ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

রাজধানীর বংশালে সুইচ গিয়ার চাকুসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার


রাজধানীর বংশালে সুইচ গিয়ার চাকুসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে সুইচ গিয়ার চাকুসহ ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, গতকাল বুধবার রাতে আমির হোসেন প্রদীপ (২৬), মো. রায়হান (২৬) এবং আইনের সংঘাতে জড়িত এক শিশু গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার সকালে বংশাল থানার কাজী আলাউদ্দিন রোডের বিপরীতে একটি এটিএম বুথের কাছে পাকা রাস্তার ওপর ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে একই দিন রাত ১০টা ৩০ মিনিটে তিনজনকে আটক করা হয়।

আরও পড়ুন: ফকিরাপুলে সিএম এজেন্সিতে চাঁদাবাজি ও কুপিয়ে জখমের ঘটনায় ২ মামলা, আটক ৪

গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত এবং তাদের বিরুদ্ধে বংশাল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে কোস্ট গার্ডের উদ্যোগে ৪৪৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


সন্দ্বীপে কোস্ট গার্ডের উদ্যোগে ৪৪৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা

চট্টগ্রামের সন্দ্বীপের উড়িরচরে বাংলাদেশ কোস্ট গার্ড ৪৪৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী প্রদান করেছে।

আজ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে। তারা নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকে। এর অংশ হিসেবে আজ সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কোস্টগার্ড বেইস চট্টগ্রামের ব্যবস্থাপনায় সন্দ্বীপ থানাধীন উড়িরচর ইউনিয়নের এ এইচ নবদিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইনে ৪৪৫ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।

এতে আরও জানানো হয়, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৫

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু ঘটেছে। একই সময়ের মধ্যে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩১৫ জন পৌঁছেছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৫১ জন। ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬৪ জন। ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা ২৩ হাজার ৯৯৫ জন। একই সময়ের মধ্যে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২০১ হাজার ৪৬১ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।

গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু সহ ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার মেলায় পর্যটন সম্ভাবনা তুলে ধরছে পাকিস্তানের প্রতিষ্ঠানগুলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


ঢাকার মেলায় পর্যটন সম্ভাবনা তুলে ধরছে পাকিস্তানের প্রতিষ্ঠানগুলো

বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে পাকিস্তানের বিভিন্ন পর্যটন ও ভ্রমণ প্রতিষ্ঠান তাদের দেশের বৈচিত্র্যময় পর্যটন সম্ভাবনা তুলে ধরছে। আজ থেকে শুরু হওয়া এ মেলা ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি দুই দেশকে ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে অভিহিত করেন।

মেলায় তিনি পাকিস্তান প্যাভিলিয়নের উদ্বোধন করেন এবং দেশটির বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণগুলো ঘুরে দেখার জন্য দর্শকদের আমন্ত্রণ জানান।

মেলায় অংশগ্রহণকারী পাকিস্তানি প্রতিষ্ঠানগুলো দেশটির মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য, বৈচিত্র্যময় খাবার এবং চিকিৎসা পর্যটনসেবার সুযোগ তুলে ধরছে।

এছাড়া, মেলায় পাকিস্তানি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ দুই দেশের মধ্যে পর্যটন-সংশ্লিষ্ট বিনিময় বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বেসরকারি ফলে জয়ী বিএনপির মির্জা ফয়সল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


ঠাকুরগাঁও-১ উপনির্বাচন  বেসরকারি ফলে জয়ী বিএনপির মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থীকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। পরে বেসরকারি ফল ঘোষণা করা হয়।

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি নির্বাচন অনুসন্ধান কমিটি, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করেন।

নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণের জন্য চারজন বিদেশিসহ মোট ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষকের উপস্থিত থাকার কথা ছিল।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%