ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনায় গৃহকর্মীকে পাশবিক নির্যাতন পুলিশের দম্পতির


খুলনায় গৃহকর্মীকে পাশবিক নির্যাতন পুলিশের দম্পতির

খুলনা নগরী এলাকার একটি বাসায় পুলিশ দম্পত্তির হাতে গৃহকর্মীকে ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরের সময় সোনাডাঙ্গা এলাকায় ওই দম্পতির বাসায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীর শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়া হয়েছিল। জানালা দিয়ে কয়েকজন লোক এ ভয়াবহ দৃশ্য দেখতে পান। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয় ওই গৃহকর্মীকে। স্থানীয়রা এমন অমানবিক ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন।

এসময় জানালা দিয়ে দেখা যায় গরম কড়াই চেপে ধরা হচ্ছে একটি মেয়ের মুখ ও শরীরে। যন্ত্রণায় মেয়েটি মুখ ঘুরিয়ে নেয় এবং এরপর তাকে কান ধরে ওঠবস করানো হয়। হাত থেকে তরকারি পড়ে যাওয়ার কারণে গৃহকর্মীর ওপর এভাবে নির্যাতন চালান গৃহকত্রী।

ঘটনাটি খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় ঘটে।

আরও পড়ুন: শেরপুরে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে,

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্র প্রায়ই গৃহকর্মীর ওপর নির্যাতন চালিয়ে আসছেন। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মানবাধিকার সংস্থার একজন কর্মী মোবাইলে ভিডিও ধারণ করে ট্রিপল নাইনে ফোন করে ওই মেয়েটিকে উদ্ধারে সাহায্য চান।

পুলিশ এসে অভিযুক্তদের হেফাজতে না নিলেও তারা মেয়েটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যান। অভিযোগ করা হচ্ছে যে, এতিম মেয়েটি ছোট থেকেই এই বাড়িতে কাজ করছে এবং তার বাড়ি নরসিংদী জেলায়।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, গৃহপরিচারিকা দীর্ঘদিন ধরে ওই পুলিশ কর্মকর্তা দম্পতির বাসায় কাজ করছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: সাংবাদিক আলিফ ফকির হত্যার পরও কি জাগবে প্রশাসন? বরিশালে প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক মাছুদুর রহমান আসলাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ মার্কিন অবরোধ পেরিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ মার্কিন অবরোধ পেরিয়েছে

গত দুই মাসের মধ্যে প্রথমবারের মতো ইরানের তিনটি তেলবাহী জাহাজ মার্কিন নৌ অবরোধ অতিক্রম করেছে বলে জানিয়েছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি যাচাই করে দেখেছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির এই তিনটি নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজ তেলভর্তি অবস্থায় অবরোধরেখা অতিক্রম করে আরব সাগরে প্রবেশ করেছে।

জাহাজগুলোর অবস্থান শনাক্ত করার ব্যবস্থা চালু থাকলেও, সেগুলো কোথায় যাচ্ছে সে তথ্য প্রকাশ করা হচ্ছে না।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, এই সপ্তাহের মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী 'স্থায়ীভাবে টোলমুক্ত' এবং 'সম্পূর্ণ উন্মুক্ত' হবে। তবে একই সময়ে ইরান ইঙ্গিত দিয়েছে, প্রণালীটি অতিক্রমকারী বাণিজ্যিক ট্যাঙ্কারগুলোর কাছ থেকে নির্দিষ্ট কিছু সেবার বিনিময়ে 'ফি' আদায় করা হতে পারে।

এই 'সেবা ফি' বাণিজ্যিক নৌপরিবহনে অতিরিক্ত ব্যয় ও জটিলতা সৃষ্টি করতে পারে, যা যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগে নেয়া হতো না।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়। কিন্তু তেহরান যদি এই পদক্ষেপ (ফি নেয়া) বাস্তবায়ন করে, তবে তা আন্তর্জাতিক নৌপথ ব্যবহারের ক্ষেত্রে একটি নতুন ও বিতর্কিত দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও অন্যান্য সামুদ্রিক সেবার সঙ্গে সংশ্লিষ্ট ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে।

সাংবাদিকদের তিনি বলেন, 'হরমুজ প্রণালী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আইনের আলোকে ইরানের জাতীয় নিরাপত্তা ও ইসলামি প্রজাতন্ত্রের স্বার্থ রক্ষায় আমরা কিছু নির্দিষ্ট প্রক্রিয়া গ্রহণ করেছি।'

বাঘাই আরও বলেন, আমরা ট্রানজিট টোল আরোপ করতে চাই না। তবে যেসব সেবা প্রদান করা হবে, তার বিনিময়ে ফি নেয়া হবে।

তবে কী ধরনের সেবা দেয়া হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। বলেন, এ প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আরও আলোচনা প্রয়োজন।

বিশ্লেষকদের মতে, গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর নিজেদের প্রভাবকে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর প্রচেষ্টার অংশ হতে পারে ইরানের নতুন এই উদ্যোগ।

সূত্র: বিবিসি, এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কৃষিখাতে সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষি মন্ত্রণালয়ের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।’ আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মো. সেলিম রেজার তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, উচ্চ ফলনশীল ও প্রতিকূলতা সহিষ্ণু জাত উদ্ভাবনের পাশাপাশি স্মার্ট কৃষি ও প্রিসিশন এগ্রিকালচার-এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তাঁর সরকারের নির্বাচনী স্লোগান ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির আওতাধীন পদক্ষেপগুলোও তুলে ধরেন। তারেক রহমান বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও গম সংগ্রহ করা হচ্ছে এবং দেশব্যাপী ‘কৃষকবাজার’ স্থাপন করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় কৃষির উন্নয়ন ও কৃষকদের ইউনিক পরিচয় নিশ্চিতকরণে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্পমূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি যন্ত্রপাতি প্রদানের লক্ষ্যে গত ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একই সাথে প্রি-পাইলটিং পর্যায়ে দেশের ৮টি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে এ কার্যক্রম সম্পাদন করা হচ্ছে। আজ পর্যন্ত ২০ হাজার ৮৩২টি কৃষক কার্ড বিতরণ করা হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার ইতোমধ্যে শস্য, ফসল, পশুপালন ও মৎস্যখাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সম্পূর্ণ মওকুফ করেছে। এ লক্ষ্যে সরকার চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বাজেট বরাদ্দ করেছে। ফলে সারা দেশের প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ জন কৃষক উপকৃত হবে। প্রধানমন্ত্রী জানান, ইউরিয়া, ডিএপি, টিএসপি এবং এমওপি সার অত্যন্ত সুলভ মূল্যে সরাসরি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া, বিএডিসি’র মাধ্যমে উচ্চফলনশীল ও জলবায়ু সহনশীল বীজের সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“সংবাদ নিয়ে প্রতিবাদ, প্রতিবেদকের ব্যাখ্যা প্রদান”

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


“সংবাদ নিয়ে প্রতিবাদ, প্রতিবেদকের ব্যাখ্যা প্রদান”

 

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এর উপাচার্য এর বক্তব্য উদ্ধৃত করে প্রকাশিত একটি সংবাদ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রতিবেদকের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

গত ৯ জুন দৈনিক কালের কণ্ঠ-এ ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে খুবিতে বৃক্ষরোপণ’ শিরোনামে প্রকাশিত এক সংবাদে উপাচার্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘খুলনা বিশ্ববিদ্যালয়কে আমরা বিনোদনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি।

এখানে প্রচুর দর্শক আসে। কারণ খুলনায় তেমন বিনোদনকেন্দ্র নেই। এই বিষয়টি বিবেচনা করে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি।’

এ বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি অফিস আদেশ জারি করে সংবাদটির প্রতিবাদ জানায় এবং ব্যাখ্যা চায়।

প্রশাসনের দাবির মধ্যে রয়েছে, উপাচার্যের বক্তব্য যথাযথভাবে উপস্থাপিত হয়নি এবং এর সারবস্তু বিকৃত করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তারা উল্লেখ করে।

এবং তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সংশ্লিষ্ট প্রতিবেদক। প্রতিবেদক বলেন, পেশাগত দায়িত্ববোধ ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদটি প্রকাশ করা হয়েছে এবং এর পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ তার কাছে রয়েছে।

প্রতিবেদক জানান, ‘খুবির উপাচার্য অধ্যাপক রেজাউল করিম উক্ত বক্তব্য দেওয়ার আগে ‘সবচেয়ে বড় কথা হলো যে’ বলে বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেন। সেই গুরুত্ব বিবেচনায় আমি উদ্ধৃতিটি কোট করেছি। আমি কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা বিকৃত করে বক্তব্য উপস্থাপন করিনি এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করারও কোনো চেষ্টা করিনি।’

সংবাদটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রতিবেদকের মধ্যে ভিন্ন অবস্থান তৈরি হয়েছে। প্রশাসন বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ তুললেও প্রতিবেদক তার প্রতিবেদনের তথ্য ও উদ্ধৃতির যথার্থতার পক্ষে অবস্থান নিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে বিশালাকৃতির গাঁজা গাছ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


জয়পুরহাটে বিশালাকৃতির গাঁজা গাছ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে একটি বাড়ি থেকে পুলিশ তিন কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করেছে। কিন্তু অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি রবিন মাহাতো ওরফে চয়ন (৪০) কৌশলে পালিয়ে যান।

এটি বুধবার (১৭ জুন) দুপুরের ঘটনা। উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আদিবাসী পল্লিতে অভিযান চালিয়ে উদ্ধারকৃত গাছটি পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা পুলিশের একটি দল দুপুরের দিকে আয়মারসুলপুর আদিবাসী পল্লির রবিন মাহাতোর বাড়িতে অভিযান চালায়। এই সময় বাড়ির আঙিনা থেকে অবৈধভাবে চাষ করা আনুমানিক তিন কেজি ওজনের একটি বড় গাঁজার গাছ উপড়ে জব্দ করা হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উদ্ধার করা গাঁজার গাছের ওজন প্রায় তিন কেজি। এই ঘটনায় পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামি রবিন মাহাতো চয়নকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%