১১:০৫ এম
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় শুনতে আদালতে গিয়েছেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা, যিনি মামলার বাদী। তাকে সকাল ১০টা ৩৫ মিনিটে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে যেতে দেখা গেছে।
এর আগে, আদালত জানিয়েছে যে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ রবিবার (৭ জুন) সকাল ১১টায়।
রায়কে কেন্দ্র করে আজ সকাল ৮টা ৫০ মিনিটে প্রধান আসামি সোহেল রানাকে কারাগার থেকে নিয়ে আসা হয়েছে এবং এর কিছুক্ষণ আগে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় মামলা হওয়ার মাত্র ১৯ দিনের মাথায় নজিরবিহীন গতিতে মামলাটি বিচারের শেষ পর্যায়ে পৌঁছাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন