ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

এপস্টেইন কাণ্ডে অবশেষে মুখ খুললেন বিল গেটস


এপস্টেইন কাণ্ডে অবশেষে মুখ খুললেন বিল গেটস

মার্কিন ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, তিনি যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের সময়ে কোনো অপরাধ প্রত্যক্ষ করেননি। তবে তিনি স্বীকার করেছেন, এপস্টেইনের ভুক্তভোগীদের পাশে থাকতে পারেন। এ তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন থেকে জানা গেছে।

মঙ্গলবার (২৩ জুন) যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নজরদারি কমিটির কাছে দেওয়া গোপন জিজ্ঞাসাবাদের নথি প্রকাশিত হয়েছে, যেখানে এসব বিষয় উঠে এসেছে।

জিজ্ঞাসাবাদে গেটস দাবি করছেন, এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুমাত্র পেশাগত। তিনি জানিয়েছেন, তিনি কেউ যৌন হয়রানি বা অপরাধে অংশ নেননি এবং এ ধরনের কোনো ঘটনা দেখেননি।

আরও পড়ুন: ৩ নভেম্বর ঢাকায় আসছেন সিপিসি আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং

তবে তদন্তকারীরা জানিয়েছেন, এপস্টেইনের কিছু কর্মীও নির্যাতনের শিকার হয়েছিলেন। ফলে গেটস কখনো তাদের আশপাশে ছিলেন না—এমন নিশ্চয়তা দেওয়া কঠিন বলে মন্তব্য করেছেন।

গেটস এ বিষয়ে বক্তব্য দিয়ে বলেন, বিষয়টি যৌক্তিক। তিনি স্বীকার করেছেন, এপস্টেইনের একটি বিমানে এক বৈঠকের শেষে কিছু নারী কর্মীকে দেখেছিলেন। কিন্তু তারা ভুক্তভোগী ছিলেন কি না, তা তিনি জানতেন না।

তিনি জানান, ২০১১ সালে বিশ্ব স্বাস্থ্য খাতে অর্থ সংগ্রহের আগ্রহ দেখানোর মাধ্যমে তিনি এপস্টেইনের সঙ্গে পরিচিত হন। তখন তিনি জানতেন, এপস্টেইনের বিরুদ্ধে যৌন অপরাধের সাজা ছিল। তবুও, সম্ভাব্য জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করার আশায় তার সঙ্গে যোগাযোগ রাখেন।

পরে গেটস এপস্টেইনের সঙ্গে সম্পর্ক রাখা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এপস্টেইনের অতীত সম্পর্কে আরও সতর্ক হওয়া উচিত ছিল।

আরও পড়ুন: ভারত-চীন সম্পর্কের বরফ গলছে, তবে উদ্বেগ রয়ে গেছে

জিজ্ঞাসাবাদে গেটস আরও জানান, ২০১৪ সালে সম্পর্ক ছিন্ন করার পর এপস্টেইন তার ব্যক্তিগত জীবনের কিছু বিষয় ব্যবহার করে চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন। এমনকি এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়ে খরচ ফেরত চেয়েও বার্তা পাঠিয়েছিলেন। তবে গেটস জানান, তিনি কোনো অর্থ পরিশোধ করেননি।

এদিকে, এপস্টেইনের দীর্ঘদিনের সহকারী লেসলি গ্রফও কংগ্রেসে জবানবন্দি দিয়েছেন। তিনি এপস্টেইনকে ‘অত্যন্ত কৌশলী মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন এবং দাবি করেছেন, তার অপরাধ সম্পর্কে তিনি জানতেন না।

গ্রফ জানিয়েছেন, এপস্টেইনের বিভিন্ন বৈঠক ও ম্যাসাজের সময়সূচি তিনি পরিচালনা করতেন, তবে এসব কার্যক্রমের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে তিনি অবগত ছিলেন না।

এপস্টেইনের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রে চলমান তদন্তের অংশ হিসেবে বিল গেটস ও গ্রফের বক্তব্য নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

​বানারীপাড়ায় যুবদলের উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

​ হুমায়ুন কবির, বানারীপাড়া প্রতিনিধি

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


​বানারীপাড়ায় যুবদলের উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
 
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য যেকোনো কর্মসূচি প্রতিহত করার লক্ষ্যে বরিশালের বানারীপাড়ায় যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে। উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। নেতাকর্মীরা বানারীপাড়া পৌরসভার বিভিন্ন অলিগলি প্রদক্ষিন শেষে ফেরীঘাট এলাকা প্রতিবাদ সমাবেশ করেন। একই সাথে বিভিন্ন ইউনিয়ের বিভিন্ন নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় তারা আওয়ামী লীগের যেকোনো ধরনের উসকানিমূলক বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা,,উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজান ফকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুর নির্দেশে দেশে শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা মাঠে সচেষ্ট রয়েছে। তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক স্বার্থে দেশে আবারো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে। তবে এ ধরনের যেকোনো চক্রান্ত জনগণকে সাথে নিয়ে শক্ত হাতে প্রতিহত করা হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে নেতারা আরও বলেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সর্বদা ঐক্যবদ্ধ। একই সাথে তারা নেতাকর্মীদের শান্তিশৃঙ্খলা বজায় রেখে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সমাবেশটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করেছেন। সফরের সময় তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় অনুযায়ী বেলা ১টা ৩০ মিনিটে তিনি দালিয়ান থেকে বেইজিংয়ের দিকে যাত্রা করেন।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)-এর ‘গ্রীষ্মকালীন দাভোসে’ বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন। এ সম্মেলন চীনের দালিয়ানে অবস্থিত ‘দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে’ অনুষ্ঠিত হয়।

১৭তম অ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়নসের এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ এএমএনসি-তে যোগ দিয়েছেন।

এই সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১,৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বিগত সেশনে বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি, বিভিন্ন দেশের বেস্ট প্র্যাকটিস গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও উন্নত ও শক্তিশালী করার সুযোগ নিয়ে আসবে।

গত সোমবার (২২ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ান সফর শুরু করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ হামলায় ইউক্রেনে এক নারী নিহত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


রুশ হামলায় ইউক্রেনে এক নারী নিহত হয়েছে

ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়া একটি ড্রোন হামলা চালিয়েছে। এতে এক নারী নিহত এবং অপর এক নারী আহত হয়েছেন। একই সময়ে, ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়া-নিয়ন্ত্রিত সেভাস্তোপল শহরে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। উভয় দেশের কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়েছে। ইউরোপের এই রক্তক্ষয়ী যুদ্ধকে থামাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে উদ্যোগ কার্যত স্থবির হয়ে পড়েছে।

ইউক্রেনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান, ওলেগ সাইনেগুবভ, টেলিগ্রামে জানিয়েছেন যে, খারকিভ অঞ্চলের বালাক্লিয়া শহরে রাতে রাশিয়ার ড্রোন হামলায় ৫৬ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।

তিনি আরও জানান, হামলায় ২১ বছর বয়সী অপর এক নারী আহত হয়েছেন এবং হামলায় একাধিক বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে।

অন্যদিকে, রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপল শহরে ইউক্রেনের হামলার ফলে পুরো শহর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে, এই তথ্য জানিয়েছেন গভর্নর মিখাইল রাজভোজায়েভ।

সেভাস্তোপল ক্রিমিয়ায় অবস্থিত হচ্ছে। রাশিয়া ২০১৪ সালে এটি ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয়। ইউক্রেন নিয়মিতভাবে এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করে আসছে।

রাজভোজায়েভ তার টেলিগ্রামে লিখেছেন যে, বাসিন্দাদের দুর্বল প্রতিবেশীদের সহায়তা করতে এবং শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে ফোন ব্যবহার করতে বলা হয়েছে, যাতে ব্যাটারি সাশ্রয় হয় এবং বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ পড়তে না পারে।

