ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

দুবাই উপকূলে তেলবাহী ট্যাংকারে নাবিকের মৃত্যু, নিখোঁজ ১


দুবাই উপকূলে তেলবাহী ট্যাংকারে নাবিকের মৃত্যু, নিখোঁজ ১

দুবাই উপকূলে নোঙর করা একটি তেলবাহী ট্যাংকারে এক নাবিকের মৃত্যু ঘটেছে, এবং এই ঘটনায় আরও একজন ক্রু সদস্য নিখোঁজ রয়েছে।

 

নিহত নাবিকের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। বুধবার, জিব্রাল্টারের পতাকাবাহী ‘হারকিউলিস স্টার’ নামের জাহাজটির চার্টারার পেনিনসুলা এই তথ্য নিশ্চিত করেছে। তবে, নাবিকের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

আরও পড়ুন: রংপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এমপি বেলালের গুরুত্বারোপ

পেনিনসুলার একটি বিবৃতিতে বলা হয়েছে, একজন ক্রু সদস্য এখনও নিখোঁজ রয়েছে এবং তাকে খুঁজে বের করার জন্য বিশেষজ্ঞদের একটি দল কাজ করছে।

 

জাহাজের অন্যান্য ক্রু সদস্যদের অবস্থান নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, সামুদ্রিক নিরাপত্তা সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, জাহাজটি সম্ভবত একটি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

 

আরও পড়ুন: ফরিদপুর জেলা পরিষদ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের খেলা কবে-কখন, প্রতিপক্ষ কারা

 

আগামী ২৪ সেপ্টেম্বর ফিফা আসিয়ান কাপের প্রথম আসর শুরু হতে যাচ্ছে। উদ্বোধনী আসরের যৌথ আয়োজক হিসেবে রয়েছে ইন্দোনেশিয়া ও হংকং।

 

টুর্নামেন্টের জন্য আজ সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ফুটবল দল গ্রুপ পর্বের প্রিমিয়ার ডিভিশনে ‘এ’ গ্রুপে অবস্থান করছে।

বাংলাদেশের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

২৫ সেপ্টেম্বর বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে। হামজা, শমিত ও তপুরা এই ম্যাচে অংশগ্রহণ করবেন।

 

এই ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে।

২৮ সেপ্টেম্বর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে। এই ম্যাচের সময়ও দুপুর ২টায় নির্ধারিত হয়েছে।

অন্যদিকে, ১ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে সহ-আয়োজক ইন্দোনেশিয়া।

 

এই ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।

ফিফা আসিয়ান কাপে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারত ও চীন সরে দাঁড়ানোর পর পাকিস্তান ও বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়। ফিফার আমন্ত্রণ পাওয়ার পর বাফুফে টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়।

টুর্নামেন্টের প্রস্তুতির জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল নিয়ে ক্যাম্প করছে বাংলাদেশ।

 

প্রধান কোচ টমাস ডুলির তত্ত্বাবধানে চলছে এই প্রস্তুতি।

বিদেশি লিগে খেলা হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলাম বর্তমানে ক্যাম্পে অনুপস্থিত। তবে তাদের চূড়ান্ত দলে থাকার সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক দলে নতুন মুখ হিসেবে সৌরভ দেওয়ান ও মিনহাজুল করিম সুযোগ পেয়েছেন।

গত বছর ফিফা আরব কাপের আদলে আসিয়ান কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবারই প্রথমবারের মতো এই প্রতিযোগিতা মাঠে গড়াচ্ছে, যা ফিফা কংগ্রেসে অনুমোদন পেয়েছে।

বাংলাদেশের সূচি

২৫ সেপ্টেম্বর ➣ মালয়েশিয়া (দুপুর ২টা)

২৮ সেপ্টেম্বর ➣ সিঙ্গাপুর (দুপুর ২টা)

১ অক্টোবর ➣ ইন্দোনেশিয়া (বিকেল ৫:৩০টা)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসুস্থ মানুষের সেবায় এগিয়ে আসা সরকারের মৌলিক দায়িত্ব : সমাজকল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


অসুস্থ মানুষের সেবায় এগিয়ে আসা সরকারের মৌলিক দায়িত্ব : সমাজকল্যাণ মন্ত্রী

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, যেকোনো অসুস্থ মানুষকে সেবা দেওয়া সরকারের মৌলিক দায়িত্ব। 

তিনি বলেন, সরকার একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যেখানে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মানোন্নয়নকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হচ্ছে। 

আজ রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ‘বিশ্ব সিস্টিক ফাইব্রোসিস দিবস-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার। 

মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এ শিশু হাসপাতালের যাত্রা শুরু হয়েছিল, যা পর্যায়ক্রমে সেবার পরিধি বাড়িয়ে আজ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শিশু হাসপাতালে রূপ নিয়েছে। শিশু হাসপাতালে বিরল এই রোগের আধুনিক ‘স্টেম সেল থেরাপি’ কার্যক্রম চালু করায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও চিকিৎসকদের আন্তরিক ধন্যবাদ জানান।
 
মন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের প্রতিটি বিভাগীয় শহরে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এফবিআই স্ট্যান্ডার্ডের ডিএনএ ল্যাব চালু করা হবে, যার মাধ্যমে আঞ্চলিক পর্যায়েই হত্যা, ধর্ষণ কিংবা অজ্ঞাত মরদেহ শনাক্তকরণের মতো জটিল মামলার নির্ভুল আলামত পরীক্ষা অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যখাতে সরকারের বাজেট বৃদ্ধির কথা উল্লেখ করে গবেষণার ওপর অধিকতর গুরুত্ব প্রদান করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে বক্তারা জানান, বিশ্বের ৯৬টি দেশে বর্তমানে আনুমানিক দুই লাখ মানুষ প্রাণঘাতী ‘সিস্টিক ফাইব্রোসিস’ (সিএফ) রোগে আক্রান্ত হলেও তাদের মাত্র ৫৯ শতাংশের রোগ নির্ণয় সম্ভব হয়েছে। উদ্বেগের বিষয় হলো, জীবন রক্ষাকারী আধুনিক ‘ইটিআই’ চিকিৎসার সুযোগ পাচ্ছেন মোট রোগীর মাত্র ২৭ শতাংশ, আর রোগ শনাক্ত না হওয়া ব্যক্তিদের বড় একটি অংশই বসবাস করছেন নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাটে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের উপনচৌকি গ্রামে এ ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃত আবু বক্কর (৬০) মেকুরটারী গ্রামের কসাইটারী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১১টার দিকে আবু বক্কর তার আত্মীয় জোলা বক্করের বাড়িতে যান। ওই সময় বাড়িতে কোনো অভিভাবক না থাকার কারণে শিশুটি দরজা খুলে তাকে ভেতরে প্রবেশ করতে দেয়। একপর্যায়ে বাড়ি ফাঁকা থাকার সুযোগে আবু বক্কর শিশুটিকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন।

 

শিশুটি চিৎকার শুরু করায় তার জেঠিমা দ্রুত সেখানে ছুটে আসেন। তিনি ঘরের ভেতরে বৃদ্ধকে শিশুটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন এবং আশপাশের লোকজনকে ডাকতে থাকেন। পরে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত আবু বক্করকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

 

রাজারহাট থানার ওসি মামনুর রশিদ জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। শিশুটিকে চিকিৎসার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

শেরপুর, ৯ সেপ্টেম্বর ২০২৬ : জেলার শ্রীবরদী উপজেলায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার উপজেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা রিনা। 

উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানার সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল ও যুগ্ম-আহবায়ক আবু রায়হান মুহাম্মদ আল বেরুনী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাহাজুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফি প্রমুখ। 

এ সময় উপজেলা বিএনপি, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%