ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

৩ বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস


৩ বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে দেশের বাকি সব বিভাগে কম-বেশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে, এমনটিও জানিয়েছে সংস্থা।

প্রসঙ্গত, সোমবার (৩ আগস্ট) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসের মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ ঘটতে পারে।

আরও পড়ুন: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এসএএফএনের অনারারি সিনিয়র ফেলো নিযুক্ত

এছাড়া, এই ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অফিস।

আবহাওয়ার সিনপটিক অবস্থান সম্পর্কে আবহাওয়াবিদদের মধ্যে আলোচনা চলতে থাকে। তাদের মতে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালাশ বিডি ডট কম-এর পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন মোঃ মিজানুর রহমান প্যাদা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মিজানুর রহমান প্যাদা পটুয়াখালী জেলা প্রতিনিধি

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


তালাশ বিডি ডট কম-এর পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন মোঃ মিজানুর রহমান প্যাদা

তালাশ বিডি ডট কম-এর পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন মোঃ মিজানুর রহমান প্যাদা

ঢাকা, ৩ আগস্ট ২০২৬: ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডি ডট কম-এর পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক মোঃ মিজানুর রহমান প্যাদা-কে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

তালাশ বিডি ডট কম কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ৩ আগস্ট ২০২৬ থেকে তিনি পটুয়াখালী জেলার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। এ দায়িত্বের আওতায় জেলার প্রশাসন, আইন-শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের সংবাদ বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সংগ্রহ ও প্রকাশ করবেন।

তালাশ বিডি ডট কম কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদেশে নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনের লক্ষ্যে তাদের সংবাদ নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে পটুয়াখালী জেলায় সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব সাংবাদিক মোঃ মিজানুর রহমান প্যাদার ওপর অর্পণ করা হয়েছে।

কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সাংবাদিক মোঃ মিজানুর রহমান প্যাদা তাঁর সততা, দক্ষতা ও পেশাগত দায়িত্বশীলতার মাধ্যমে পটুয়াখালীর গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এ উপলক্ষে তালাশ বিডি ডট কম পরিবারের পক্ষ থেকে মোঃ মিজানুর রহমান প্যাদাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর সফল সাংবাদিকতা জীবন ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালাশ বিডি ডট কম-এর ফরিদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন এস এম সাহান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


তালাশ বিডি ডট কম-এর ফরিদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন এস এম সাহান

ঢাকা, ৩ আগস্ট ২০২৬: ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডি ডট কম-এর ফরিদপুর জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক এস এম সাহান-কে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

তালাশ বিডি ডট কম কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ৩ আগস্ট ২০২৬ থেকে তিনি ফরিদপুর জেলার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। এ দায়িত্বের আওতায় জেলার প্রশাসন, আইন-শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের সংবাদ বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সংগ্রহ ও প্রকাশ করবেন।

তালাশ বিডি ডট কম কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদেশে নির্ভরযোগ্য, নিরপেক্ষ ও দ্রুত সংবাদ পরিবেশনের লক্ষ্যে তাদের সংবাদ নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে ফরিদপুর জেলায় সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব সাংবাদিক এস এম সাহানের ওপর অর্পণ করা হয়েছে।

কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সাংবাদিক এস এম সাহান তাঁর সততা, দক্ষতা ও পেশাগত দায়িত্বশীলতার মাধ্যমে ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত ও নির্ভুলভাবে পাঠকদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এ উপলক্ষে তালাশ বিডি ডট কম পরিবারের পক্ষ থেকে সাংবাদিক এস এম সাহানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর সফল সাংবাদিকতা জীবন, পেশাগত উৎকর্ষ এবং সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে’: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


‘রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে’: তথ্যমন্ত্রী

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ : জুলাই গণঅভ্যুত্থান ও মহান স্বাধীনতা যুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের রক্তস্নাত ত্যাগের যথাযথ মূল্যায়ন করতে জাতীয় সংসদকে রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, ‘রাজনীতিকে আজও কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে, যা অত্যন্ত দুঃখজনক। সংসদকে কার্যকর করা, রাজনৈতিক বিতর্ককে গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে আবদ্ধ রাখা এবং রাজনৈতিক প্রক্রিয়াকে মহিমান্বিত করাই আমাদের সবার একমাত্র মানদণ্ড হওয়া উচিত।’

এটি সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষে একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘যে মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন দেশ অর্জন করেছিলাম, তার ৫৫ বছর পরও যখন ভোটাধিকারের জন্য প্রাণ বিসর্জন দিতে হয়, তখন এটা আমাদের জন্য একইসঙ্গে লজ্জা ও আত্মসমলোচনার বিষয়। তবে বহু ত্যাগ ও আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত ভোটাধিকারের ভিত্তিতে জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে। বর্তমানে সংসদে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় সংসদ পরিচালনা করছে।’

রাজনীতির মূল কেন্দ্রে সংসদকে প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্ব আরোপ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘এত রক্ত ও বিসর্জনের পর অর্জিত এই গণতন্ত্র ও সংসদই আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু হওয়া উচিত। অত্যন্ত দুঃখজনক হচ্ছেÑ শহীদদের স্মরণ করতে এসে আমরা দেখছি, আত্মত্যাগ থেকে শিক্ষা না নিয়ে রাজনীতিকে রাজপথে বা সংসদের বাইরে কৃত্রিমভাবে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মূল্যবোধের বাইরে গিয়ে নানা অশ্লীলতা ও চক্রান্তের আশ্রয় নেওয়া হচ্ছে, যা কোনো শুভ লক্ষণ নয়।’

সুশাসন ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘জুলাই সনদের প্রতিটি অক্ষরের সঙ্গে শহীদের রক্ত মিশে আছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় বর্তমান সরকার নির্বাচিত সংসদের মাধ্যমে জুলাই সনদের শতভাগ বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। সংসদকে সক্রিয় করা, বিচার বিভাগকে মর্যাদাপূর্ণ স্থানে উন্নীত করা, সার্বভৌমত্ব রক্ষা এবং বিপুল সংখ্যক তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমানে সরকারের মূল অগ্রাধিকার।’

তিনি আরও বলেন, ‘অতীতে ক্ষমতার বাইরে থেকে রাজপথে আমরা যেভাবে সুশাসন ও গণতন্ত্রের জন্য লড়াই করেছি, ঠিক একইভাবে ক্ষমতাসীন হিসেবে আজ প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যরা সুশাসন নিশ্চিত করতে জীবন বাজি রেখে কাজ করছেন। শহীদের আত্মত্যাগ তখনই সার্থকতা পাবে, যখন আমরা গণতান্ত্রিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ রেখে সুশাসন নিশ্চিত করতে পারব।’

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন। নীতিগত মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’ এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল এবং যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার।

এছাড়াও অনুষ্ঠানে ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, ডিইউজের বর্তমান সহ-সভাপতি রাশেদুল হক, যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম দিদার, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, বিএফইউজের প্রচার সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ আয়াতুল্লাহর বাবার স্বপ্ন ছেলের নামে মধ্যনগর সেতুর স্থায়ী নামকরণ

আন্তর্জাতিক ডেস্ক

আব্দুল আউয়াল মিছবাহ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


শহীদ আয়াতুল্লাহর বাবার স্বপ্ন ছেলের নামে মধ্যনগর সেতুর স্থায়ী নামকরণ

 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আয়াতুল্লাহর বাবা হাজী মো. সিরাজুল ইসলাম তাঁর ছেলের স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে মধ্যনগর নদীর ওপর নির্মিত সেতুর স্থায়ীভাবে 'শহীদ আয়াতুল্লাহ সেতু' নামকরণের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, “আমার ছেলে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে জীবন দিয়ে শহীদ হয়েছে।তার স্মৃতি ধরে রাখতে এই সেতুটির স্থায়ীভাবে তার নামে নামকরণ করা হলে আমাদের পরিবারের পাশাপাশি পুরো এলাকার মানুষ গর্ববোধ করবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের ৪ তারিখ গাজীপুর আনসার ক্যাম্পের সামনে ছাত্র জনতার মিছিলে আনসার ও পুলিশের যৌথ এলোপাতাড়ি গুলিতে শাহাদাত বরণ করেন শহীদ আয়াতুল্লাহ ইসলাম।।
তার স্মৃতিকে স্বরণীয় করে রাখতে তৎকালিন সময়ে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর উদ্যোগে মধ্যনগর নদীর ওপর নির্মিত ৩২০ মিটার দীর্ঘ সেতুর সামনে তাঁর নামে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে তাঁর বাবা হাজি মো. সিরাজুল ইসলাম ওই নামফলকের উদ্বোধনও করেন।

শহীদ আয়াতুল্লাহর পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী চান শহীদ আয়াতুল্লাহ দেশের গণতান্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আত্মত্যাগ করেছেন। তাই তাঁর স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানাতে সরকারি গেজেটের মাধ্যমে সেতুটির স্থায়ী নাম 'শহীদ আয়াতুল্লাহ সেতু' ঘোষণা করে তার নামপলক যুক্ত ভিত্তি প্রস্তর স্হাপন করার জোড় দাবী জানাচ্ছেন স্হানীয় বাসিন্দারা ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%