ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মুরাসু, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস


প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মুরাসু, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় মুরাসু। ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে।

আইএমডির সকালের বুলেটিনে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি গত ছয় ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের অবস্থান ও গতিপথ অনুযায়ী, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি তামিলনাড়ুর চেন্নাই থেকে প্রায় ২৬০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে, অন্ধ্রপ্রদেশের নেল্লোর থেকে ২৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, মাচিলিপত্তনম থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, কাভালি থেকে ৩১০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, ওঙ্গোল থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং বিশাখাপত্তনম থেকে প্রায় ৪৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আরও পড়ুন: নরেন্দ্র মোদির জনপ্রিয়তা হ্রাসের পেছনে কারণগুলো বিশ্লেষণ

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ২ নভেম্বর রাত ১১টা ৩০ মিনিট থেকে ৩ নভেম্বর ভোর ৪টার মধ্যে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে মুরাসু। নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী উপকূলীয় এলাকায়, ওঙ্গোলের কাছাকাছি ঝড়টি আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

উপকূল অতিক্রমের সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

এদিকে ঘূর্ণিঝড়টির পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা, হাওড়া ও হুগলিতে সোমবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার এক-দুই জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: মার্কিন সিনেটে জিতে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী কাওয়াস

পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতেও হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বনানীতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ ফিলিপাইনের নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২০ এম


বনানীতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ ফিলিপাইনের নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

রাজধানীর বনানীতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ ফিলিপাইনের এক নারী নাগরিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃত্যুর ঘটনা ঘটে রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে। মৃত নারীর নাম মিস কেইস্টিন ভার বুনাগ (৩২)।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, গত ২৮ অক্টোবর কন্টিনেন্টাল হাসপাতাল থেকে রেফার হয়ে ওই ফিলিপাইনের নাগরিক জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন। জানা যায়, ২৮ অক্টোবর সকাল আনুমানিক ৭টার দিকে বনানীর বাসায় গ্যাসের চুলা জ্বালানোর সময় তিনি অগ্নিদগ্ধ হন। এই দুর্ঘটনায় তার শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে যায় এবং শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়।

ডা. সুলতান মাহমুদ আরও জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। নিবিড় পর্যবেক্ষণে রেখে তাকে সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হচ্ছিল। তবে রোববার দিবাগত রাতে তিনি মারা যান।

তার পরিচিতরা জানান, গত ১৫ অক্টোবর বাংলাদেশে এসেছিলেন ওই নারী। ২৮ অক্টোবর থেকে বনানীর ৭ নম্বর সড়কের ৬৬ নম্বর বাড়ির বি/১ নম্বর ফ্ল্যাটে তিনি বসবাস শুরু করেন। ওই দিন রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে হঠাৎ আগুন ধরে তিনি গুরুতর দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবের উপকূলের কাছে পারস্য উপসাগরে ট্যাংকারে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২০ এম


সৌদি আরবের উপকূলের কাছে পারস্য উপসাগরে ট্যাংকারে হামলা

সৌদি আরবের উপকূলের কাছে পারস্য উপসাগর দিয়ে চলাচলরত একটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। ট্যাংকারটির বাম পাশে আঘাত করা হয়েছে।

এই ঘটনার তথ্য অনুযায়ী, গতকাল রোববার রাতে হামলাটি সংঘটিত হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

সংস্থাটির তথ্য অনুসারে, রোববার রাত ১১টা ৪৭ মিনিটে (জিএমটি) সৌদি আরবের উপকূলীয় শহর খাফজির প্রায় ১৩৩ কিলোমিটার পূর্বে ট্যাংকারটিতে আঘাত হানা হয়।

ইউকেএমটিও জানিয়েছে, ট্যাংকারের সব নাবিকের খোঁজ পাওয়া গেছে। এই ঘটনায় পরিবেশগত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত।

তবে ট্যাংকারটিতে আঘাত হানা বস্তুটি কী ছিল এবং হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন, স্নাতক ডিগ্রি যথেষ্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২১ এম


গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন, স্নাতক ডিগ্রি যথেষ্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সভাপতি হওয়ার জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক নয়; স্নাতক ডিগ্রি থাকলেই এই পদে দায়িত্ব পালনের জন্য যোগ্যতা অর্জন করা যাবে।

রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে ২০২৫ খ্রিষ্টাব্দের ১১ মার্চ জারি করা প্রজ্ঞাপনে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রির পরিবর্তে স্নাতক ডিগ্রি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, একজন ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুইটির বেশি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি কিংবা বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হতে পারবেন না—এ শর্ত অপরিবর্তিত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় যুব পুরস্কার-২০২৬ পেলেন নেছারাবাদের শিরিন খানম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২১ এম


জাতীয় যুব পুরস্কার-২০২৬ পেলেন নেছারাবাদের শিরিন খানম

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় যুব পুরস্কার-২০২৬’ অর্জন করেছেন শিরিন খানম, যিনি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের বাসিন্দা। শ্রেষ্ঠ যুব সংগঠক (নারী) বিভাগে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করে তিনি এই সম্মাননা লাভ করেন। তাঁর এই সাফল্যে এলাকায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

১৯৮৩ সালের ২২ অক্টোবর নেছারাবাদের সোহাগদল গ্রামে জন্মগ্রহণ করেন শিরিন খানম। তাঁর বাবা মো. মোজাম্মেল হক এবং মা ফরিদা বেগম। স্নাতক ডিগ্রি অর্জনের পর শিক্ষকতা পেশায় যুক্ত হলেও সমাজসেবাকে তিনি জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করেন।

২০০৭ সালে পাইওনিয়ার ইয়ুথ ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে তাঁর সামাজিক কর্মকাণ্ডের যাত্রা শুরু হয়। এরপর থেকে তিনি বেকার যুবক-যুব নারীদের উন্নয়ন, অসহায় মানুষের সহায়তা এবং শিক্ষাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর মতো নানা মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

তাঁর উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ২০ থেকে ২৫ জন কিশোরীর বাল্যবিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং অসচ্ছল পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান।

এছাড়া বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচি, দুরারোগ্য রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতায় কাজ করছেন তিনি। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি রাস্তা সংস্কার, সাঁকো নির্মাণ ও মেরামত এবং ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনেও ভূমিকা রাখছেন।

শিক্ষা বিস্তার ও পরিবেশ সংরক্ষণেও তাঁর নানা উদ্যোগ রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বই ও শিক্ষা উপকরণ বিতরণ, গাছের চারা রোপণ ও বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে পাইওনিয়ার ইয়ুথ ক্লাবের পাশাপাশি ইসলামপুর ইউনাইটেড ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দীর্ঘকাল ধরে এসব সমাজসেবামূলক কর্মকাণ্ড, যুব নেতৃত্বের বিকাশ এবং মানবিক উদ্যোগের স্বীকৃতি হিসেবেই জাতীয় পর্যায়ে এই সম্মাননা পেয়েছেন শিরিন খানম।

শিরিন খানম বলেন, "জাতীয় পর্যায়ে এ সম্মাননা অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এ স্বীকৃতি আমাকে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরও বেশি কাজ করতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে চাই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%