ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

জিয়া দেশে জাতীয়তাবাদী রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন


জিয়া দেশে জাতীয়তাবাদী রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, আমাদের বাংলাদেশের জন্ম- সৃষ্টি এবং তার পিছনে জিয়াউর রহমানের যে চিন্তাধারা ছিল সেটাই তাঁর উপর দায়িত্ব হিসেবে অর্পিত হয়েছে। তিনি দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে টেনে তুলে আজকের অবস্থানে নিয়ে এসেছেন।

তিনি বলেন, আমরা চুয়াত্তরের দুর্ভিক্ষে দেখেছি রেশন কার্ডের জন্য রোদের মধ্যে দীর্ঘলাইন দিয়ে সামান্য কিছু চাল, ডাল, চিনি এবং তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে। দুমুঠো খাবার জোগাড় করা খুব কঠিন হয়ে গিয়েছিল সে সময়। তাঁর ভাষায়, সে সময় আওয়ামী লীগের নেতারা- মন্ত্রীরা দুর্নীতি করেছেন। তারা ত্রাণের টাকা, কম্বলের টাকা এমন কোন টাকা নেই যাতে তারা দুর্নীতি করেনি।

তিনি আরো উল্লেখ করেন, আমাদের প্রেক্ষাপটটা বুঝতে হবে জিয়াউর রহমান কি ধরনের নেতা ছিলেন। একজন সৈনিক হয়েও কি পরিমাণ বাংলাদেশি প্রেমিক ছিলেন। তিনি জাতীয়তাবাদী দলের, বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন। তিনি বুধবার (৩ জুন) দুপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কক্সবাজার শহরের একটি কনভেনশন সেন্টারে এ সভার আয়োজন করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। এতে কক্সবাজার জেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী অংশগ্রহণ করেন। জেলা বিএনপির সহ-সভাপতি আখতারুল আলম আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

আরও পড়ুন: সালথা উপজেলা যুবদলের নতুন ৩৫ সদস্যের কমিটি, আহ্বায়ক হাসান আশরাফ ও সদস্য সচিব এনায়েত

ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান সভায় বলেন, আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গে ভারতের বিজেপি সরকার আসার পর ইদানিং কী ঘটছে। সেখান থেকে বাংলাদেশি বলে এখন অলরেডি পুশিইন শুরু করেছে।

তিনি বলেন, তাহলে বুঝেন জিয়াউর রহমান কত দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। তখন থেকেই বাঙালি জাতীয়তাবাদ না বলে উনি বাংলাদেশি জাতীয়তাবাদ বলেছেন।

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওনাকে নাকি ইন্ডিয়ান সেনাবাহিনী প্রধান অথবা সেই পর্যায়ের একজন বলেছিলেন, আচ্ছা বাংলাদেশকে তো ভারত চাইলে কয়েক ঘণ্টার ভিতরে দখল করে ফেলতে পারে। উনি (জিয়াউর রহমান) বলেছিলেন, তোমরা বাংলাদেশ দখল করতে করতে তোমাদের কিন্তু ছয়টা জায়গা হাতছাড়া হয়ে যাবে। কত বড় সাহসী লোক, চোখে চোখ রেখে কথা বলতে পারতেন, কাউকে ভয় পেতেন না।

সহিদুজ্জামানের ভাষায়, তিনি (জিয়াউর রহমান) একটা প্লাটফর্ম বানাতে চেয়েছিলেন, যেটা দিয়ে এ এশিয়ান রাষ্ট্রগুলোর সারা পৃথিবীর বুকে শক্ত মর্যাদার সাথে দাঁড়িয়ে থাকতে পারে। উনি কিন্তু একতাই চেয়েছিলেন ঘুরে ফিরে। জেলা বিএনপির সাবেক সদস্য শওকত আলম শওকতের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান, জেলা যুবদল সভাপতি এডভোকেট সৈয়দ আহমেদ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি এডভোকেট মোহাম্মদ ইউনুছ, রামু উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ সিকদার, জেলা কৃষক দল সভাপতি গিয়াস উদ্দিন আফসেল, জেলা মৎস্যজীবী দল সভাপতি মোস্তফা কামাল, শাহাব উদ্দিন চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন: অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা, ১০ মরদেহের বিষয়ে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে: ডিএমপি কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে: ডিএমপি কমিশনার

