ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রেমিকের মানসিক নিপীড়নের অভিযোগ, জবি শিক্ষার্থী অথৈর আত্মহত্যা


প্রেমিকের মানসিক নিপীড়নের অভিযোগ, জবি শিক্ষার্থী অথৈর আত্মহত্যা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার অথৈয়ের ‘আত্মহত্যার’ কারণে তার প্রেমিক ইয়াছিনের ধারাবাহিক ‘মানসিক নিপীড়ন’কে দায়ী করছেন তদন্ত কর্মকর্তা। তদন্তকালে ইয়াছিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবি করেন তার পক্ষের আইনজীবী।

বিডিনিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ২৯ এপ্রিল সূত্রাপুরের লক্ষ্মীবাজারের নন্দলাল লেনের একটি বাসায় আত্মহত্যা করেন অথৈ। তার প্রেমিক ইয়াছিন মজুমদারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে, পরদিন সূত্রাপুর থানায় মামলা করে মৃতের বাবা প্রণব মজুমদার।

এসময়ে ইয়াছিন লালবাগ এলাকার ‘জমিদারি ভোজ’ রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে কর্মরত ছিলেন। তদন্তের পর ইয়াছিনকে গ্রেপ্তার করা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

কয়েক মাস কারাভোগের পর ইয়াছিন জামিন পান। কিন্তু আদালতে হাজির থাকায়, গত ২৬ এপ্রিল জামিন বাতিল করে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই আলমগীর হোসেন জানান, ১৯ মে ইয়াছিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর ১৪ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত অভিযোগপত্র গ্রহণ করেন। যেহেতু মামলা বিচারের জন্য প্রস্তুত, আদালত বদলির আদেশ দেন, বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই সোহানুর রহমান।

তদন্তকারী এসআই আলমগীর হোসেন বলেন, “মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দিয়েছি। কী কারণে আত্মহত্যা করেছে, ভিকটিমের মনের বক্তব্য আমার জানা সম্ভব নয়।

অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, অথৈ ও ইয়াছিনের বাড়ি পাশাপাশি; তারা চট্টগ্রামের একটি স্কুলে পড়াশোনা করেছেন। ইয়াছিন বিভিন্ন সময় অথৈকে প্রেমের প্রস্তাব দিলেও তার কাছ থেকে ইতিবাচক সাড়া মেলেনি।

আরও পড়ুন: বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার

এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পরে, অথৈ ২০২২-২০২৩ সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে ভর্তি হন এবং তিনি সূত্রাপুর এলাকার একটি মেসে থাকতেন।

অথৈ যখন ঢাকায় স্থানান্তরিত হন, ইয়াছিনও একই পথে এগিয়ে যান। তিনি লালবাগের ‘জমিদারি ভোজ’ রেস্তোরাঁয় চাকরি নেন। এরপর থেকে ইয়াছিন আবারো অথৈকে ‘উত্যক্ত’ করতে শুরু করেন।

এক পর্যায়ে তাদের মধ্যে ‘প্রেমের সম্পর্ক’ গড়ে ওঠার বিষয়ে অভিযোগপত্রে বলা হচ্ছে, এরপর তারা মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে শুরু করেন। তবে প্রেমের সম্পর্ক হওয়ার পর থেকেই ইয়াছিন ‘অপমানজনক কথাবার্তা ও অপবাদ’ দিয়ে অথৈকে মানসিক নিপীড়ন করতে থাকেন। ঘটনার দিন অর্থাৎ ২৯ এপ্রিল, অথৈ তার ক্যাম্পাসে একটি সংগীত উৎসবের অনুশীলন শেষে মেসে ফিরছিলেন।

গেটের সামনে আগে থেকে দাঁড়িয়ে থাকা ইয়াছিন সংগীত উৎসবে অংশগ্রহণ করতে তাকে বারণ করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে এসময় ইয়াছিন অপমানজনক কথাবার্তা বলেন।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের মাধ্যমে তালাক বন্ধ: চিফ হুইপ

তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ইয়াছিনের এ ধরনের আচরণ মেনে নিতে না পেরে অথৈ বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে হয়তো সিলিং ফ্যানের সঙ্গে নিজের গাছ দিয়ে আত্মহত্যা করেন। ইয়াছিন ঘটনার সময় ও আগে মোবাইলে কথাবার্তা থেকে ধারণা করেন যে, অথৈ আত্মহত্যা করে থাকতে পারে। এরপর ইয়াছিন মেসের মালিক এবং আশপাশের লোকজনকে নিয়ে অথৈয়ের রুমের দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দেখে, অথৈ ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাকে দ্রুত নিচে নামিয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অথৈয়ের বাবা প্রণব মজুমদার বলেছেন, ‘মেয়েটা মারা যাওয়ার পর আমি খুব ভেঙে পড়েছি। অসুস্থ হয়ে গেছি। সন্তান হারানোর বেদনা সেই বাবা বোঝেন যে ভুক্তভোগী। সেই বেদনা কীভাবে কাটবে, সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানেন না।’

প্রণব মজুমদার জানান, অথৈ তার দুই মেয়ের মধ্যে ছোট। বড় মেয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ করে স্নাতকোত্তর পড়ছেন। প্রণব মজুমদার পিতৃভাবনায় পরিকল্পনা করেছিলেন, দেশে পড়াশোনা শেষে তিনি অথৈকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পাঠাবেন। কিন্তু যথাযথ পরিকল্পনা পূরণ হয়নি তার।

তিনি বলেন, ‘মেয়েটার বিষয়ে অনেক আশা ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পাঠানোর পরিকল্পনা ছিল। কিন্তু তা আর হলো না। মেয়েটাকে পৃথিবী ছাড়তে বাধ্য করা হলো। আমি যার জন্য মেয়েকে হারিয়েছি, তার সাজা চাই।’

আরও পড়ুন: বুটেক্সের অধ্যাপক ড. মশিউর রহমান খানের মৃত্যুতে উপাচার্যের শোক

বাদীপক্ষের আইনজীবী সুমন কুমার রায় দাবী করেছেন, ‘মামলার অভিযোগপত্র আসছে। আসামির মানসিক টার্চারে ভিকটিম আত্মহত্যা করে। তাদের ফিজিক্যাল রিলেশনের একটি ছবি ছিল আসামির মোবাইলে। ওই ছবি দিয়ে ভিকটিমকে ভয় দেখাতো। মানসিক টর্চার করতো। তাকে আত্মহত্যায় প্ররোচিত করে। সিআইডি পুলিশের ফরেনসিক রিপোর্টে ওই ছবি পাওয়া গেছে। আসামি প্রথম থেকেই দাবি করে আসছিল, এমন কিছু নেই। ফরেনসিক রিপোর্টে ছবি পাওয়া গেছে, এটা জানার পরই সে স্ট্রোক করেছে। তার আইনজীবীর জুনিয়র জানিয়েছে, সে মারা গেছে।’

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক বলেছেন, ‘ছেলেটা খুব ভালো। কিন্তু সে সিরিয়াস অসুস্থ ছিল। মরার মতো অবস্থায় ছিল। বেশ কয়েকদিন আগে হার্ট অ্যাটাক করে মারা গেছে— তার পরিবার এটা জানিয়েছে। বাদীপক্ষের আইনজীবীকে বিষয়টি জানিয়েছি। আগামী তারিখে আদালতকেও অবহিত করব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিকে ট্রাম্পের চেয়ে ভালো পারমাণবিক চুক্তি দিতে পারবে চীন?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


সৌদিকে ট্রাম্পের চেয়ে ভালো পারমাণবিক চুক্তি দিতে পারবে চীন?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য একটি বেসামরিক পারমাণবিক চুক্তিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্তের সঙ্গে যুক্ত করায় মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে নতুন আলোচনা শুরু হয়েছে।

বিশ্লেষকদের কিছু অংশের মতে, এই অবস্থান নতুন কৌশলগত সুযোগ তৈরি করতে পারে চীন ও পাকিস্তানের জন্য।

পাকিস্তানের সাবেক ফ্রন্টিয়ার কর্পসের কমান্ডার ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তারিক খান মনে করেন, ট্রাম্পের এই শর্তাধীন প্রস্তাব বেইজিংকে সৌদি আরবের কাছে বিকল্প একটি পারমাণবিক সহযোগিতা চুক্তির প্রস্তাব দেওয়ার সুযোগ করে দিয়েছে।

একই ধরনের প্রস্তাব যদি ইরানকেও দেওয়া হয়, তাহলে তা আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখতে পারে।

আল-জাজিরাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তারিক খান বলেন, ট্ারাম্প হঠাৎ করেই সৌদি আরবের জন্য পারমাণবিক চুক্তিকে আব্রাহাম অ্যাকর্ডসের সঙ্গে যুক্ত করায় চীন এখন কোনও রাজনৈতিক শর্ত ছাড়াই সৌদি আরব এবং ইরান- উভয়ের কাছেই বেসামরিক পারমাণবিক জ্বালানি সহযোগিতার প্রস্তাব দিতে পারে।

এক্ষেত্রে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করতে পারে। তার ভাষায়, "যুক্তরাষ্ট্রের শর্তসাপেক্ষ প্রস্তাবের পরিবর্তে চীনের নিঃশর্ত পারমাণবিক জ্বালানি সহযোগিতার প্রস্তাব এগিয়ে আনার ক্ষেত্রে ইসলামাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"

তিনি আরও বলেন, "একই ধরনের প্রস্তাব যদি ইরানকেও দেওয়া হয়, তাহলে তেহরান ও রিয়াদের মধ্যে বিদ্যমান মতপার্থক্য কমানোর ক্ষেত্রেও তা সহায়ক হতে পারে।"

তবে পাকিস্তানের সামনে কঠিন কূটনৈতিক বাস্তবতা রয়েছে বলেও সতর্ক করেন তারিক খান। তিনি বলেন, ইসলামাবাদকে শেষ পর্যন্ত হয় ইরান ও চীনের পক্ষ নিতে হবে, নয়তো সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থান বজায় রাখতে হবে।

তার মতে, "যে পক্ষই বেছে নেওয়া হোক না কেন, অন্য পক্ষের সমর্থন বা আস্থা হারানোর ঝুঁকি পাকিস্তানের জন্য অত্যন্ত ব্যয়বহুল ও কৌশলগতভাবে ক্ষতিকর হতে পারে।"

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, সৌদি আরবের নিরাপত্তা উদ্বেগ এবং চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাবের প্রেক্ষাপটে, তারিক খানের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন যদি পারমাণবিক সহযোগিতাকে রাজনৈতিক শর্তের সঙ্গে বেঁধে রাখে, তাহলে বেইজিং সেই শূন্যস্থান কাজে লাগানোর চেষ্টা করতে পারে।

তবে এমন কোনও উদ্যোগ বাস্তবে কতটা সম্ভব হবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট দেশগুলোর কৌশলগত স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক কূটনীতির ওপর। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সবার আগে নিজের দেশ, তারপর অন্য খেলা’: হাসান মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


‘সবার আগে নিজের দেশ, তারপর অন্য খেলা’: হাসান মাহমুদ

জাতীয় দলের বাইরে লম্বা সময় থাকতে হলেও পেসার হাসান মাহমুদ নিজেকে নতুন করে প্রমাণের অপেক্ষায় ছিলেন। কাউন্টি ও ভাইটালিটি ব্লাস্টে কেন্টের মন মাতানো পারফরম্যান্সের পর তিনি আলোচনায় চলে আসেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে হারারে টেস্টের সুযোগ মূলত 'রোটেশন পলিসি'র কারণে আসে। কিন্তু সেই হাসান এখন আগামী মাসে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছেন।

গতি তারকা নাহিদ রানা চোট পাওয়ায় হাসান মাহমুদের কাঁধে এখন বেড়ে গেছে দায়িত্বের বোঝা। তাসকিন আহমেদ যে পথ অনুসরণ করেছেন, সেই রাস্তায় এলপিএলকে 'না' বলে হাসান দেশের বিমানে উঠেছেন। তাঁর উদ্দেশ্য হচ্ছে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেওয়া।

এলপিএলে বাংলাদেশি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, 'অবশ্যই, আগে বাংলাদেশ টিম। আগে নিজের দেশ তারপর অন্য খেলা। অবশ্যই আমাকে যেতে হবে। কয়েকজন ফাস্ট বোলার ইঞ্জুরিতে আছে। সামনে অনেক বড় সুযোগ, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ। আমরা খুবই পজিটিভ, খুব ভালো খেলার ব্যাপারে। আমাদের সেরাটা দিব। ভালো একটা জায়গা করে নিব।'

সব মিলিয়ে সময়টা তার জন্য খুব ভালো যাচ্ছে। কাউন্টির মতো দল যখন তাকে নিয়ে মাতামাতি করে, তখন সহজেই বোঝা যায় হাসান বল হাতে কতটা ছন্দে আছেন।

তিনি উল্লেখ করেন, 'এটার জন্য আলহামদুলিল্লাহ। আমি সবসময় নিজের মতো থাকি। ইঞ্জুরি অবস্থায় অনেক কাজ করি এবং ইঞ্জুরি থেকে উঠে নিজেও পারফর্ম করার চেষ্টা করি। চেষ্টা থাকে সবসময় কাজের মধ্যে থাকার যাতে সুযোগ এলে মিস না করি।'

জাতীয় দলের খেলার জন্য এলপিএল মাঝপথে ছেড়ে যেতে তো হয় কিন্তু এসবের চেয়ে হাসানের আনন্দই বেশি। লক্ষ্মীপুরের এই ক্রিকেটার বলেন, 'হ্যাঁ অবশ্যই। যাচ্ছি টেস্ট খেলতে, ইনশাআল্লাহ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

​মাদকের প্রতিবাদ করায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ: এলাকাবাসীর তীব্র নিন্দা ও প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

নাটোর প্রতিনিধি

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


​মাদকের প্রতিবাদ করায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ: এলাকাবাসীর তীব্র নিন্দা ও প্রতিবাদ
 
নাটোরের বড়াইগ্রামে মাদকের বিরুদ্ধে কথা বলায় স্থানীয় এক মেম্বার পদপ্রার্থীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক ব্যবসায়ী শাকিল কর্তৃক ৫ লক্ষ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগে মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোনাইল ইউনিয়নের নাজিরপুর ৭নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ী শাকিল বাদী হয়ে মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে এই মিথ্যা মামলা করেন। মামলায় মেম্বার পদপ্রার্থী খাদেমুল ইসলাম খাদেমকে পাঁচ লক্ষ টাকা চাঁদা চাওয়ার অভিযুক্ত করা হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দারা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন। তাদের মতে, এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মেম্বার পদপ্রার্থী খাদেমুল ইসলাম খাদেমকে পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন ও বক্তব্য দিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে বক্তব্য রাখেন আইয়ুব আলী, যুবদল নেতা সামরুল, বুলবুল এবং জালাল মাস্টারসহ স্থানীয় বিশিষ্টজনেরা। বক্তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং নেপথ্যে থাকা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব বাধা অতিক্রম করে উন্নয়নের পথে এগোবে দেশ: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


সব বাধা অতিক্রম করে উন্নয়নের পথে এগোবে দেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশকে এগিয়ে নিতে চায় এবং সব ধরনের বাধা অতিক্রম করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এ সময় তিনি স্বনির্ভর এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথাও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে। সরকারের প্রতিনিয়ত চেষ্টা চলমান রয়েছে বিনিয়োগবান্ধব নীতি, কর সুবিধা, বন্ডের সুবিধা এবং বিশেষায়িত অবকাঠামো সুবিধা প্রদান নিশ্চিত করতে।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে নভো থিয়েটারে দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে ইতোমধ্যেই সেমিকন্ডাক্টর ডিজাইন ভেরিফিকেশন, ট্রেনিং, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স এবং অ্যাডভান্স প্যাকেজিং-এর ক্ষেত্রে কাজ শুরু হয়েছে। দেশে কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে। সেমিকন্ডাক্টর খাতকে জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই খাতের উন্নয়নে একক কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়, বরং এটি একটি সম্মিলিত জাতীয় মিশন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা চেষ্টা করেছি এই সেক্টরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কীভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়। বিশেষ করে এই বাজেটে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির জন্য সব কাঁচামালের ওপরে সমস্ত ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রপ্তানি আয়ের ওপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুরও উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতো বছরে ৫০০ কোটি টাকার স্টার্টআপ অনুদানও রেখেছে।

সামিটে টেক্সাস ইনস্ট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার ড. আহমেদ বাহাই, পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিমিত্রিওস পেরুলিস সহ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বক্তব্য দেবেন। এ ছাড়া গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপলাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্সের প্রতিনিধি অংশ গ্রহণ করবেন।

সামিটের পাশাপাশি ‘বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, এআই, রোবোটিক্স, স্বাস্থ্যপ্রযুক্তি এবং অন্যান্য ডিপ-টেক খাতের উদ্ভাবন ৩৫টি স্টলে প্রদর্শন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%