ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান


৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান

ইরান জানিয়েছে, সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না।

দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ রোববার (৪ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছেন।

কালিবাফ বলেন, জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তী সমঝোতার সময় ইরান সাতটি শর্ত উপস্থাপন করেছিল। তিনি উল্লেখ করেন, ওই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

তিনি আরও বলেন, যদিও গণমাধ্যমে যুক্তরাষ্ট্র ভিন্ন বক্তব্য উপস্থাপন করছে, সম্প্রতি একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন কিছু প্রস্তাব দিয়েছে। তবে ইরান আর এই বিষয়টি দীর্ঘায়িত করার সুযোগ দেবে না এবং একতরফা শর্ত চাপানোর বিরুদ্ধে অবস্থান নেবে।

কালিবাফ আরও জানান, হরমুজ প্রণালি খোলার বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট এবং দৃঢ়। ইসলামাবাদ সমঝোতা (Islamabad Memorandum) স্মারকের ভিত্তিতে নির্ধারিত সাতটি শর্ত পূরণ হলেই প্রণালি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যদি ওয়াশিংটন তেহরানের প্রস্তাব মেনে নেয়, তাহলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব।

রোববার (৪ অক্টোবর) তেহরানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আরাকচি বলেন, প্রণালি পুনরায় খোলার জন্য ইরান তাদের শর্তগুলো স্পষ্টভাবে জানিয়েছে। এসব শর্তের মধ্যে যুক্তরাষ্ট্রের কিছু প্রতিশ্রুতি মেনে নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?

আরাকচি বলেন, তেহরান আশা করছে যে ওয়াশিংটন কূটনীতির পথ বেছে নেবে। তবে যদি যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপের দিকে যায়, তাহলে ইরানও জবাব দিতে প্রস্তুত থাকবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবার সামরিক সমাধানের পথে অগ্রসর হয়, তাহলে এবার ইরান আগের চেয়েও বেশি প্রস্তুত থাকবে এবং নিজেদের রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন: ডিজেল রপ্তানি বাড়াতে চায় ভারত, শোধনাগারগুলো সক্ষমতা বাড়াচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীর সার কারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


নরসিংদীর সার কারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি থেকে পুলিশ অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে, যা হাত-পা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় ছিল।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে কারখানাটির নাগমন্দিরের পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সকালে মন্দিরের পাশে কাজ করার সময় কয়েকজন ব্যক্তি মরদেহটি পড়ে থাকতে দেখে কারখানা কর্তৃপক্ষকে খবর দেন। পরে কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানিয়েছেন, নিহতের দুই হাত, পায়ের আঙুল ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা মরদেহটি গুম করার উদ্দেশ্যে নির্জন স্থানে ফেলে যায়। নিহতের পরিচয় শনাক্ত করার পাশাপাশি হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আতিকুল আলমের পরিদর্শন, দালাল আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আতিকুল আলমের পরিদর্শন, দালাল আটক

কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন একটি দালালকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

রোববার (৪ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ (আউটডোর) এলাকা থেকে এই দালালকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মো. ইসমাইল হোসেন (৩০) চান্দিনা পৌরসভার বেলাশ্বর এলাকার আবু মুসার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে সংসদ সদস্য আতিকুল আলম শাওন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতাল পরিচালকের নেতৃত্বে একটি দল স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান। সংসদ সদস্য বহির্বিভাগসহ বিভিন্ন কক্ষ ঘুরে রোগীদের সেবার খোঁজখবর নিচ্ছিলেন। এ সময় ২০৩ নম্বর রুমের সামনে এক ভুক্তভোগী রোগী এমপি ও তার সফরসঙ্গীদের কাছে সরাসরি ইসমাইলের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তোলেন।

ভুক্তভোগী জানান, সরকারি হাসপাতালে বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও ইসমাইল দীর্ঘদিন ধরে রোগীদের নানা ভয়ভীতি ও ভুল তথ্য দিয়ে ক্লিনিকে ভাগিয়ে নিয়ে আসছিলেন। অভিযোগ পাওয়ার পরপরই এমপির নির্দেশে দায়িত্বে থাকা আনসার সদস্যরা ইসমাইলকে আটক করেন। পরে তাকে চান্দিনা থানার পুলিশে হস্তান্তর করা হয়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দালাল চক্রের সদস্য ইসমাইলকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তাকে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে এমপি আতিকুল আলম শাওনের এই আকস্মিক পদক্ষেপ ও দালাল আটকের ঘটনায় হাসপাতাল চত্বরে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। তারা জানান, দালালদের দৌরাত্ম্যের কারণে সরকারি চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছিল। এ ধরনের প্রশাসনিক নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষ নির্ভয়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে জুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে আনতে সময় লাগল দেড় ঘণ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


গাজীপুরে জুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে আনতে সময় লাগল দেড় ঘণ্টা

গাজীপুর সিটি করপোরেশনের মাজুখান এলাকায় একটি জুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, গাজীপুরের মাজুখান এলাকায় একটি জুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এ সময় মালিকপক্ষের কেউ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগদানের জন্য ঢাকা ত্যাগ করেছেন।

তিনি রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঞ্জানিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন, ও রোকেয়া বেগম রয়েছেন।

হাফিজ উদ্দিন আহমদ আগামী ৫ থেকে ৯ অক্টোবর তাঞ্জানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন। সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’। ৯ অক্টোবর সম্মেলনের শেষ দিনে আইপিইউ-এর গভর্নিং কাউন্সিল নতুন আইপিইউ সভাপতি নির্বাচন করবে।

আইপিইউ সম্মেলন শেষে স্পিকার আগামী ১১ অক্টোবর দেশে ফিরে আসবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%