প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়ামের রান্নাঘরের পাশে রুমন (২৮) নামে যুবকের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরের দিকে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পুলিশ পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত রুমন পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী এলাকার মৃত তৈয়বুর রহমানের সন্তান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এছাড়া তিনি আরো জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ফরেনসিক রিপোর্টের জন্য মরদেহটিকে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন