০৫:৫৪ পি.এম
ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সাথে নিজের নাম জড়িয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি বলেন, ‘কথিত স্ত্রী’ বা ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
ববি সোমবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে এসে সাংবাদিকদের উপস্থিতিতে নিজের অবস্থান তুলে ধরেন।
তিনি সরাসরি বিয়ের দাবি নাকচ করে দিয়ে বলেন, ‘ওই ব্যক্তি (আবুল বাশার) আমার স্বামী নয়। যদি কেউ তার বিয়ের বৈধ কাগজপত্র কিংবা বিটিএল গ্রুপের সাথে কোনো লিগ্যাল সম্পর্ক দেখাতে পারেন, তবে তিনি যা চাইবেন তা-ই করতে আমি প্রস্তুত আছি।’
আরও পড়ুন: জামায়াতের আইজিপির ক্রসফায়ার বক্তব্যের তীব্র প্রতিবাদ
সম্প্রতি বিটিএল গ্রুপের অফিসে একটি চেয়ারে বসা ববির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন শিল্পী হিসেবে বিভিন্ন অফিসে গেলে সম্মান দিয়ে তাকে চেয়ারে বসতে দেওয়া হয়। সেই সঙ্গে উপহার দেওয়া হয়। সেসব ছবিকে ভুলভাবে ব্যাখ্যা করে অপপ্রচার চালানো হচ্ছে।’
মিথ্যা সংবাদ প্রকাশের কারণে তার পরিবারও বিপুল ভোগান্তির শিকার হয়েছে বলে জানান ববি।
তিনি বলেন, ‘আমার পরিবারের অনেক সদস্য দেশের বাইরে থাকেন। এই অদ্ভুত সংবাদগুলো দেখে তারা বিভ্রান্ত ও বিচলিত হয়ে পড়েছেন। এই গুজবের কারণে আমার মা অসুস্থ হয়ে পড়েছেন।’
ববি অভিযোগ করেন, ব্যবসায়ী মির্জা আবুল বাশার ‘ময়না’ সিনেমার আংশিক প্রযোজক ছিলেন। তবে শুধুমাত্র তার নাম ব্যবহার করেই সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়ার উদ্দেশ্যে অপপ্রচার চলছে।
আরও পড়ুন: হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান অব্যাহতি, নতুন পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল
প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর গুলশান থেকে মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কিছু গণমাধ্যমে দাবি করা হয়, তাকে ববির বাসা থেকে আটক করা হয়েছে। তবে ববি এসব দাবি শুরু থেকেই অস্বীকার করে আসছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন