ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর: ত্রাণমন্ত্রী


ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আশা প্রকাশ করেছেন যে, ভারতের সঙ্গে চুক্তি সম্পন্ন হলেই লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর চালু হবে। তিনি উল্লেখ করেন, মোগলহাট স্থলবন্দর চালু করা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। বন্দরটি অল্প সময়ের মধ্যে কিভাবে চালু করা সম্ভব, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা হবে। তবে, এটি একটি আন্তর্জাতিক বন্দর হওয়ায় প্রথমে ভারতের সঙ্গে প্রয়োজনীয় চুক্তি ও সমঝোতা সম্পন্ন করতে হবে।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় মোগলহাট স্থলবন্দর চালুর জন্য দুই দেশের মধ্যে চুক্তির আলোচনা হলেও বাস্তবে কোনো চুক্তি সম্পন্ন হয়নি। বর্তমান সরকার এই বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান মন্তব্য করেন, মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর বিষয়ে স্থানীয় মানুষের দাবির সঙ্গে সরকার একমত। বাংলাদেশের অংশে বন্দর চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং জনবল প্রস্তুতের সক্ষমতা বিদ্যমান। ইতিমধ্যে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এলাকা পরিদর্শন করে একটি প্রতিবেদন প্রস্তুত করেছেন।

তিনি আরও বলেন, বন্দরটি আন্তর্জাতিক হওয়ায় শুধুমাত্র বাংলাদেশের প্রস্তুতি যথেষ্ট নয়, ভারতের পক্ষ থেকেও স্থলবন্দর কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সমঝোতা থাকতে হবে। এ বিষয়ে অগ্রগতি হলে মোগলহাট স্থলবন্দর পুনরায় সচল করার উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যানেসথেসিয়া চিকিৎসক ডা. মোস্তাকিম বিল্লাহ জনি জটিল অস্ত্রোপচার করছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


অ্যানেসথেসিয়া চিকিৎসক ডা. মোস্তাকিম বিল্লাহ জনি জটিল অস্ত্রোপচার করছেন

সরকারি হাসপাতালে অ্যানেসথেসিওলজি বিভাগের চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। তবে, বেসরকারি প্রচারণার মাধ্যমে নিজেকে মেডিসিন বিশেষজ্ঞ ও সার্জন হিসেবে পরিচয় দিচ্ছেন।

এটি বগুড়ার ২৫০ শয্যা মোহাম্মদ আলী হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. মোস্তাকিম বিল্লাহ জনির বিরুদ্ধে অভিযোগ। শুধু তাই নয়, সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মস্থলের বাইরে প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে কিডনি, ব্রেস্ট টিউমার, পাইলস, অ্যাপেন্ডিক্স, সিজারসহ অন্তত ২০ ধরনের অস্ত্রোপচারের প্রচারণা চালানো হচ্ছে তার নামে।

সম্প্রতি একটি অপারেশন থিয়েটারের ভিডিওতে ডা. মোস্তাকিমকে পাইলসের অস্ত্রোপচার করতে দেখা গেছে। এ বিষয়ে উপস্থিত এক বিশেষজ্ঞ সার্জনের সঙ্গে তার তর্কবিতর্কের ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একজন রোগীর পাইলসের অস্ত্রোপচার করছেন ডা. মোস্তাকিম বিল্লাহ জনি। ভিডিও ধারণকারী চিকিৎসক তাকে অ্যানেসথেসিওলজি বিভাগের চিকিৎসক হিসেবে উল্লেখ করে প্রশ্ন করেন, তিনি কিভাবে এ ধরনের অস্ত্রোপচার করছেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটিও ঘটে।

ঘটনাটি বিচ্ছিন্ন কি না, তা জানতে অনুসন্ধান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরের একাধিক বেসরকারি ক্লিনিকে ডা. জনির চিকিৎসাসেবা ও প্রচারণার তথ্য পাওয়া যায়। তার নামে ব্যানার, ফেস্টুন, মাইকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। এসব প্রচারণায় কিডনি, ব্রেস্ট টিউমার, পাইলস, অ্যাপেন্ডিক্স, সিজারসহ অন্তত ২০ ধরনের অস্ত্রোপচারের কথা উল্লেখ রয়েছে।

ফলে, অ্যানেসথেসিওলজি বিভাগের একজন চিকিৎসক হিসেবে এসব জটিল ও বিশেষায়িত অস্ত্রোপচার করার জন্য তার প্রয়োজনীয় যোগ্যতা, প্রশিক্ষণ ও স্বীকৃতি অর্জন করেছেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া, ডা. মোস্তাকিমের সরকারি দায়িত্ব পালনের সময়ের সঙ্গে তার বেসরকারি কার্যক্রমের কোনো সংঘাত রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুপুর ২টা থেকে রোগী দেখার প্রচারণা চালানো হলেও তার সরকারি কর্মস্থল বগুড়ায়। বিষয়টি যাচাই করতে তার বায়োমেট্রিক হাজিরার তথ্য সংগ্রহ করা হয়।

