ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে সেরা মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান


কাউখালীতে সেরা মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান

পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছ চাষ ও মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা মৎস্য উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলাল, সাবেক সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মৎস্যজীবী দলের সভাপতি এনায়েত হোসেন মন্টু, ক্ষুদ্র মৎস্য সমিতির নেতা সাইদুল ইসলাম, মৎস্য চাষী আব্দুল জলিল প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “মৎস্য চাষ শুধু একটি পেশা নয়, এটি আমাদের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ একটি অংশ। যারা নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে মাছ চাষে সফলতা অর্জন করছেন, তাদের এই সম্মাননা অন্য উদ্যোক্তাদেরও উৎসাহিত করবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস্য খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, “কাউখালীতে মাছ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহ প্রদান এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় এনে মৎস্য উৎপাদন বাড়ানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি।
পরে মাছ চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত তিন জন সেরা মৎস্য উদ্যোক্তা মীর জিয়া, মাওলাদ হোসেন ও শাকিল হোসেনের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানসহ অতিথিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাইওয়ানকে ‘চীনের প্রদেশ’ বলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সমালোচনায় তাইপে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


তাইওয়ানকে ‘চীনের প্রদেশ’ বলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সমালোচনায় তাইপে

তাইওয়ানকে ‘চীনের বিচ্ছিন্নতাবাদী একটি প্রদেশ’ বলে বর্ণনা করায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মন্তব্যের বিরুদ্ধে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছে। তারা এই মন্তব্যকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হিসেবে আখ্যায়িত করে সতর্ক করেছে যে, এর ফলে মালয়েশিয়ায় তাইওয়ানি ব্যবসায়ীদের বিনিয়োগের আস্থা গুরুতরভাবে ক্ষুণ্ন হতে পারে।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘তাইপে টাইমস’-এর একটি প্রতিবেদনের মাধ্যমে পাওয়া গেছে যে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই অবস্থান মূলত তাইওয়ানের বিরুদ্ধে বেইজিংয়ের শক্তি প্রয়োগ বা আগ্রাসনের কৌশলকে বৈধতা দিচ্ছে বলে মনে করছে তাইপে। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান স্পষ্ট করতে ব্যাখ্যা করেছে যে, তাইওয়ান সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম দেশ। এটি কোনোভাবেই গণপ্রজাতন্ত্রী চীনের অধীনস্থ নয়। তারা আরো উল্লেখ করেছে যে, অন্য কোনো দেশের সরকারপ্রধান বা রাজনৈতিক নেতার একতরফা দাবির কারণে তাইওয়ানের স্বাধীনতা ও স্বশাসিত মর্যাদায় কোনো পরিবর্তন হবে না।

তাইওয়ান সরকার মালয়েশিয়ার সাথে দীর্ঘকালীন সম্পর্ক সম্পর্কে স্মরণ করিয়ে দিয়ে আনোয়ার ইব্রাহিমের কূটনৈতিক অবস্থানের প্রতি প্রশ্ন তুলেছে। তাদের মতে, একজন গণতান্ত্রিক দেশের নেতা হিসেবে আনোয়ারের উচিত ছিল স্বাধীনতা, মানবাধিকার, আইনশাসন এবং জনগণের গণতান্ত্রিক ইচ্ছাকে সম্মান জানানো। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো সতর্ক করে বলেছে, চাপ সৃষ্টি বা বলপ্রয়োগের মাধ্যমে তাইওয়ানের প্রণালীর বর্তমান অবস্থান পরিবর্তনের চেষ্টা সার্বিক আন্তর্জাতিক রাজনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এটি তাইওয়ানের ভৌগোলিক সীমানার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

তাইপে, আনোয়ারের মন্তব্যের অর্থনৈতিক প্রতিক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমানে মালয়েশিয়ার সাথে তাইওয়ানের ঘনিষ্ঠ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং সেখানে বহু তাইওয়ানি প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ রয়েছে। তাইওয়ান সরকারের মতে, জাতীয় সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক নিরাপত্তা একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। তাই বেইজিংয়ের অবস্থানকে মালয়েশিয়ার সমর্থন দেয়া দেখে তাইওয়ানের প্রতিষ্ঠানগুলো দেশটির বাজারে নতুন করে বিনিয়োগে তাদের আস্থা হারাতে পারে, যা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