শান্তিপূর্ণ এবং নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে, এমনটাই জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

আজ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "সবার সহযোগিতায় ঈদের ছুটিকালীন সময়ে রাজধানীতে বড় ধরনের কোনো দুর্ঘটনা, নাশকতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেনি।"

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ এই তথ্য জানিয়েছেন। পুলিশ কমিশনার বলেন, "পশুর হাট, বাস ও লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন, শপিংমল, আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঈদ জামাতস্থল, আবাসিক এলাকা এবং ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সকল ইউনিট নিরলসভাবে কাজ করেছে।"

তিনি আরও বলেন, "ডিএমপির বিশেষ অভিযানে ১ মে থেকে ২ জুন পর্যন্ত ডিএমপির অপারেশনাল ইউনিটসমূহ বিশেষ অভিযান পরিচালনা করে ৬৫৮ জন চাঁদাবাজ, ৯৭১ জন ছিনতাইকারী, ডাকাত ও সন্ত্রাসী এবং ১ হাজার ২১৫ জন মাদক কারবারিসহ সর্বমোট ২ হাজার ৮৪৪ জনকে গ্রেফতার করেছে।"

এছাড়া একমাসে ৭৪৪ কেজি গাঁজা, ১ লাখ ৭৯ হাজার ইয়াবা ট্যাবলেট, ৪০৫ গ্রাম হেরোইন, ১ হাজার ২৮১ বোতল ফেন্সিডিল, ২৮ লিটার দেশি-বিদেশি মদ, ২৯ গ্রাম আইস, ৭৮ পিস ট্যাপেন্টাডল ও ২০ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ৬টি দেশি-বিদেশি পিস্তল, ২১ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ১১টি ককটেল এবং ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের ৬ জন চীনা নাগরিকসহ মোট ৯ জন গ্রেফতার হয়েছে। এছাড়া ৫২৩টি মোবাইল ফোন, ২৯৩টি সিমকার্ড, ৪টি মাইক্রোবাস, ৬টি প্রাইভেটকার, একটি কাভার্ডভ্যান, একটি বাস, ৯টি সিএনজি এবং ১৫টি মোটরসাইকেল উদ্ধার করেছে। তিনি বলেন, "ডিএমপির ট্রাফিক বিভাগ মে ২০২৬ মাসে ব্যাপক তৎপরতা চালিয়ে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৩৮ হাজার ২৮৪টি মামলা করেছে। এর মধ্যে ৬৭২টি মামলা হয়েছে এবং ৮ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৫০১ টাকা জরিমানা আদায় করা হয়েছে।" ডিএমপির বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ আদালতের মাধ্যমে মে মাসে সড়ক পরিবহন আইন সংক্রান্তে ৩৩৭টি মামলা নিষ্পত্তি করেছেন। এর মধ্যে ১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অন্যদের ক্ষেত্রে মোট ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অন্যদিকে, মে মাসে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক ফৌজদারি ৫ হাজার ২০৯টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়েছে। যার মধ্যে ৫ হাজার ৯৫৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২২ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, "ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপির বিশেষ অভিযানে ঈদের ছুটিতে অর্থাৎ ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রায় জনশূন্য রাজধানীর নিরাপত্তা বজায় রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বর্ধিত টহল, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি এবং সিসিটিভি প্রযুক্তিগত মনিটরিং অব্যাহত রাখা হয়েছে। ফলে ঈদের ছুটির ৭ দিনে আড়াই থেকে তিন কোটি মানুষের এই মেগাসিটিতে কোন ডাকাতি কিংবা চাঞ্চল্যকর কোন অপরাধ সংঘটিত হয়নি। তবে বিচ্ছিন্নভাবে কয়েকটি চুরি, ছিনতাই ও দস্যুতার ঘটনা ঘটেছে।"

এটি তুলনামূলক স্বাভাবিক ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিচয় বহন করে। ডিএমপি কমিশনার বলেন, "রাজধানীর পল্লবী থানাধীন একটি বাসায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার (৭) কে ধর্ষণের পর ধারালো ছুরি দিয়ে মাথা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে। এছাড়া রাজধানীর মুগদা থানা এলাকায় সৌদি প্রবাসী মোকাররমকে নৃশংসভাবে হত্যার পর মরদেহ আট টুকরো করার ঘটনার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি তাসলিমা আক্তার ওরফে হাসনাসহ চারজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। ২ জন আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

তিনি আরও জানান, "রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তিনজন আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। একজন আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। পরে গত ১৪ মে রসুলনগর ক্যানেলপাড় পাকা সড়কে ৬/৭ জন সংঘবদ্ধ ডাকাত ভিকটিম মো. আনোয়ার হোসেনের সঙ্গে থাকা টাকা লুণ্ঠন করে চিটাগাং রোডের মদনপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় ডেমরা থানা পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন এবং চারজন আসামিকে গ্রেফতার করে।

ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। কমিশনার আরও বলেন, "রাজধানীর উত্তরা পূর্ব থানা ও গাজীপুর মহানগর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৩৪ লাখ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ চোরাকারবারি দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-উত্তরা বিভাগ। গত ২৬ মে যাত্রাবাড়ীতে মতিঝিল ডাচ-বাংলা ব্যাংক থেকে কর্মচারীদের বেতনের ২৩ লাখ টাকা উত্তোলন করে নারায়ণগঞ্জ যাওয়ার পথে দস্যুতার ঘটনায় মামলা হলে থানা পুলিশ ২ লাখ টাকা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে। একজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গত ৩১ মে রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় রুজুকৃত মামলায় নারায়ণগঞ্জ হতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই হওয়া ২ টি ব্যাগ, কিছু প্রয়োজনীয় কাপড় এবং ছিনতাই কাজে ব্যবহৃত ১ টি চাপাতি, ১টি ট্রাক উদ্ধার করা হয়েছে।

কমিশনার বলেন, "দক্ষিণখান থানা এলাকায় গার্মেন্টসের কাপড় চুরির ঘটনায় ৩০ লাখ টাকার গার্মেন্টেসের কাপড় ও চোরাইকৃত কাভার্ডভ্যান উদ্ধারসহ ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ মে ২০২৬ রাজধানীর বংশাল থানাধীন নয়াবাজার বাগডাসা লেনে মো. নেছার আলী নামে এক شخصকে কে বা কারা তার বাসায় হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পাঁচ দিনের মধ্যে ১৭ মে ক্লু লেস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ১৪ মে রাতে লালবাগ থানাধীন শহীদনগর ৩ নম্বর গলিতে মো. রাফি হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে কতিপয় দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ২০ মে রাফি মৃত্যু বরণ করে। এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত মূল শ্যুটারকে ২০ মে কক্সবাজার জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। তার দেখানো মতে কেরানীগঞ্জের একটি বাসা থেকে নয় রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া এজাহারনামীয় আরও দুজনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, "১৫ মে লালবাগ এলাকা থেকে হাসিব নামক আড়াই বছরের এক শিশু নিখোঁজ হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় লালবাগ থানা পুলিশ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করে ২০ মে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। ১৫ মে চকবাজার থানাধীন দেবীদাসঘাট লেন এলাকার আলমবাগে মো. ইউনুস (৫০) নামে কিছু লোক পিটিয়ে হত্যা করে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটনসহ একজন এবং পরবর্তীতে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৭ মে তারিখ কাফরুল থানা এলাকায় একটি ক্লু-লেস সিধেঁল চুরি মামলার ঘটনায় জড়িত তিনজন আসামি গ্রেফতার এবং চার ভরি গলিত স্বর্ণের পাত উদ্ধার করেছেন। গত ২ জুন আদাবরে অপহরণ ও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির ঘটনায় অপহরণকারীর নয় সদস্য গ্রেফতার করেছেন।