গত ১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ৫২ দিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ডা. মোস্তাকিমের উপস্থিতি রেকর্ড হয়েছে ৩৫ দিন। তবে, প্রতিদিনই হাসপাতালে প্রবেশের (ইনটাইম) ও বের হওয়ার (আউট টাইম) সময় একই, অর্থাৎ বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি থাকলেও কর্মঘণ্টা শূন্য দেখাচ্ছে।

এসব অভিযোগ প্রসঙ্গে ডা. মোস্তাকিম বিল্লাহ জনি দাবি করেছেন, তিনি যেকোনো ধরনের সার্জারি করতে সক্ষম। এটি রোগীরা জানেন। উপস্থিতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা আমার হাসপাতালের তত্ত্বাবধায়ক দেখবেন, আপনাদের (সাংবাদিক) জবাব দেওয়ার কিছু নেই।’

শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বগুড়ার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ বি এম জাফর সাদিক বলেন, ‘অস্ত্রোপচার মানেই শুধু একজন চিকিৎসকের দক্ষতার প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িত রোগীর নিরাপত্তা, অ্যানেসথেসিয়া, অপারেশন থিয়েটারের ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণপ্রাপ্ত জনবল। কারণ অপারেশন থিয়েটারে একটি ভুলের মূল্য একজন রোগীকেই দিতে হয়। বিষয়টি খুবই উদ্বেগজনক।’

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ডা. মোস্তাকিম নিয়মিত জটিল অস্ত্রোপচার করছেন- এমন তথ্য তাদের জানা নেই। ২৫০ শয্যা মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মজিদুল ইসলাম বলেন, উনি (ডা. মোস্তাকিম) অপারেশন টিমের সদস্য, কিন্তু অপারেশন করতে পারেন না। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিএমএ বগুড়ার সদস্যসচিব ডা. মোহাম্মদ আব্দুল ওয়াহেদ বলেন, ‘বিশেষায়িত ও গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকের যোগ্যতা ও পেশাগত নীতিমালা অনুসরণ করা বাধ্যতামূলক। এর ব্যত্যয় ঘটালে তা শাস্তিযোগ্য অপরাধ।’

বিএমএ বগুড়ার আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ বলেন, ‘অ্যানেসথেসিয়ার চিকিৎসক যদি সার্জারি করে থাকেন, তা অনৈতিক ও শাস্তিযোগ্য অপরাধ। এর সুষ্ঠ তদন্ত হওয়া দরকার।’

বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম নির্ঝর বলেন, ‘সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি বা প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়া বিশেষায়িত মেজর সার্জারি করা অনৈতিক। সরকারি দায়িত্ব পালনের সময় কর্মস্থলের বাইরে গিয়ে বেসরকারি কার্যক্রম পরিচালনারও সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন গভর্নরের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন গভর্নরের আহ্বান

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হার এক্সেলেন্সি লিস্টিওয়াতি রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, যেখানে এই বিষয়গুলো নিয়ে মতবিনিময় হয়েছে।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ আরও সম্প্রসারণের আহ্বান জানান। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন।

এ ক্ষেত্রে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় তৈরি পোশাকের পাশাপাশি ইলেকট্রনিক্স সামগ্রী, ওষুধসহ বিভিন্ন পণ্য রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এসব খাতে রপ্তানি সম্প্রসারণ হলে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ করার সুযোগ তৈরি হবে বলে আলোচনা চলাকালীন উঠে আসে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেন।

সাক্ষাৎকালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ওয়াহিউ রিয়াদি, মিনিস্টার কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি; রবি ফিরলি হারখা, থার্ড সেক্রেটারি ও অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা এবং সাপতো রুদিয়ান্তো, কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্লাস্টনবারি ২০২৭-এর টিকিট ৪২ মিনিটে বিক্রি শেষ, শুরু হলো তুমুল উন্মাদনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


গ্লাস্টনবারি ২০২৭-এর টিকিট ৪২ মিনিটে বিক্রি শেষ, শুরু হলো তুমুল উন্মাদনা

এক বছর বিরতির পর ২০২৭ সালে আবারও ফিরে আসছে যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় সংগীত উৎসব ‘গ্লাস্টনবারি’। উৎসব শুরু হতে এখনও কয়েক মাস বাকি থাকলেও টিকিট নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। রোববার ৪ অক্টোবর সকাল ৯টায় সাধারণ প্রবেশের টিকিট বিক্রি শুরু হওয়ার পর মাত্র ৪২ মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার বিক্রি শুরু হয়েছিল কোচসহ টিকিটের প্যাকেজ। সেগুলোও মাত্র ৩০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। এরপর সাধারণ টিকিট বিক্রির অপেক্ষায় ছিলেন হাজারো সংগীতপ্রেমী। বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই অনলাইন সারিতে বিপুলসংখ্যক মানুষ যুক্ত হন। আয়োজকদের তথ্য অনুযায়ী, সকাল ৯টা ২৮ মিনিটের মধ্যেই অর্ধেকের বেশি টিকিট বিক্রি হয়ে যায় এবং কিছুক্ষণ পর পুরো বিক্রি শেষ হয়ে যায়।

২০২৭ সালের গ্লাস্টনবারি অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৭ জুন, সমারসেটের ওয়ার্থি ফার্মে। পাঁচ দিনের এই উৎসবে সাধারণ প্রবেশের একটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৪০৮ পাউন্ড, যার মধ্যে ৫ পাউন্ড বুকিং ফি রয়েছে। ২০২৫ সালের তুলনায় এবার টিকিটের দাম বেড়েছে ২৯.৫০ পাউন্ড।

টিকিট বিক্রির প্রক্রিয়াতেও এবার কিছু পরিবর্তন আনা হয়েছিল। একই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে একাধিক ডিভাইস বা ব্রাউজার ব্যবহার করে সারিতে অবস্থান নেওয়ার সুযোগ সীমিত করা হয়েছে। আয়োজকদের দাবি, বট ও টিকিট কালোবাজারি ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিক ট্যাব ব্যবহার বা সারিতে থাকা অবস্থায় পেজ রিফ্রেশ না করার জন্যও সতর্ক করা হয়েছিল।

২০২৭ সালের উৎসবের প্রধান শিল্পীদের নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে আয়োজক এমিলি ইভিস জানিয়েছেন, হেডলাইনারদের বুকিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এদিকে যারা এবার টিকিট পাননি, তাদের জন্য ২০২৭ সালের এপ্রিলে পুনরায় বিক্রির সুযোগ থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাগলনাইয়ার শহীদ জিয়া মাদরাসা জাতীয়করণের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


ছাগলনাইয়ার শহীদ জিয়া মাদরাসা জাতীয়করণের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর

ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শহীদ জিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী মাদরাসাটির জাতীয়করণের দাবি জানিয়েছেন। তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এই বিষয়ে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ফুলগাজীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ব্যানার হাতে সড়কের পাশে অবস্থান নিয়ে তাদের দীর্ঘদিনের দাবি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনার চেষ্টা করেন।

এ সময় তারা মাদ্রাসাটি জাতীয়করণের দাবিসংবলিত বিভিন্ন ব্যানার প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী তাদের দেখে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টদের দাবি, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের ধর্মীয় ও সাধারণ শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের আশা, জাতীয়করণ হলে শিক্ষক-কর্মচারীদের কর্মসংস্থানের নিশ্চয়তা বাড়বে এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও সুসংগঠিত ও মানসম্মত হবে।

মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা জানান, তাদের জাতীয়করণের দাবি দীর্ঘদিনের। তারা প্রত্যাশা করছেন, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের মাধ্যমে এ দাবির বিষয়ে দ্রুত ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে।

তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শহীদ জিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা জাতীয়করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয়দের দাবি, ছাগলনাইয়া উপজেলায় ইসলামী শিক্ষার প্রসার ও শিক্ষার মানোন্নয়নে মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে এলাকার শিক্ষার্থীদের দ্বীনি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে এটি অবদান রেখে আসছে। এখান থেকে শিক্ষা শেষ করে বহু শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠার পর থেকেই মাদ্রাসাটির শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে। প্রতি বছর শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি-বেসরকারি বৃত্তি ও মেধাভিত্তিক পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য অর্জন করছে। ফলে প্রতিষ্ঠানটি ছাগলনাইয়া উপজেলার শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, মাদ্রাসাটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৯৫ সালে এমপিওভুক্ত হয় এবং ২০০৪ সালে আলিম শ্রেণির স্বীকৃতি লাভ করে এবং ২০১৯ সালে এমপিিভূক্ত হয়। মাদ্রাসা এডহক কমিটির সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল হক মজুমদার ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মোঃ ওয়াহিদ উল্লাহ মনে করেন, মাদ্রাসাটি জাতীয়করণ করা হলে ছাগলনাইয়া ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের জন্য দ্বীনি ও আধুনিক শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। তারা আশা করছেন, প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষকবৃন্দের দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও শিক্ষাক্ষেত্রে অবদান বিবেচনা করে জাতীয়করণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%