১২:০৭ পি.এম
বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন অভিযোগ করেছেন, গত শেখ হাসিনা সরকারের সময়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের স্বত্ব কেনা ও সম্প্রচার প্রক্রিয়ায় বড় ধরনের আর্থিক অনিয়ম হয়েছে।
মন্ত্রী জানিয়েছেন, সেই সময়ে ফিফাকে চুক্তির সম্পূর্ণ টাকা পরিশোধ করেও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতি ঘটে।
রোববার (১৯ জুলাই) সচিবালয়ে বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়ালও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে বজ্রপাত রোধে মাসব্যাপী তালবীজ রোপণ শুরু
তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বিগত এবং বর্তমান সরকারের খরচের একটি তুলনায় উল্লেখ করেন। তিনি বলেন, ২০২২ সালের বিশ্বকাপে ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে স্বত্ব কিনলেও বিশাল অঙ্কের দুর্নীতি হয়েছে, তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে সরকারের সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে, খেলা দেখানোর জন্য কোনোভাবেই জনগণের টাকা খরচ করা যাবে না।
এ নির্দেশনা মেনেই এবারের ২০২৬ বিশ্বকাপ ফুটবল দেখানোর ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন জানান, ‘ফিফার কাছ থেকে এবার ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে সম্প্রচার স্বত্ব কেনা হয়েছে। চারটি গণমাধ্যমে ফুটবল ম্যাচটি সফলভাবে সম্প্রচার করা হয়েছে। পুরো আয়োজনে ৩ থেকে ৪ কোটি টাকার একটি ঘাটতি হতে পারে, যা বিজ্ঞাপনের আয় থেকে পূরণ হয়ে যাবে। ফলে বলা যায়, এবার সরকারি তহবিল থেকে খরচ হয়েছে প্রায় শূন্যের কোঠায়।'
মন্ত্রী সাবেক সরকারের আমলে দুর্নীতির ব্যাপারে আরও জানিয়েছেন, বিটিভির মাধ্যমে ঘটানো এই ১৪০ কোটি টাকার দুর্নীতির ব্যাপারে বর্তমানে বিভাগীয় তদন্ত চলছে। তদন্তের আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পরবর্তী আইনি পর্যালোচনার জন্য পাঠানো হবে। এ ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতেই চলবে বলে মন্ত্রী সতর্ক করেছেন।
আরও পড়ুন: শ্রমিক আন্দোলনে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র: রাশেদ খান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন