১০:৩৯ এম
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন যুদ্ধ বন্ধে অন্তর্বর্তী চুক্তি ভেস্তে যাওয়ার জন্য। তিনি আবারও আলোচনায় ফিরে চুক্তি চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন সংকট নিরসনে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন হামলার ইঙ্গিত দেওয়ায় যুদ্ধ শুরুর আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্ক করে বলেছে, সীমিত হামলার ক্ষেত্রে তারা কয়েক গুণ শক্তিশালী জবাব দেবে।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আলি আবদোল্লাহি জানান, পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর উপস্থিতি কোনো পরিস্থিতিতেই মেনে নেওয়া হবে না। সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, ইরান শান্তি চাইলেও যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।
আরও পড়ুন: লেবাননে চিকেন স্যান্ডউইচ: ধনী-গরিবের ব্যবধানের প্রতীক
এদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই। তাদের আলোচনায় যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত ইরানিদের ক্ষতিপূরণ এবং দুর্নীতি দমনের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় নিহত হন তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর মার্চের শুরুতে তার স্থলাভিষিক্ত হন মুজতবা খামেনি। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে জনসমক্ষে তাকে দেখা যায়নি।
সূত্র: আল জাজিরা
আরএ
আরও পড়ুন: স্বর্ণ চুরি করে গাড়ি কিনে গ্রেপ্তার যুবক সমর চ্যবন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন