ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত


চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া এবং চলমান বন্যা পরিস্থিতির কারণে শনিবারের (১১ জুলাই) এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তবে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি

দেশের বিভিন্ন স্থানে চলমান বন্যা পরিস্থিতি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পরীক্ষা স্থগিতের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যা মোকাবেলায় ৭ উপজেলায় সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৮ এম


বন্যা মোকাবেলায় ৭ উপজেলায় সেনা মোতায়েন

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের ফলে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে, যার ফলে অন্তত ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতির মোকাবিলা করার জন্য বেসামরিক প্রশাসনকে সহায়তা দানে ইন এইড টু সিভিল পাওয়ার-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীকে জেলার সাতটি উপজেলায় মোতায়েন করা হয়েছে।

গতকাল শুক্রবার (১০ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা বন্যাদুর্গত এলাকায় অনুসন্ধান, উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। ফলস্বরূপ, এসব এলাকার আনুমানিক ৪ লাখ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এবং পানিবন্দি হয়ে পড়েছেন।

পরিস্থিতি মোকাবিলার জন্য ১০ পদাতিক ডিভিশনের উদ্ধারকারী দল এবং প্রয়োজনীয় সরঞ্জাম দ্রুতগতিতে দুর্গত এলাকায় মোতায়েন করা হয়েছে।

এদিকে, ভারী বর্ষণের ফলে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাও ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এসব এলাকার জরুরি উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা মোতায়েন আছে।

আইএসপিআর আরও জানিয়েছে, দুর্গত এলাকায় আটকে পড়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরলসভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমকে আরও দ্রুত এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য ২৪ পদাতিক ডিভিশন ইতোমধ্যে বন্যাকবলিত এলাকায় তিনটি ক্যাম্প স্থাপন করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের জানমাল রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গত এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিবাদ ভুলে হ্যারির সন্তানদের সঙ্গে দেখা করলেন রাজা চার্লস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৯ এম


বিবাদ ভুলে হ্যারির সন্তানদের সঙ্গে দেখা করলেন রাজা চার্লস

দীর্ঘদিনের পারিবারিক বিবাদ ও আবহাওয়া কাটিয়ে অবশেষে ব্রিটেনের রাজা চার্লস প্রিন্স হ্যারি এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ শুক্রবার (১০ জুলাই) পশ্চিম ইংল্যান্ডে রাজার নিজস্ব হাইগ্রোভ এস্টেটে অনুষ্ঠিত হয়।

এ সময়ে রাজা চার্লস এবং রানী ক্যামিলার সঙ্গে উপস্থিত ছিলেন প্রিন্স হ্যারি, তার স্ত্রী মেগান মার্কেল এবং তাদের দুই সন্তান।

রাজপ্রাসাদের একটি সূত্র জানিয়েছে, ২০২২ সালের পর এই প্রথম রাজা চার্লস তার নাতি আর্চি (৭) ও নাতনি লিলিবেটের (৫) সঙ্গে দেখা পেলেন। মূলত ২০২০ সালে রাজপরিবারের সক্রিয় সদস্যের পদ থেকে সরে দাঁড়িয়ে হ্যারি ও মেগান যখন মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান, তখন থেকেই পরিবারের সঙ্গে তাদের সম্পর্কের চরম অবনতি ঘটে। এরপর থেকে হ্যারি বছরে মাত্র এক-দুবার ব্রিটেন সফর করলেও সন্তানদের সাথে রাজার দেখা হওয়া হয়নি বলা চলে।

প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকটিকে একটি ‘ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠান’ হিসেবে বর্ণনা করা হয়েছে। একই সাথে ঘোষণায় বলা হয়েছে, পারিবারিক এই পুনর্মিলনীর কোন ছবি, ভিডিও বা অতিরিক্ত কোনো তথ্য গণমাধ্যমে প্রকাশ করা হবে না। গত সেপ্টেম্বর মাসের পর বাবা ও ছেলের মধ্যে এটি প্রথম সামনাসামনি দেখা।

যুক্তরাজ্যে একটি পাঁচ দিনের দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে এবং ব্রিটিশ গণমাধ্যমের বিরুদ্ধে আনা একটি মামলার রায়ের জন্য সম্প্রতি হ্যারি বাকিংহাম প্যালেসে পৌঁছান।

তবে, এই সফরের আগে ব্রিটেনে তার নিরাপত্তা ব্যবস্থা এবং কোথায় থাকবেন, তা নিয়ে রাজপরিবারের সঙ্গে তার এক ধরণের বিরোধ চলছিল। হ্যারি এর আগে জানিয়েছিলেন, তিনি আত্মীয়দের ব্রিটেনে আনতে চেয়েছিলেন, কিন্তু ব্রিটিশ সরকারের সঙ্গে সুরক্ষা চুক্তিতে একমত হতে না পারায় তা সম্ভব হয়নি।

এদিকে ৪১ বছর বয়সী প্রিন্স হ্যারির জন্য চলতি সপ্তাহটি বেশ কঠিন ছিল। ‘ডেইলি মেইল’ পত্রিকার প্রকাশকের বিরুদ্ধে আনা একটি বড় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় তিনি এই সপ্তাহেই আদালতে হেরে গেছেন। এই আইনি লড়াইটিকে তার বাবা রাজা চার্লস আগে থেকেই ‘একটি আত্মঘাতী অভিযান’ হিসেবে উল্লেখ করেছিলেন।

বর্তমানে ৭৭ বছর বয়সী রাজা চার্লস ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। হ্যারি গত বছর এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার বাবার জীবনকাল কতদিন, তা তিনি জানেন না। তাই তিনি পরিবারের সঙ্গে সম্পর্কটি আবার জোড়া লাগাতে চান। ২০২৩ সালে হ্যারির বহুল আলোচিত স্মৃতিকথা ‘স্পেয়ার’ প্রকাশের পর রাজপরিবারের সঙ্গে তার দূরত্ব আকাশচুম্বী হলেও, বাবার অসুস্থতার কারণে এই সাক্ষাৎটিকে রাজপরিবার বিশেষজ্ঞরা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান আমাকে হত্যা করলে কী করতে হবে ‘নির্দেশনা দিয়ে রেখেছি’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫১ এম


ইরান আমাকে হত্যা করলে কী করতে হবে ‘নির্দেশনা দিয়ে রেখেছি’: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প বরাবরই দাবি করেছেন যে, তিনি ইরানের হিটলিস্টে নম্বর এক রয়েছেন। চলতি সপ্তাহে অন্তত তিনবার ট্রাম্প তার মৃত্যু প্রসঙ্গে কথা বলেছেন।

কখনো তিনি বিষয়টি নিয়ে মজাও করেছেন। গত শুক্রবার নিউইয়র্ক পোস্টের সাথে আলাপকালে ট্রাম্প মন্তব্য করেছেন, যদি ইরান তাকে হত্যা করতে সক্ষম হয়, তবে তিনি দেশটির বিরুদ্ধে ব্যাপকভাবে 'বোমা' হামলার নির্দেশনা দিয়ে রেখেছেন।

ওই আলোচনা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করা হয়েছে।

মার্কিন প্রশাসন দীর্ঘ সময় ধরে জানাচ্ছিল যে, ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। তবে চলতি সপ্তাহে ইসরায়েল মার্কিন প্রশাসনকে অবহিত করেছে যে, ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিএনএন-এর প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের এই সতর্কবার্তা নতুন এবং এটি একটি সুনির্দিষ্ট ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত।

ইসরায়েলের পাঠানো নতুন সতর্কতা সম্পর্কে শুক্রবার নিউইয়র্ক পোস্টের সাথে কথা বলেছেন ট্রাম্প। তিনি বলছেন, ‘আমি দীর্ঘ সময় ধরে তাদের তালিকায় আছি। আমি নির্দেশনা দিয়ে রেখেছি যে, যদি কিছু ঘটতে পারে, তবে তাদের ওপর যেন আক্ষরিক অর্থই এমন মাত্রায় হামলা চালানো হয়, যা তারা আগে কখনো দেখেনি।’

তবে ট্রাম্প ইসরায়েলের সতর্কতাকে খুব একটা গুরুত্ব দেননি। তিনি বলেন, ‘না, না। ইসরায়েল নতুন কিছুই পায়নি।’ তিনি আরও যোগ করেন, ’দীর্ঘ সময় ধরে আমি এক নাম্বারে আছি (ইরানের হত্যার তালিকায়) এবং আপনি তো জানেনই, জীবন এমনই।’ ট্রাম্প এখানেও ঠাট্টা করতে ভুলেননি। নিউইয়র্ক পোস্টের সাংবাদিককে তিনি বলেন, ‘আশা করি আপনারা আমাকে মিস করবেন।’

এর আগে ন্যাটোর শীর্ষ সম্মেলনের পর আঙ্কারা থেকে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ’আমি মরলে আপনারাও মরবেন।’ তিনি সাংবাদিকদের পেশা বদলানোর পরামর্শও দিয়েছিলেন।

বুধবার ন্যাটো শীর্ষ সম্মেলনের এক আয়োজনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেছিলেন, ‘তাদের (ইরান) নেতারা চলে গেছে। তারপর তাদের আরেক দল নেতা এসেছে। তারাও চলে গেছে। এখন তাদের আরেক দল নেতা রয়েছে। কে জানে, তাদেরও হয়তো চলে যেতে হতে পারে।’ ট্রাম্প আরও উল্লেখ করেন, ’এবং আপনারা কি জানেন? আমিও চলে যেতে পারি। কারণ আমি তাদের এক নাম্বার লক্ষ্যবস্তু। এটি সর্বত্র ছড়িয়ে পড়েছে।’ তিনি বলেন, ‘আমি আজ সকালে একটি বিষয় দেখেছি যে, আমি তাদের প্রতিটি তালিকায় আছি। আর এখন পর্যন্ত, আমি মনে করি আমি কিছুটা ভাগ্যবান ছিলাম। তবে এটি হয়তো খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে।’

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা হতে পারে, এমন আলোচনার কারণে তার নিরাপত্তায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ন্যাটো সম্মেলন শেষে ফেরার পথে হঠাৎ করেই ট্রাম্পের বিমান পরিবর্তন করা হয়। নতুন রাজকীয় বিমানের পরিবর্তে তিনি পুরোনো এয়ারফোর্স ওয়ানেই ওয়াশিংটনে ফিরেছেন। হোয়াইট হাউস পরে স্বীকার করেছে যে, প্রেসিডেন্টের নিরাপত্তার স্বার্থে এটি একটি কৌশল ছিল। মার্কিন প্রশাসন দাবি করছে, ২০২০ সালে ইরানের সামরিক কর্মকর্তা কাসেম সোলেইমানিকে হত্যার পর থেকেই ট্রাম্প তাদের হিটলিস্টে এক নম্বরে রয়েছেন। যদিও ইরান কখনোই এমন কোনো দাবি করেনি। তবে গত সপ্তাহে ইরানের প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর জানাযায়, ইরানের ক্ষুব্ধ জনগণ ট্রাম্পের মৃত্যু কামনা করে স্লোগান দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসতে পারে দুই পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৫ এম


সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসতে পারে দুই পরিবর্তন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার পূর্বে আর্জেন্টিনার একাদশ নিয়ে চলছে জোর আলোচনা। শেষ ষোলোর ম্যাচে জয় পাওয়া দলটিই ধরে রাখার সম্ভাবনা বেশি থাকলেও প্রধান কোচ লিওনেল স্কালোনি রাইটব্যাক ও আক্রমণভাগে দুটি পরিবর্তন আনতে পারেন।

স্কালোনির কোচিং দর্শনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একাদশে নিয়মিত পরিবর্তন। তার অধীনে আর্জেন্টিনা ১০১টি ম্যাচ খেললেও টানা দুই ম্যাচে একই শুরুর একাদশ মাঠে নেমেছে মাত্র তিনবার। তাই সুইজারল্যান্ডের বিপক্ষে আবারও একাদশে পরিবর্তন আসে কি না, এটি নিশ্চিত হওয়া যাবে রবিবার সকালে।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনা কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি। তবে দলের অনুশীলন পর্যবেক্ষণ করে দেশটির সংবাদমাধ্যম এল গ্রাফিকো জানিয়েছে, শুরুর একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। তথাপি একই দল নিয়ে মাঠে নামলে স্কালোনির অধীনে এটি হবে টানা দুই ম্যাচে একই একাদশের চতুর্থ ঘটনা।

অন্যদিকে সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বৃহস্পতিবারের অনুশীলন ছিল রুদ্ধদ্বার। তাই স্কালোনি ঠিক কোন একাদশ বেছে নেবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে মিসরের বিপক্ষে জয় পাওয়া দল থেকেই একাদশ গড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

শেষ ষোলোর ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন স্কালোনি। তিনি মনে করেন যে সামান্য কিছু পরিবর্তন ছাড়া মূল কাঠামো অপরিবর্তিত থাকতে পারে। তবে রাইটব্যাকে নাহুয়েল মোলিনা নাকি গনসালো মন্তিয়েল এবং আক্রমণভাগে হুলিয়ান আলভারেস নাকি লাউতারো মার্তিনেস, এই দুটি অবস্থান নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মিসরের বিপক্ষে মোলিনা ও আলভারেস নিজেদের সেরা ছন্দে ছিলেন না। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে মন্তিয়েল ও লাউতারো মার্তিনেস ইতিবাচক প্রভাব রাখেন। বিশেষ করে আর্জেন্টিনার শেষ দুই গোলেই গুরুত্বপূর্ণ অবদান ছিল লাউতারোর, যা শুরুর একাদশে ফেরার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ সময় রবিবার (১২ জুলাই) সকাল ৭টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে শেষ অনুশীলনের পরই নিশ্চিত হবে চূড়ান্ত একাদশ। তবে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ :

এমিলিয়ানো মার্তিনেস; নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা; লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেস; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%