তিনি আরও বলেন, 'শত্রু আবারও নৃশংসভাবে আঘাত করছে, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে এবং আতঙ্ক ছড়াতে চাইছে।'

চলমান আক্রমণের পঞ্চম বছরে ইউক্রেনের বিভিন্ন শহরে প্রায় প্রতিদিনই রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে, ইউক্রেনও পাল্টা হামলা জোরদার করেছে, বিশেষ করে রাশিয়ার তেল ডিপো ও তেল শোধনাগার লক্ষ্য করে হামলা করা হচ্ছে। কারণ এগুলো যুদ্ধের অর্থায়নে ব্যবহৃত হচ্ছে বলে মনে করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা অবশ্যই রাখতে হবে : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা অবশ্যই রাখতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রিটেস্ট ও টেস্ট পরীক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। একইসঙ্গে স্থানীয় ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে শিক্ষকদের সম্মানীর বিষয়টিও নির্ধারণ করার আহ্বানও জানান তিনি।

বুধবার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই কথা বলে।

শিক্ষাজীবনের সময়ক্ষেপণ কমাতে পরীক্ষা সূচিতে পরিবর্তনের বিষয়টি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দুই বছরের কোর্স শেষ হওয়ার পরই যেন পাবলিক পরীক্ষা নেওয়া যায়, সেই লক্ষ্যে সরকার কাজ করছে। এ কারণে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশের লক্ষ্য রয়েছে। এছাড়া, আগামী ২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা।

তিনি বলেন, বর্তমানে একজন শিক্ষার্থী ছয় বছর বয়সে স্কুলে ভর্তি হয়ে এসএসসি শেষ করতে ১৬ বছর বয়সে পৌঁছায়। এরপর উচ্চমাধ্যমিক পর্যায় শেষ হতে আরও দীর্ঘ সময় লাগে। অতীতে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে অতিরিক্ত সময় লাগায় একজন শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক পর্যায় শেষ করতে প্রায় ২০ বছর বয়স হয়ে যেত। এতে শিক্ষার্থীদের উৎপাদনশীল সময় নষ্ট হয় এবং দেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, এ বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা ও ফল প্রকাশের সময়কে সমন্বিত করার চেষ্টা করছে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে রমজান ও ঈদকে বিবেচনায় নেওয়া হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মতামত নিয়েই পরীক্ষার সময় নির্ধারণ করা হচ্ছে। তবে নির্ধারিত কোর্স শেষ করা হবে বলে তিনি জানান।

পরীক্ষায় অনিয়ম ও নকলের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, নকলের ধরন বদলেছে। এ কারণে পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইন পরিবর্তন করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানে নকল অথবা ডিজিটাল জালিয়াতির প্রমাণ মিললে শুধু পরীক্ষার্থী নয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকেও জবাবদিহির আওতায় আনা হবে।

প্রশ্নফাঁস প্রতিরোধেও সরকার সক্রিয় রয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, গত পরীক্ষায় তিনি নিজে বিভিন্ন পর্যায়ে তদারকি করেছেন এবং সম্ভাব্য দুর্বল জায়গা শনাক্তের চেষ্টা করেছেন। এবার সারা দেশে একক প্রশ্নপত্র ব্যবস্থা করা হয়েছে। কোথাও প্রশ্নফাঁস বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

খাতা মূল্যায়নের ক্ষেত্রেও পরিবর্তনের কথা জানিয়ে তিনি বলেন, অতীতে অনেক শিক্ষককে অতিরিক্ত খাতা মূল্যায়নের দায়িত্ব দেওয়া হতো, ফলে যথাযথ মূল্যায়ন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকত। এখন পরীক্ষক প্রশিক্ষণ বৃদ্ধি, পরীক্ষকের সংখ্যা বৃদ্ধি এবং সীমিত সংখ্যক খাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি খাতা স্যাম্পলিংয়ের মাধ্যমে মূল্যায়নের মান পর্যবেক্ষণ করা হবে।

এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান এবং সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%