উল্লিখিত উদ্ধার ও অগ্রগতি ব্যতীত আরও অনেক সফলতা রয়েছে ডিএমপির। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ অভিযান চলমান থাকবে। শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা বিনির্মাণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা বদ্ধপরিকর মর্মে জানান ডিএমপি কমিশনার।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হকসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতকানিয়ায় ৭ রাউন্ড সীসা কার্তুজসহ আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


সাতকানিয়ায় ৭ রাউন্ড সীসা কার্তুজসহ আটক ১

সাত রাউন্ড সীসা কার্তুজসহ রিফাত নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। ৪ জুন (বৃহস্পতিবার) ভোর রাত ৩ টা ১৫ মিনিটের সময় উপজেলার ০৪ নম্বর কাঞ্চনা ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের বকশিরখীল উত্তর পাড়ার কবির আহমদের বাড়ী হতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা সূত্র থেকে জানা যায়, কবির আহমদের বাড়িতে গোপন সংবাদ পাওয়ার ভিত্তিতে অফিসার ইনচার্জ সাতকানিয়া থানার নেতৃত্বে এসআই মোহাম্মদ জহির আমিনসহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি তৌহিদুল ইসলাম রিফাত (২৩) কে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার শামসুল ইসলাম ও পারভিন আক্তারের পুত্র। তার বসবাসের রুমের পাশে সিড়ি রুমের দরজার কাছে ছাদের উপর একটি সাদা বস্তার নিচে ০৭ (সাত) রাউন্ড সীসা কার্তুজ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, আসামী রিফাতকে গ্রেপ্তার করা এবং সীসা কার্তুজ উদ্ধারের বিষয়ে মামলা রজু করার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না : গাজী আতাউর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না : গাজী আতাউর

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সরকার বিদ্যুতের দাম পুনরায় বৃদ্ধি করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতা, দুর্নীতি এবং অদক্ষতার দায় জনগণের উপর চাপানো উচিত নয়।

বৃহস্পতিবার, তিনি একটি বিবৃতিতে এসব কথা বলেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র আরো বলেছেন, বিদ্যুৎ খাতের নীতি ভ্রষ্টতা, দুর্নীতি এবং স্বার্থবিরুদ্ধ চুক্তিগুলোকে দ্রুত পর্যালোচনা করে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। শুধু দাম বৃদ্ধি করে জনতার উপর বোঝা চাপানো উচিত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ জেলা ছাত্র দলের বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


নওগাঁ জেলা ছাত্র দলের বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে নওগাঁ জেলা ছাত্র দলের বৃক্ষ রোপণ, গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নওগাঁ কেডির মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা ছাত্র দলের আয়োজনে এ বৃক্ষ রোপণ এবং চারা বিতরণ কর্মসূচী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

নওগাঁ জেলা ছাত্র দলের আহবায়ক মামুন বিন ইসলাম দোহার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আযম রানা, খায়রুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা ছাত্র দলের সদস্য সচিব তাইজুল ইসলাম তাজ, সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহজাহান বাদশাসহ জেলা বিএনপি ও জেলা ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে নওগাঁ সদর উপজেলার সকল ইউনিয়ন, কলেজ এবং পৌরসভায় ১শ' করে মোট ১ হাজার ৫শ' গাছের চারা বিতরণ করা হয় এবং কেডি মোড়ে বৃক্ষ রোপণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%