১০:০৫ পি.এম
চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় দুই দিনের জন্য সব ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইজিপ্টএয়ার। বুধবার (৩ জুন) কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কারণে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলার ফলে আগামী বুধ ও বৃহস্পতিবার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মিসরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে বলিষ্ঠ বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে যে, ওই অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
এর আগে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং অন্তত ৬৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৭ জনের জরুরি অস্ত্রোপচার সম্পন্ন করার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন