ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

খামেনির পাশেই দাফন ১৪ মাসের নাতনি জাহরা মোহাম্মাদীর


খামেনির পাশেই দাফন ১৪ মাসের নাতনি জাহরা মোহাম্মাদীর

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির আনুষ্ঠানিক জানাজা শনিবার তেহরানে শুরু হয়। ইসলামিক প্রজাতন্ত্রের পতাকায় মোড়ানো খামেনির কফিন চত্বরে নিয়ে আসা হয়। কফিনের ওপরে তার পরিচিত কালো পাগড়িটি রাখা ছিল। তার পাশেই নিহত পরিবারের সদস্যদের মরদেহও রাখা হয়।

আলি খামেনির কফিনের পাশাপাশি আরো চারটি কফিন রাখা হয়েছে, যার মধ্যে একটি শিশুর কফিনও রয়েছে। শিশুর কফিনটি আলী খামেনির ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানির। সব কফিনই ইরানের জাতীয় পতাকায় মোড়ানো।

এছাড়াও যে মরদেহগুলো রয়েছে সেগুলো হলো, তার মেয়ের জামাই মেসবাহ উল হুদা বাঘেরি, তার সবচেয়ে বড় মেয়ে সৈয়দা বুশরা হোসেইনি খামেনি, তার ছেলের বউ ও বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেলের।

আরও পড়ুন: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আলি খামেনি এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। এরপর থেকেই দেশজুড়ে শোক পালন করা হচ্ছে এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ সমবেত হচ্ছেন।

ছয় দিনব্যাপী দাফন অনুষ্ঠানের জন্য খামেনির মরদেহ শুক্রবার তেহরানে আনা হয়। এই সময় তার মরদেহ ইরান ও প্রতিবেশী ইরাকের বিভিন্ন শহরে নেওয়া হবে।

শনিবার সকালে জনসাধারণের জন্য গ্র্যান্ড মোসাল্লা খুলে দেওয়ার আগে শুক্রবার রাত থেকেই শত শত সমর্থক সেখানে অপেক্ষা করছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী তিন দিনে শুধু তেহরানেই ১৫ থেকে ২০ মিলিয়ন মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। আজ সকালে ফটক খোলার পরই হাজার হাজার মানুষ জানাজা অনুষ্ঠানে অংশ নিতে ভেতরে প্রবেশ করেন।

অল্প সময়ের মধ্যেই বিশাল প্রাঙ্গণ শোকাহত মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়।

আরও পড়ুন: ট্রাম্পের কিউবা পরিকল্পনা, ইরান থেকে ফেরার পথে যুদ্ধজাহাজ পাঠানোর ইঙ্গিত

বার্তা সংস্থা এএফপি জানায়, অনেক শোকাহত ব্যক্তি লাল ব্যানার বহন করছিলেন, যা প্রতিশোধের দাবির প্রতীক হিসেবে পরিচিত। এ সময় তারা ‘আমেরিকার মৃত্যু হোক’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগান দেন।

২৭ বছর বয়সী এক শোকাহত ব্যক্তি বলেন, ‘আমি আমার প্রিয় নেতা আলী খামেনিকে শেষ বিদায় জানাতে এসেছি। এমন দিন দেখতে হবে, কখনো ভাবিনি। এই মর্মান্তিক ঘটনার আগে যদি আমি মারা যেতাম!’

শুক্রবার ইরানের শীর্ষ কর্মকর্তারাও প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় দেশটির পার্লামেন্ট স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অন্যতম প্রধান প্রতিনিধি মোহাম্মদ বাগের গালিবাফকে আবেগাপ্লুত ও অশ্রুসিক্ত অবস্থায় দেখা যায়।

জানাজার অনুষ্ঠানে অংশ নেওয়া শীর্ষ ইরানি কর্মকর্তাদের মধ্যে ছিলেন আহমদ ওয়াহিদি। একই হামলায় তার পূর্বসূরি নিহত হওয়ার পর তিনি ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান। ভারতের পক্ষ থেকে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করছেন সৈয়দ আতা হাসনাইন এবং পবিত্র মার্গারিটা।

আরও পড়ুন: চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর পর পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

প্রয়াত নেতা আলী খামেনির কফিন সোমবার পর্যন্ত তেহরানে রাখা হবে। ওই দিন রাজধানীজুড়ে একটি শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার মরদেহ নেওয়া হবে ধর্মীয় নগরী কোমে। বুধবার তা প্রতিবেশী ইরাকের পবিত্র শহরগুলোতে নিয়ে যাওয়া হবে। সবশেষে বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের নিজ শহর মাশহাদে আলী খামেনিকে দাফন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলা দেওয়ার কথা বলে শিশুকে ঘরে নেওয়ার অভিযোগ জাকার শেখের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


কলা দেওয়ার কথা বলে শিশুকে ঘরে নেওয়ার অভিযোগ জাকার শেখের বিরুদ্ধে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার তারাইল গ্রামে ৮ বছর বয়সী এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে কলা দেওয়ার কথা বলে ঘরে নিয়ে আটকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠেছে। এ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি জাকার শেখকে (৫৮) আটক করেছে পুলিশ।

প্রেক্ষাপট অনুযায়ী, শুক্রবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার তারাইল গ্রামের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার সাথে সাথে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।

পুলিশ এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে যে, ঘটনার সময় দুপুরে শিশুটিকে পানি আনতে বাইরে পাঠানো হলে প্রতিবেশী জাকার শেখ কলা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যান। পরে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করার চেষ্টা করেন বলেও অভিযোগ ওঠে। এ সময় শিশুটি চিৎকার শুরু করায় তার মা মনিরা বেগম ঘটনাস্থলে ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।

ভুক্তভোগী শিশুর বাবা আলাল শেখ জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তার অনুপস্থিতির সুযোগে অভিযুক্ত ব্যক্তি তার মেয়ের উপর এমন একটি অমানবিক নির্যাতনের চেষ্টা করেন। শিশুর চিৎকার শুনে তার স্ত্রী দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। ভুক্তভোগী শিশু ও অভিযুক্তকে থানা নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় নারীবিষয়ক ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানোর কথা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রদলের ‘নতুন কমিটি’র ভাইরাল বিজ্ঞপ্তি নিয়ে মুখ খুললেন রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


ছাত্রদলের ‘নতুন কমিটি’র ভাইরাল বিজ্ঞপ্তি নিয়ে মুখ খুললেন রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি ‘আংশিক কেন্দ্রীয় কমিটি’র প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে প্রকাশিত হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই জাল করে এই ভুয়া বিজ্ঞপ্তিটি প্রচারে আনা হয়েছে।

গতকাল শুক্রবার বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে রিজভী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন।

বিবৃতিতে রিজভী বলেছেন, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রদলের একটি আংশিক কেন্দ্রীয় কমিটির ভুয়া প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি উল্লেখ করেছেন, তার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে এমন কোনো বিজ্ঞপ্তি পাঠানো হয়নি।

ফেসবুকে ছড়ানো ওই ভুয়া বিজ্ঞপ্তিতে আমানউল্লাহ আমানকে সভাপতি, খোরশেদ আলম সোহেলকে সিনিয়র সহসভাপতি, মমিনুল ইসলাম জিলানকে সাধারণ সম্পাদক, শরিফ প্রধানকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজু আহমেদকে সাংগঠনিক সম্পাদক করার দাবি করা হয়েছে।

রিজভী বিএনপির সব স্তরের নেতাকর্মীদের সজাগ থাকার এবং বিভ্রান্তিতে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন এই ভুয়া এবং বানোয়াট বিজ্ঞপ্তির বিষয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসন্ন পৌরসভা নির্বাচন: কালকিনিতে সম্ভাব্য মেয়র প্রার্থী কামাল হোসেন বেপারীর উঠান বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


আসন্ন পৌরসভা নির্বাচন: কালকিনিতে সম্ভাব্য মেয়র প্রার্থী কামাল হোসেন বেপারীর উঠান বৈঠক

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি পৌরসভায় সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী তৎপরতা দিন দিন বেড়েই চলছে। এরই ধারাবাহিকতায় সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বেপারী বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা এবং উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের সমর্থন কামনা করছেন।

এর অংশ হিসেবে শুক্রবার রাতে নিজ বাড়ির বেপারী বাড়ির উঠানে স্থানীয় বাসিন্দা, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে নিয়ে একটি উঠান বৈঠকের আয়োজন করেন তিনি। বৈঠকে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নিজের আগ্রহের কথা তুলে ধরেন এবং সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

এ সময় মোহাম্মদ কামাল হোসেন বেপারী বলেন, "আমি কালকিনি পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে উন্নয়ন, সুশাসন এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব।"

বৈঠকে উপস্থিত স্থানীয়রা তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়ন ও নাগরিক বিভিন্ন সমস্যা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পরে তিনি উপস্থিত সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং আগামী দিনে জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির শেষ বিদায়ে ইরানে খুলে দেওয়া হলো পাঁচ হাজারের বেশি স্কুল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:০২ পি.এম


খামেনির শেষ বিদায়ে ইরানে খুলে দেওয়া হলো পাঁচ হাজারের বেশি স্কুল

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে দেশের পাশাপাশি বিদেশ থেকে বিপুল সংখ্যক মানুষের আগমন প্রত্যাশা করছে দেশটির সরকার। এই বিপুল জনগণের জন্য প্রস্তুতি হিসেবে রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলের পাঁচ হাজারেরও বেশি স্কুল খুলে দেওয়া হয়েছে যাতে তীর্থযাত্রী ও শোকাহত মানুষের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা যায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ (আইএসএনএ)-এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশের শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে, খামেনির শেষকৃত্যে অংশ নিতে আসা মানুষের জন্য সারাদেশে পাঁচ হাজারের বেশি স্কুল এবং প্রায় ৪০ থেকে ৫০ হাজার শ্রেণিকক্ষ অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা হিসেবে উন্মুক্ত রাখা হয়েছে।

সরকারের আশা, খামেনির শেষ বিদায়ে অংশ নিতে দেশটির বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি ও শোকাহত মানুষ তেহরানে সমবেত হবেন। সরকারি হিসাব অনুযায়ী, এই উপলক্ষে একটি কোটিরও বেশি মানুষের উপস্থিতি হতে পারে।

এভাবে এত বিপুল জনসমাগম সামাল দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিভিন্ন সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগতদের জন্য আবাসন, খাবার, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও যাতায়াতের প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ইরানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় আয়োজন হিসেবে গণনা করা হবে। এর ফলে দেশটির রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক অঙ্গনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গন থেকেও উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা

বিডি প্রতিদিন/একেএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%