১২:১০ পি.এম
ম্যানুস নামে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানটি কিনতে তিনবারের প্রচেষ্টায় আসা দুই বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসছে মেটা।
এই প্রক্রিয়ার একটি অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে দুই পক্ষের কার্যক্রম আলাদা করার পদক্ষেপ গ্রহণ করেছে। একযোগে পারস্পরিক তথ্য আদান–প্রদানও বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রযুক্তি নিরাপত্তার কারণে দেশটি প্রায় দুই মাস আগে ম্যানুস বিক্রির নির্দেশ দিয়েছিল। পরে মেটা কোম্পানি তাদের নিজস্ব প্ল্যাটফর্মে প্রবেশের পথ বন্ধ করে দেয়। ফলে এখন দুইটি প্রতিষ্ঠানের সম্পূর্ণ বিচ্ছিন্নতার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: দুই ঘণ্টা পর সচল হলো ফেসবুকের ডেস্কটপ সেবা
সংবাদ অনুযায়ী, ম্যানুসের সহপ্রতিষ্ঠাতারা আবার নিজেদের নিয়ন্ত্রণে নিতে প্রায় এক বিলিয়ন ডলারের বিনিয়োগ সংগ্রহের আলোচনা করছে। এই বিনিয়োগের মাধ্যমে চীনা সংশ্লিষ্টতার সাথে নতুন কাঠামো তৈরি হতে পারে। ভবিষ্যতে হংকংয়ের বাজারে তালিকাভুক্তির পরিকল্পনাও থাকতে পারে।
চীনের এ সিদ্ধান্ত প্রতিফলিত করে যে, কৌশলগত প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ বাড়াতে বেইজিং আরও কঠোর হচ্ছ। শুধু ম্যানুস নয়, বরং দেশটির অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলোর বিদেশী বিনিয়োগ গ্রহণেও সরকারি অনুমোদনের বিষয়টি উঠে আসছে।
এদিকে, মেটার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরও ম্যানুস নতুন সুবিধাসমূহ চালু করছে। বর্তমানে তারা বিভিন্ন অনলাইন সেবা ও ব্যবসায়িক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করছে। ২০২৫ সালে ম্যানুসের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রদর্শনী ব্যাপক আলোচনায় আসে এবং এর কিছুদিন পরে মেটা প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার ঘোষণা দেয়।
তবে চীনা সংশ্লিষ্টতা নিয়ে যুক্তরাষ্ট্র এবং চীন — উভয় দেশেই প্রতিষ্ঠানটি নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে মেটা এবং ম্যানুস এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
আরও পড়ুন: ফেসবুকে হ্যাকারদের ঠেকাতে নতুন নিরাপত্তা ফিচার যেভাবে চালু করবেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন