ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

সাতকানিয়ায় বন্যাদুর্গতদের মাঝে যুবদলের ত্রাণ বিতরণ


সাতকানিয়ায় বন্যাদুর্গতদের মাঝে যুবদলের ত্রাণ বিতরণ

সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রধানমন্ত্রীর পক্ষে যুবদল ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে কেন্দ্রীয় যুবদল। সোমবার, যুবদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজের নেতৃত্বে এই ত্রাণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই সময় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় যুবদল নেতা মাহফুজুর রহমান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি তারা সরেজমিনে দুর্গত এলাকার মানুষের খোঁজখবর নেন। তারা মানুষের দুর্ভোগের কথা শোনেন। তিনি এ সময় আরও বলেন, "দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। রাজনীতি মানুষের জন্য, মানুষের কল্যাণে বিএনপির রাজনীতি।" তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবদল মানবিক কাজে অংশ নিয়েছে।

আরও পড়ুন: দুই ব্যক্তিকে আটকের ঘটনা জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো দামকুড়া থানার এসআই আসরাফ

তারি ধারাবাহিকতায় সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, "সরকারের পাশাপাশি দুর্যোগ মুহুর্তে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সবার আগে জনগণ, জনগণের পাশে থাকা প্রতিটি সামর্থবান নাগরিকের কর্তব্য।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাবিক নিহত, ইরানি উপ-রাষ্ট্রদূতকে তলব করল নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাবিক নিহত, ইরানি উপ-রাষ্ট্রদূতকে তলব করল নয়াদিল্লি

ওমান উপকূলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। এই ঘটনার পর ভারতে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে, এবং মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথে কর্মরত হাজার হাজার ভারতীয় নাবিকের নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ওমানের জলসীমায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণ শিপিং লেনে এই হামলার ঘটনা ঘটে। আক্রান্ত জাহাজ দুটির একটি হলো জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার ‘মম্বাসা’ এবং অন্যটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহী ‘আল বাহিয়াহ’। দুটি জাহাজেই ইরান থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার পরপরই জাহাজ দুটিতে আগুন ধরে যায়, তবে পরবর্তীতে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ওমান সাগরে ঘটে যাওয়া এই নজিরবিহীন হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে সংযুক্ত আরব আমিরাত। এদিকে, একই সাথে এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

এদিকে, এই ক্ষেপণাস্ত্র হামলায় মম্বাসা জাহাজে থাকা এক ভারতীয় ক্রু সদস্য প্রাণ হারান। এ ছাড়া হামলায় আরও আটজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনের নাগরিক। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি কূটনীতিককে তলব করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি এই অঞ্চলে বাণিজ্যিকভাবে চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালীতে ইরানের এমন আগ্রাসী আচরণের ফলে বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবার সঙ্গে আলোচনা করে এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছিল : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


সবার সঙ্গে আলোচনা করে এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছিল : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দাবি করেছেন যে, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছিল। তিনি বলেন, ‘পরীক্ষার আগের দিন বিকেল ৫টা পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়েছি।

সবাই বলেছেন, আবহাওয়া ভালো থাকবে, সে কারণেই আমরা পরীক্ষা বহাল রেখেছি।’

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

এইচএসসি পরীক্ষা চলছে, গত তিন-চার দিন ঢাকা-চট্টগ্রামসহ বড় বড় শহরগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল। শিক্ষার্থীরা অনুরোধ করেছিলেন পরীক্ষা পেছানোর জন্য। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। যে কারণে আজ (মঙ্গলবার) আন্দোলন হচ্ছে। মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি—এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যার ওপর নির্ভর করে ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সে রকম একটি পরীক্ষায়, ফিজিকসের মতো বিষয়ে...মাননীয় মন্ত্রী কি দয়া করে বলবেন, কী সমস্যা ছিল পরীক্ষাটি এক দিন বা দুই দিনের জন্য পিছিয়ে দেওয়ার?

জবাবে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, ‘সারা বাংলাদেশে পরীক্ষা আমরা একযোগে নিয়ে থাকি। এইচএসসি পরীক্ষার প্রায় ২ হাজার ৭০০ কেন্দ্র রয়েছে এবং ৬৪টি জেলায় একই সময়ে পরীক্ষা শুরু হয়। ইতিমধ্যে আপনারা শুনেছেন, চট্টগ্রামে যখন বন্যা হলো—তখন আমরা পর্যায়ক্রমে প্রথমে রাঙামাটি, তারপর বান্দরবান, পরে খাগড়াছড়ি এবং এরপর পুরো চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করেছি।’

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘আমরা লক্ষ করছিলাম যে, বৃষ্টি হচ্ছিল এবং আমরা পরিস্থিতি নিয়মিত মনিটর করছিলাম। সেই সময় ৬৪ জেলার এসপি (পুলিশ সুপার), আট বিভাগের বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা বলেছি।

পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গেও যোগাযোগ করেছি। তারা জানিয়েছিল যে, আর বৃষ্টি হবে না। বিকেল ৫টা পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট সবাই বলেছেন যে, আবহাওয়া ভালো থাকবে, সে কারণেই আমরা পরীক্ষা বহাল রেখেছি।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি, কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গেছে। সঙ্গে সঙ্গে আমরা মেয়র, ফায়ার সার্ভিস, পুলিশ এবং জেলা প্রশাসককে নির্দেশ দিই, পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের ব্যবস্থা করতে। পরে পরীক্ষার্থীদের নৌকায় করে ওই স্কুলের পাঁচতলা ভবনে নিয়ে গিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। আমরা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছি।’

তিনি আরো জানান, ‘এ ছাড়া সারা বাংলাদেশের জেলা প্রশাসকদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন, কোথাও পরীক্ষা গ্রহণে কোনো ধরনের দুর্যোগজনিত সমস্যা হয়নি। শুধু কুমিল্লা সরকারি মহিলা কলেজে এ ঘটনা ঘটেছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা নির্দেশ দিয়েছিলাম, সেখানে বিলম্বে পরীক্ষা শুরু করা হবে। যে মেয়েটির কাপড় ভিজে গিয়েছিল, তার বাড়ি থেকে কাপড় এনে দেওয়া হয়েছে। তাকে এক ঘণ্টা পরে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং পরীক্ষার সময়ও বাড়িয়ে দেওয়া হয়েছে। জাতিকে জানাতে চাই, আমাদের পরীক্ষা ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক, ইউএনও, পুলিশ প্রশাসন তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন যে, কোনো কেন্দ্রে পরীক্ষা নেওয়া সম্ভব কি না। প্রয়োজনে তারা পরীক্ষা স্থগিতও করতে পারেন।’

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা বারবার তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, ‘না স্যার, আমরা ঠিকমতো পরীক্ষা নিচ্ছি।’ আপনারাও দেখেছেন কোথায় কোথায় বৃষ্টির পানি ছিল। সেগুলো আমরা সবাই লক্ষ করেছি। কোমলমতি সন্তানদের জন্য আমাদেরও মায়া রয়েছে। সে কারণেই আমরা সব সময় পরিস্থিতি মনিটর করি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহকারী, মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহকারী, মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সহকারী ম্যানেজার অর্ঘ্য ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এই ঘটনার ফলে টালিপাড়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে, অবশেষে শ্রাবন্তী অভিনেত্রী হিসেবে মুখ খুলেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রোববার (১২ জুলাই) হাওড়ার ষষ্ঠীতলা এলাকা থেকে অভিযুক্ত অর্ঘ্যকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

ঘটনার পর শ্রাবন্তী চ্যাটার্জি ইনস্টাগ্রামে একটি বিবৃতি দেন, যেখানে তিনি জানান, ২০২৪ সাল থেকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মাধ্যমে অর্ঘ্য তার ইভেন্ট এবং দৈনন্দিন কাজগুলোর সমন্বয়ের দায়িত্বে ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি জানতে পারেন, অর্ঘ্য একটি গুরুতর অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত।

শ্রাবন্তী লেখেন, "এই খবর আমাকে অত্যন্ত অস্বস্তিতে ফেলেছে। তার ব্যক্তিগত জীবন বা কর্মকাণ্ড সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এ ঘটনার পর ভবিষ্যতে তার সঙ্গে আর কোনো ধরনের পেশাগত সম্পর্ক রাখতে চাই না। বিষয়টি আমি সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট সংস্থাকেও জানিয়েছি।"

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত অর্ঘ্য এবং অভিযোগকারী নারী একই প্রতিষ্ঠানে কাজ করতেন। অভিযোগ অনুযায়ী, ১২ এপ্রিল একটি কাজের সূত্রে অর্ঘ্যর বাড়িতে গেলে ওই নারীকে ধর্ষণ করা হয়। পরে ১২ জুন ভুক্তভোগী হাওড়ার চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শেষে ১২ জুলাই অর্ঘ্যকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীনে রয়েছে। আদালতে বিচার শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনগতভাবে দোষী প্রমাণিত হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে বাড়ির দরজার সামনে নবজাতক ছেলে শিশু পাওয়া গেছে, স্বজনদের খোঁজে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


নাসিরনগরে বাড়ির দরজার সামনে নবজাতক ছেলে শিশু পাওয়া গেছে, স্বজনদের খোঁজে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামে একটি বাড়ির দরজার সামনে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে এক নবজাতক ছেলে শিশুকে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) সকালে বাড়ির সদস্যরা শিশুটিকে দেখতে পান দরজার সামনে। পরে স্থানীয় জনগণের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়।

এখন পর্যন্ত সেই শিশুটির মা-বাবা বা কোনো অভিভাবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনকে সঠিকভাবে অবহিত করেছেন।

এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যদি সম্প্রতি কেউ নবজাতক ছেলে সন্তান হারিয়ে থাকে অথবা শিশুটির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানে, তাহলে দ্রুত নিকটস্থ থানা বা স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে।

বর্তমানে শিশুটি নিরাপদ এবং তার প্রকৃত স্বজনদের খুঁজে বের করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%