রাজনৈতিক সংবেদনশীলতার এই চরম মুহূর্তে তাইওয়ান ঘোষণা করেছে যে, তারা বিশ্বজুড়ে গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকারের সর্বজনীন মূল্যবোধ বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবে। এছাড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষায় স্বৈরাচারের বিরুদ্ধে সমমনা দেশগুলোর সাথে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় উল্লেখ করেছে যে, তাইওয়ানের ভবিষ্যৎ কেবল সে দেশের জনগণই নির্ধারণ করবে এবং তারা কখনো বেইজিংয়ের কোনো সার্বভৌমত্বের দাবি মেনে নেবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে আবারও বাড়ছে হাম, হাসপাতালে ১০৮ ভর্তি: প্রাণহানী একজনের

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:১০ পি.এম


সিলেটে আবারও বাড়ছে হাম, হাসপাতালে ১০৮ ভর্তি: প্রাণহানী একজনের

সিলেট বিভাগে আবারও হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক উঠেছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন।  এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের ১৯ আগস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ১০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন এবং বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছেন। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন ৩১৭ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩২ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন এবং রাগীব-রাবেয়া  মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন চিকিৎসাধীন। নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। মৃত শিশুটির বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার রতনপুর এলাকায়। তার বয়স ছিল চার মাস। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৮৮ জন। এর মধ্যে সিলেটে ৩২০ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের নিশ্চিত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হয়ে যাবে’- রুশ জেনারেলের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:১০ পি.এম


‘ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হয়ে যাবে’- রুশ জেনারেলের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটকে সরাসরি লড়াইয়ে টেনে আনার লক্ষ্য হিসেবে বর্তমানে ইসরায়েলের মূল লক্ষ্য। এই দাবিটি করেছেন রাশিয়ার সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা। কেবল তাই নয়, পরিস্থিতি যদি বেসামাল হয়ে যায়, তবে অচিরেই রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব চিরতরে মুছে যেতে পারে, বলেও চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাস’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করেছেন লেফটেন্যান্ট জেনারেল অপটি আলাউদিনভ। তিনি রুশ সশস্ত্র বাহিনীর মেইন মিলিটারি-পলিটিক্যাল ডিরেক্টরেটের ডেপুটি চিফ এবং দেশটির বিখ্যাত ‘আখমাট’ স্পেশাল ফোর্সেস ইউনিটের কমান্ডারের দায়িত্বে রয়েছেন।

মধ্যে প্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে জেনারেল আলাউদিনভ বলেন, ‘আমাদের একটি বিষয় খুব স্পষ্টভাবে অনুধাবন করতে হবে যে—মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী যুদ্ধ কেবল আরো সম্প্রসারিত হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংঘাতের মাত্রা যতটা সম্ভব বাড়িয়ে যুক্তরাষ্ট্র এবং পুরো ন্যাটো ব্লককে এই যুদ্ধে জড়িয়ে ফেলা, মূলত ইসরায়েলের মূল অভিসন্ধি।’

পশ্চিমা মিত্রদের ওপর নির্ভর করে ইসরায়েল চরম ভুল হিসাব কষছে উল্লেখ করে এই জ্যেষ্ঠ রুশ সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ‘পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে একসময় তারা (ইসরায়েল) নিজেদের শক্তি সম্পর্কে মাত্রাতিরিক্ত ভুল মূল্যায়ন করে ফেলতে পারে। আর এর চূড়ান্ত পরিণতিতে একসময় রাষ্ট্র হিসেবেই ইসরায়েলের অস্তিত্ব সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুল সংস্কারের দাবিতে এবার মাঠে নামল ‘ককরোচ জনতা পার্টি’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:১১ পি.এম


স্কুল সংস্কারের দাবিতে এবার মাঠে নামল ‘ককরোচ জনতা পার্টি’

‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এবার সরকারি স্কুলের বেহাল দশা তুলে ধরতে এবং সংস্কারের দাবি জানাতে নতুন আন্দোলন শুরু করেছে। আন্দোলন শুরু হওয়ার পর এক কর্মীর ওপর হামলার অভিযোগ বেড়ে যাওয়ার কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এর প্রতিবেদন অনুসারে, ১৩ আগস্ট পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার করিসুন্দা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ বছর বয়সী আবদুল হাফিজ পরিদর্শনে যান। এটি ছিল তার পুরোনো স্কুল এবং সরকারি স্কুলের অবস্থা যাচাইয়ের আন্দোলনের অংশ হিসেবে সেখানে তিনি যান।

হাফিজের স্কুল পরিদর্শনের কয়েক ঘণ্টা পরে বিজেপির শুভেন্দু কর্মীরা তার বাড়িতে গিয়ে হামলা চালান, যেখানে হাফিজ ও তার বাবা মোহাম্মদ মাফিককে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় মাফিক মারা যান দুই দিন পর।

এদিকে, রাজ্যের শীর্ষ একটি বিজেপি নেতা হামলার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই দাবি করেছেন এবং ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন।

হাফিজ বাবাকে হারিয়েও আন্দোলন থেকে সরে দাঁড়াতে চান না। তিনি বলেন, 'বাবার জন্য ন্যায়বিচার চাইবেন, পাশাপাশি সরকারি স্কুলের উন্নতির দাবিও চালিয়ে যাবেন।' এর আগে, দীর্ঘ আন্দোলনের পর দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে চাপ সৃষ্টি করে আলোচনায় আসে সিজেপি। সংগঠনের নেতারা সমর্থকদের সরকারি স্কুলের অবস্থা যাচাই করার আহ্বান জানান।

তাদের নতুন কর্মসূচিতে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো—বিশুদ্ধ পানির ব্যবস্থা ও কার্যকর শৌচাগার, বিদ্যুৎ ও ব্যবহারযোগ্য শ্রেণিকক্ষ, বিদ্যালয়ের সীমানা ও শিক্ষার্থীদের নিরাপত্তা এবং মধ্যাহ্নভোজ ও শিক্ষকদের নিয়মিত উপস্থিতি।

রাজস্থানের আলওয়ার জেলায় সংগঠনের এক নেতা শিক্ষার্থীদের নিয়ে অতিরিক্ত শ্রেণিকক্ষ, পরিষ্কার শৌচাগার ও বিশুদ্ধ পানির দাবিতে অবস্থান কর্মসূচি করেন। পরে স্থানীয় কর্মকর্তারা এসব দাবি মেনে নেওয়ার কথা জানান।

রাজস্থান সরকার প্রসঙ্গে, তারা সরকারি স্কুলে বাইরের লোকজনের প্রবেশ এবং ছবি বা ভিডিও ধারণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে। যদিও শিক্ষার্থীদের গোপনীয়তার কথা বলা হয়েছে, সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এটি তাদের স্কুল পরিদর্শন ঠেকানোর জন্য করা হয়েছে।

ভারতের অনেক সরকারি স্কুলে এখনও শিক্ষক সংকট, অবকাঠামোগত সমস্যা, শিক্ষার মান বিচার ও মধ্যাহ্নভোজনের মান নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব সমস্যা সমাধানের জন্য শুধু আন্দোলন নয়, দীর্ঘমেয়াদি ও কার্যকর সংস্কারের প্রয়োজন রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ‘ককরোচ জনতা পার্টি’ দেশের বিভিন্ন এলাকায় সরকারি স্কুলের সমস্যা তুলে ধরার চেষ্টা করছে। তবে পশ্চিমবঙ্গে হামলার ঘটনায় আন্দোলনকারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

বাধা ও হামলার অভিযোগের মধ্যেও সংগঠনটির নেতারা জানিয়েছেন, সরকারি স্কুলগুলোর জবাবদিহি ও উন্নতির দাবি থেকে তারা সরে আসবেন না।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%