসরণ করা আবশ্যক। একই সাথে, তারা সরকারের প্রতি আহ্বান জানান হরমুজ প্রণালির ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করতে নতুন আইন দ্রুত পাস করার জন্য।

আইনপ্রণেতাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা প্রতিশোধের পথে অঙ্গীকারবদ্ধ। পরিকল্পনা, প্রস্তুতি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কোনো মুহূর্ত যেন নষ্ট না হয়।’ তারা আরও জানান, পার্লামেন্টের অগ্রাধিকারমূলক কর্মসূচিতে থাকবে দেশের প্রতিরক্ষা নীতি আরো শক্তিশালী করা এবং হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও শাসনব্যবস্থা সম্পর্কিত আইন পাস করা।

বিবৃতিতে আরো বলা হয়েছে, যেহেতু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই সমঝোতাকে সমাপ্ত ঘোষণা করেছেন, তাই ইরানের সরকারের তিন অঙ্গের প্রধানদেরও এ বিষয়ে দৃঢ় ও ‘বিপ্লবী’ অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করা উচিত।

এছাড়া, ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এমপিরা বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে সেনাবাহিনীর সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিতে পার্লামেন্ট প্রস্তুত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা: প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ঋণের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার মেধাবী উদ্যোক্তাদের পাশে আছে এবং স্টার্টআপগুলোর সহায়তা করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এ তহবিল থেকে উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তরুণ, স্টার্টআপ এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হয়েছে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের ছাত্রী নুসরাত জাহানের এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, প্রথমবারের মতো স্টার্টআপ শুরু করতে ইচ্ছুক উদ্যোক্তাদের জমি, সম্পদ বা অন্যান্য জামানতের মতো প্রচলিত ব্যাংকিং পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে না।

তিনি আরও বলেন, একটি সম্পূর্ণ স্বাধীন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা নেই। তারা আপনার প্রকল্পটি মূল্যায়ন করবে এবং অনুমোদন দিলে আপনি কোনো জামানত ছাড়াই অর্থায়ন পাবেন।

আরেক শিক্ষার্থীর করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা নিয়ে আসা তরুণ উদ্যোক্তারা জামানত ছাড়াই সরকার-সমর্থিত স্টার্টআপ অর্থায়ন পেতে সক্ষম হবেন। সম্ভাবনাময় স্টার্টআপগুলো শুরুতে ব্যর্থ হলেও অর্থায়নের জন্য তাদের আরেকটি সুযোগ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আটটি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ঢাকার বাইরের উদ্যোক্তাদের সমর্থন করার বিষয়ে জগনাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সৈয়দা অনন্যা ফারিয়ার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার স্টার্টআপ ইকোসিস্টেমকে রাজধানীতে সীমাবদ্ধ না রেখে দেশজুড়ে প্রসারিত করতে চায়। আমরা বাংলাদেশে সব প্রান্ত থেকে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে চাই। আমাদের লক্ষ্য হলো আপনাদের কাছে পৌঁছাতে।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি ইকোসিস্টেম গড়ে তুলতে সময় লাগবে, তবে আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব।

তিনি বলেন, আমাদের কিছুটা সময় লাগবে। কিন্তু যদি আমরা সবাই একসঙ্গে আন্তরিকভাবে কাজ করি, তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো বলেই বিশ্বাস করি।

প্রশ্নকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ডিইউ), বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জেইউ), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জেএনইউ), বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি), মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%