প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আয়াতুল্লাহর বাবা হাজী মো. সিরাজুল ইসলাম তাঁর ছেলের স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে মধ্যনগর নদীর ওপর নির্মিত সেতুর স্থায়ীভাবে 'শহীদ আয়াতুল্লাহ সেতু' নামকরণের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, “আমার ছেলে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে জীবন দিয়ে শহীদ হয়েছে।তার স্মৃতি ধরে রাখতে এই সেতুটির স্থায়ীভাবে তার নামে নামকরণ করা হলে আমাদের পরিবারের পাশাপাশি পুরো এলাকার মানুষ গর্ববোধ করবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের ৪ তারিখ গাজীপুর আনসার ক্যাম্পের সামনে ছাত্র জনতার মিছিলে আনসার ও পুলিশের যৌথ এলোপাতাড়ি গুলিতে শাহাদাত বরণ করেন শহীদ আয়াতুল্লাহ ইসলাম।।
তার স্মৃতিকে স্বরণীয় করে রাখতে তৎকালিন সময়ে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর উদ্যোগে মধ্যনগর নদীর ওপর নির্মিত ৩২০ মিটার দীর্ঘ সেতুর সামনে তাঁর নামে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে তাঁর বাবা হাজি মো. সিরাজুল ইসলাম ওই নামফলকের উদ্বোধনও করেন।
শহীদ আয়াতুল্লাহর পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী চান শহীদ আয়াতুল্লাহ দেশের গণতান্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আত্মত্যাগ করেছেন। তাই তাঁর স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানাতে সরকারি গেজেটের মাধ্যমে সেতুটির স্থায়ী নাম 'শহীদ আয়াতুল্লাহ সেতু' ঘোষণা করে তার নামপলক যুক্ত ভিত্তি প্রস্তর স্হাপন করার জোড় দাবী জানাচ্ছেন স্হানীয় বাসিন্দারা ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন