বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:৪২ পি.এম
ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে আসা ১৫ বছর বয়সী বিস্ময় বালক জেজে গ্যাব্রিয়েল আনুষ্ঠানিকভাবে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
দলবদলবিষয়ক বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, তিন দিন আগে গ্যাব্রিয়েল ও তার প্রতিনিধিরা ম্যানইউ কর্তৃপক্ষের কাছে চুক্তি বাতিলের জন্য লিখিত আবেদন করেছেন।
বর্তমানে তরুণ এই ফরোয়ার্ড এবং ক্লাবের মধ্যে চুক্তি বাতিলের শর্তাবলি নিয়ে আইনি ও কৌশলগত বিরোধ চলছে। ম্যানচেস্টার ইউনাইটেড এখনো পর্যন্ত গ্যাব্রিয়েলকে ওল্ড ট্র্যাফোর্ডে রেখে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে রোমানোর মতে, পরিস্থিতি বদলানোর সম্ভাবনা বর্তমানে ৫০ শতাংশেরও কম। রোমানো জানান, ‘ম্যানইউ শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালানোর বার্তা দিয়েছে। কিন্তু খেলোয়াড় ইতিমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অনুশীলন বন্ধ করে দিয়েছেন। গত দুই-তিন দিন ধরে তিনি ক্লাবের অনুশীলনে অংশ নেননি, যার ফলে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে।’
গ্যাব্রিয়েলের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত প্রকাশ পাওয়ার পরপরই ইউরোপের পরাশক্তি ক্লাবগুলোর মধ্যে তাকে দলে নেওয়ার জন্য তুমুল প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এক বছর আগে ম্যানচেস্টার সিটি তাকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল, তবে তখন তিনি ম্যানইউতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন।
ইংলিশ জায়ান্ট চেলসির গুঞ্জনের পাশাপাশি স্প্যানিশ দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার নাম জোরেশোরে আলোচনায় উঠে এসেছে। এছাড়া পিএসজি এবং বায়ার্ন মিউনিখও ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছে। তবে তরুণ এই তুখোড় ফুটবলার ইংলিশ লিগ ছেড়ে স্প্যানিশ লা লিগার দিকে পাড়ি জমানোর সম্ভাবনা বেশি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, আদানি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ না করার কারণে।
তিনি বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এই মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন।’
তিনি আরও উল্লেখ করেন, ‘ভারত ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি। তিনি একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী, সাইডলাইনে বসে থাকা তার জন্য সঠিক নয়। সেখানে না গিয়ে তিনি দেশের গৌরব বৃদ্ধি করেছেন এবং সার্বভৌমত্বের শক্তি প্রদর্শন করেছেন।’
বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আদানি পাওয়ার প্ল্যান্ট ১,৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। সরবরাহের সুইচ ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত। তারা এই সুইচ যেকোনো সময় বন্ধ বা চালু করতে পারে। প্রধানমন্ত্রী যখন ব্রিকসে অংশগ্রহণ করবেন না বলে জানান, তখনই আদানি গ্রুপ ঘোষণা দেয় যে, তাদের পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিট নষ্ট হয়ে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় শেখ হাসিনা, বেনজির আহমেদসহ আসামিরা অন্তর্ভুক্ত রয়েছে। অভিযোগ গঠনের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ট্রাইব্যুনালে আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন করা হয়, তবে আদালত পরে সেটি নাকচ করে দেয়। এর আগে, শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় হাসানুল হক ইনু, দিপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, শামসুল হক টুকু, জিয়াউল আহসান, ফারজানা রুপাসহ ১১ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামি রয়েছেন। এর আগে, পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে, কেউই ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেনি।
চলতি বছরের ২৭ জুলাই মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামীর মহাসমাবেশে হত্যাকাণ্ডের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ২০১৩ সালের ৫ মে আসামিদের যোগসাজশে রাতের আঁধারে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ করে হেফাজতে ইসলামকে নির্মূল করতে হত্যাযজ্ঞ চালানো হয়।
এছাড়া, গাজীপুরে মাদ্রাসা অধ্যক্ষ আবুল হোসেন গুমের মামলায় সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামান ও এডিসি ইশতিয়াকসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালে অভিযোগ দিতে যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা–ইয়াবা ফ্রীতে দিবো’, এমন ঘোষণা সংবলিত ভূতুড়ে পোস্টারে ছেয়ে গেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রাম। পোস্টারে ছবি ও নাম রয়েছে সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মাসুদুর রহমান খোকনের (৩৫)। তবে তিনি বলছেন, এ পোস্টার তিনি লাগাননি। এটি জামায়াতের ষড়যন্ত্র বলে দাবি তার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত থেকে সিরাজপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শাহজাতপুর গ্রামের বিভিন্ন দেয়ালে এসব পোস্টার লাগানো হয়।
খোকন একই গ্রামের খলিল ভূঞা বাড়ির মো.আবুল হোসেনের ছেলে। তিনি ২০১৫ সাল থেকে দুবার ৮নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পুনরায় ৮নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী।
ওই পোস্টারে খোকনকে ‘গাঁজার ডিলার’ উল্লেখ করে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাবি করা হয়েছে। পাশাপাশি ‘বেকারের জন্য গাঁজা ভাতা’, ‘মাদকসেবীদের জন্য বিশেষ কার্ড’, ‘স্কুল-কলেজের সামনে ফ্রি সাপ্লাই’, ‘থানা-পুলিশ আমার ভাই’ এবং ‘উন্নয়ন হবে, আগে চাঁদা হবে’এমন বিভিন্ন স্লোগানও লেখা রয়েছে। পোস্টারগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়।
পোস্টারে নিজের নাম ব্যবহারের বিষয়ে সিরাজপুর ৮নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি খোকন বলেন, কয়েক দিন আগে আমার ছেলেকে চাঁন মিয়াকে স্কুলে চড় মারে ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেমের ছেলে। তা নিয়ে আমি প্রতিবাদ করি। ওই থেকে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমার মাদকের সাথে কোন সম্পৃক্ততা নেই। দল ক্ষমতায় এলেও আমি আগের মত গাছ কেটে জীবিকা নির্বাহ করি। সমাজের মানুষ জানে। এমনকি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদেও প্রার্থী নই।
সিরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবুল হাসেম অভিযোগ নাকচ করে বলেন, খোকনকে ঘিরে তার দলের মধ্যেই মাদকসংক্রান্ত বিরোধ রয়েছে। তিনি দাবি করেন, স্কুলে খোকনের ছেলে তাদের বাড়ির এক ছাত্রীকে ইভটিজিং করায় তার ছেলে ওই ছেলে-মেয়েকে চড় মেরে বিষয়টি মীমাংসা করে দেয়। তবে পোস্টার লাগানোর সঙ্গে তিনি বা তার পরিবারের কোনো সদস্য জড়িত নন বলে দাবি করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম বলেন, পোস্টারের বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় থানায় ভুক্তভোগী কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বার্সেলোনার জন্য অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। দীর্ঘ ৩০ বছরের বিরতির পর তাদের নিজস্ব মাঠ ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।
গতকাল উয়েফা দুটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা করেছে। এর মধ্যে একটি ফাইনাল অনুষ্ঠিত হবে ন্যু ক্যাম্পে, যা ২০২৮-২৯ মৌসুমের। অন্যদিকে, ২০২৭-২৮ মৌসুমের ফাইনাল অনুষ্ঠিত হবে বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়।
বার্সেলোনা তৃতীয়বারের মতো ফাইনালের আয়োজন করতে যাচ্ছে। সর্বশেষ ১৯৯৮-৯৯ মৌসুমের ফাইনাল ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতে নেয় জার্মান ক্লাব বায়ার্ন।
ন্যু ক্যাম্পে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৮-৮৯ মৌসুমে। সেবার এসি মিলান ৪-০ গোলে বুবুরেস্তিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
এবারের মৌসুমের ফাইনালও স্পেনে অনুষ্ঠিত হবে। আগামী ২০২৭ সালের ৫ জুন ফাইনালটি অনুষ্ঠিত হবে আতলেতিকো মাদ্রিদের মাঠ মেত্রোপলিতানোয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