ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত


বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ সেনাবাহিনীর জলক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকা সেনানিবাসস্থ সদর দপ্তর ১৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের মাধ্যমে আর্মি সুইমিং কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

গত ১৪ জুন শুরু হওয়া এই প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন থেকে মোট ১৪টি দল অংশগ্রহণ করেছে।

সাঁতার ও ডাইভিং ইভেন্টে ১৯ পদাতিক ডিভিশন দল ১৪টি স্বর্ণ, ১০টি রৌপ্য এবং সাতটি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

১০ পদাতিক ডিভিশন দল দুটি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার আপ হয়েছে।

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সাঁতারু নির্বাচিত হয়েছেন ৯ পদাতিক ডিভিশন দলের ইউপি ল্যান্স কর্পোরাল মো. সিফাত উল্লাহ।

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

ওয়াটার পোলো ইভেন্টে ১১ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ১৯ পদাতিক ডিভিশন দল রানার আপ হয়। এই ইভেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন ১১ পদাতিক ডিভিশন দলের ইউপি ল্যান্স কর্পোরাল মো. রাশিবুল হাসান।

অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায় থেকে কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদগাঁও মাছ বাজারের ইজারা মওকুফের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:২০ পি.এম


ঈদগাঁও মাছ বাজারের ইজারা মওকুফের দাবি

ঈদগাঁও মাছ বাজারের ইজারা মওকুফের দাবি উঠেছে।

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : ১৮ জুন, ২০২৬, ১১:৪০ এএম । জনস্বার্থে এবং ব্যবসার সুবিধার্থে ঈদগাঁও মাছ বাজারের সকল পথ খোলা রাখতে হবে। ঈদগাঁও মাছ বাজারের পশ্চিম পাশের সড়ক বন্ধ থাকায় জনগণ চরম বিপাকে পড়েছেন। পূর্ব পাশের একটি সড়ক দিয়ে এখানে ব্যবসা-বাণিজ্য জমবে না। এই কারণে উভয় সড়ক খুলে দিতে হবে।

জনস্বার্থে এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে দখলমুক্ত খোলা শেডের দাবি জানিয়ে জালালাবাদ ১ নম্বর ওয়ার্ডের সাবেক এমইউপি মোকতার আহমদ বলেন, ৫০ থেকে ৫৪ বছর পর্যন্ত মাছ বাজারের শেড ছিল দুই চালা বিশিষ্ট। পাকা শেড নির্মাণ করা হলেও দীর্ঘ বছর এখানে ব্যবসা-বাণিজ্য করতে হচ্ছে আলো-বাতাসহীন ভাবে। তিনি বর্তমান শেডের নিচতলায় দেয়াল না তোলে উন্মুক্ত রাখার দাবি জানিয়ে বলেন, মানুষের সুবিধার্থে শেডের সকল পথ পুরোপুরি খোলা রাখতে হবে। পশ্চিম পাশের বন্ধ পথ খোলা না রাখলে লোকজন চলাচল করতে পারবেন না। কেবলমাত্র পূর্বের সড়ক দিয়ে মাছ বাজারে ব্যবসা-বাণিজ্য জমে উঠবে না।

উপজেলার পাঁচ ইউনিয়নের জনগণ ও দূর-দূরান্তের ক্রেতা-বিক্রেতারা প্রতিনিয়ত এ বাজারে আসে। তাই তাদের সুবিধার্থে চারপাশের রাস্তা সম্পূর্ণ খোলা রাখতে হবে। শেডের নিচতলায় দেয়াল থাকলে জনগণের চলাচল মারাত্মক বিঘ্নিত হবে এবং ক্রেতা-bিক্রেতারা মুক্ত বাতাস থেকে বঞ্চিত হবেন। পার্শ্ববর্তী ভবনগুলোর সাথে মাছ বাজার শেডটি মিলিয়ে ফেলায় শেডের অধিকাংশ স্থান দখল হয়ে যাবার আশঙ্কা রয়েছে। এজন্য সাবেক জনপ্রতিনিধি মনে করেন দখলমুক্ত শেড প্রতিষ্ঠা সময়ের দাবি। অন্যদিকে ঈদগাঁও বাজারের মাছ ব্যবসায়ীদের ইজারা মওকুফের দাবি জানানো হয়েছে।

ঈদগাঁও বাজারের ইজারা সাড়ে চার কোটি টাকার মতো হলেও ড্রেনেজ ব্যবস্থা অপরিকল্পিত। মাছ বাজারে যে অবকাঠামো হচ্ছে তা এলাকার সাথে সঠিকভাবে এডজাস্ট হচ্ছে না। সাধারণ মানুষের স্বস্তির জন্য সমন্বয় করে অবকাঠামো নির্মাণ করতে হবে। মাছ বাজারের পুরোনো শেডটি ভেঙে ফেলায় মাছ ব্যবসায়ীরা জায়গার ভাড়া ও ইজারাও দিচ্ছেন। তারা ডাবল দেন। তাই ইউএনওর কাছে অনুরোধ করা হয়েছে, যেন মাছ বাজারের ইজারাটা মওকুফ বা শিথিল করা হয়। বাজারের ব্যবসায়ীরা বর্তমানে ঋণগ্রস্ত এবং তারা দীর্ঘদিন ধরে নির্যাতিত ও নিপীড়িত। তাদের দুরবস্থার নিরসন এবং মাছ বাজারের ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আনতে পথঘাট উন্মুক্ত করা, ইজারা মওকুফ বা শিথিলের দাবি জানিয়েছেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম শহীদ।

ঈদগাঁও মাছ বাজারের পুরোনো সড়কটি জন চলাচলের জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন দীর্ঘদিনের ক্ষতিগ্রস্ত মাছ ব্যবসায়ী ও এলাকাবাসী।

পথের বাঁক পরিবর্তন মেনে নিতে পারবেন না ভুক্তভোগী মাছ ব্যবসায়ীরা। এই উন্নয়ন সরকারের আমলেই প্রকৌশলীর পরিকল্পনাতে মাছ বাজারের প্রধান ও দ্বিতীয় সড়ক বন্ধ থাকলে মাছ বাজারে ব্যবসা করা সম্ভব হবে না। জন চলাচলের পথ খোলা রাখলে মালামাল আনা নেওয়া ও ব্যবসা-বাণিজ্য করা সহজ হবে। সরকারের কাছে এ সম্পর্কে দাবি জানালেন ঈদগাঁও মাছ বাজার ভাই ভাই সমিতির সভাপতি শওকত আলম।

অন্যদিকে ঈদগাঁও মাছ বাজারের জন চলাচলের সড়ক ব্যবহার উপযোগী করার আহ্বান জানিয়েছেন মাছ ব্যবসায়ীরা। তারা বলেন, ঈদগাঁও বাজারে নির্মাণাধীন মাছ বাজার সেডের প্রধান ও দ্বিতীয় সড়ক জন চলাচলের উপযোগী করতে হবে। তারা উন্নয়ন চান, তবে এলাকাবাসীর ক্ষতি হবে এমন উন্নয়ন তারা চান না। জন চলাচলে রাস্তার যেন কোনো ক্ষতি না হয়। মাছ বাজার সেডে যে ভবন নির্মাণ করা হচ্ছে তা অপরিকল্পিতভাবে হচ্ছে। তারা মনে করেন অন্য কোন জায়গার 'প্ল্যান' এখানে বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে এখানকার পারিপার্শ্বিকতার সাথে এই ভবনের নির্মাণ কাজ কোনোভাবেই এডজাস্ট হচ্ছে না। এলাকায় ও স্থানীয় ব্যবসায়ীরা এই উন্নয়নের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ব্যাপারে বিক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীদের পক্ষ থেকে মাছ ব্যবসায়ীদের প্রতিনিধি মোহাম্মদ রুবেল স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি ও আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদগঞ্জে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণে অর্ধশতাধিক খামারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


ফরিদগঞ্জে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণে অর্ধশতাধিক খামারি

মৎস্য উৎপাদন বৃদ্ধি, খামারিদের দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অংশ নেওয়া অর্ধশতাধিক মৎস্যচাষী আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের নানা কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার বাসস্ট্যান্ড এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় অগ্রগামী মৎস্যচাষীরা অংশগ্রহণ করেন। মৎস্য খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তোলাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।

কর্মশালায় ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের অফিসার (সেলস) জয়ন্ত কুমার সাহার সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ মো. আরাফাত হোসেন গালিব। প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিকের সঠিক ব্যবহার, এয়ারেটর পরিচালনা, তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা, মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের সাধারণ রোগ প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি অংশগ্রহণকারী চাষীদের জন্য হাতে-কলমে শেখার সুযোগও রাখা হয়। উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ খামারিদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মশালার সমапনী পর্বে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজক প্রতিষ্ঠান ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ জানায়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের স্বাবলম্বী করে তুলতে ভবিষ্যতেও চাঁদপুর জেলায় এ ধরনের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা থেকে আগামীকাল শুক্রবার (১৯ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা থেকে আগামীকাল শুক্রবার (১৯ জুন) সকাল ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে সত্য কথা বলায় কুখ্যাত প্রতারক ও মাদক কারবারিদের হুমকির মুখে সম্পাদক সোহেল মাহবুব

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


রাজশাহীতে সত্য কথা বলায় কুখ্যাত প্রতারক ও মাদক কারবারিদের হুমকির মুখে সম্পাদক সোহেল মাহবুব

রাজশাহীর পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক নতুন প্রভাত-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও রাজশাহী এডিটরস ফোরামের নেতা সোহেল মাহবুবকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রাজশাহী প্রেসক্লাবের বর্তমান পরিস্থিতি নিয়ে সত্য ও সাহসী বক্তব্য দেওয়ায় একটি চিহ্নিত কুচক্রী মহল তার বিরুদ্ধে এই অপপ্রচার ও হুমকি শুরু করেছে।
জানা যায়, গত ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক, বিশিষ্ট কলামিস্ট, সমাজসেবক এবং অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় সোহেল মাহবুব একজন সৎ ও নির্ভীক সাংবাদিক হিসেবে স্বাধীন দেশে সংবাদপত্রের স্বাধীনতা এবং রাজশাহী প্রেসক্লাবের বর্তমান চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। তার সেই বক্তব্য কতিপয় অসাধু, গণ্ডমূর্খ ও নামধারী সাংবাদিকদের স্বার্থে আঘাত হানলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।
অভিযোগ উঠেছে, এই অসাধু চক্রটি, যাদের বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি, নারী ব্যবসা ও মাদক কারবারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন ফেক আইডি এবং ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সোহেল মাহবুবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও হুমকিস্বরূপ পোস্ট দিচ্ছে। এই ঘটনায় রাজশাহীর মূলধারার সাংবাদিক সমাজ এবং এডিটরস ফোরামের নেতাদের মধ্যে চরম অসন্তোষ ও অস্বস্তি বিরাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে রাজশাহীর একাধিক প্রবীণ সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন, এই নোংরামির শেষ কোথায়? সাংবাদিকতার লেবাস পরে যারা মাদক ও নারী ব্যবসায় জড়িত, তাদের দাপটে আজ পেশাদার সাংবাদিকরা কোণঠাসা। আমরা অবিলম্বে রাজশাহী প্রেসক্লাবের সাংবাদিকদের প্রকৃত পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা যাচাই করে এই ভুঁইফোড় ও অপরাধী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
এ বিষয়ে জানতে চাইলে দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব বলেন, আমি সত্য বলতে দ্বিধা করি না। সত্য কথা বলার কারণে যদি কোনো বিপদ আসে, তবে আমি তা হাসিমুখে বরণ করতে প্রস্তুত। কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে বা অপরাধীদের সাথে আপস করে আমি কারো প্রিয় হতে চাই না।
তিনি আরও বলেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে হুমকি দিচ্ছে, তাদের অতীত রেকর্ড এবং বর্তমান কর্মকাণ্ড পুলিশ প্রশাসনের খতিয়ে দেখা উচিত। এই অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, একজন জ্যেষ্ঠ সংবাদকর্মীর বিরুদ্ধে এমন অসভ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহীর সচেতন মহল এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা অনতিবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%