০৯:০৪ পি.এম
চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি কক্ষে একটি নারীর প্রতি শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগ উত্থাপিত হয়েছে অধিদপ্তরের এক কর্মচারীর বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে শুক্রবার (১২জুন) দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে, এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী। অভিযোগের বিষয়ে বলা হয়েছে যে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে।
অভিযোগসূত্রে জানা গেছে, অভিযুক্ত হানিফ এবং ভুক্তভোগী দুইজনের বাসা চরফ্যাশন পৌর এলাকায় অবস্থিত। ভুক্তভোগী জানিয়েছেন, ঘটনার দিন অভিযুক্ত হানিফ তাকে মুঠোফোনের মাধ্যমে অফিসের একটি কক্ষ পরিষ্কার করার জন্য ডেকে নেন। যখন ভুক্তভোগী সেখানে পৌঁছান, তখন অভিযুক্ত ভেতর থেকে দরজা বন্ধ করে তার শ্লীলতাহানির চেষ্টা করতে থাকে। তবে ভুক্তভোগী তার জোরালো প্রতিরোধের মাধ্যমে হানিফের প্রচেষ্টা ব্যর্থ করেন।
ভুক্তভোগী অভিযোগ করেছেন, তার চিৎকার শুনে আশপাশে লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দরজা খুলে দেন। পরে ভুক্তভোগী কক্ষে থেকে বের হয়ে আসেন। সে সময় স্থানীয় কয়েকজন অভিযুক্তকে অর্ধনগ্ন অবস্থায় দেখতে পান বলে অভিযোগও রয়েছে।
আরও পড়ুন: কসবায় সিএনজি অটোরিকশায় মিলল ১৬ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ১
ভুক্তভোগী বলেন, “আগে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের পাশে আমাদের বাসা ছিল। এ কারণে মাঝে-মধ্যে লাকড়ি-পাতা সংগ্রহ করতে গিয়ে অফিসের কক্ষ ঝাড়ু দিতাম। সেই সূত্রে হানিফের সঙ্গে পরিচয় হয়। ঘটনার দিন সে আমাকে ফোন করে কক্ষ পরিষ্কার করতে বলে। আমি সেখানে গেলে দরজা আটকে দিয়ে আমার শ্লীলতাহানির চেষ্টা করে। আমি বাধা দিলে সে সফল হতে পারেনি। আমরা গরিব মানুষ হওয়ায় বিষয়টি নিয়ে আর এগোতে চাই না।”
তিনি আরও অভিযোগ করেছেন, ঘটনার পর একটি স্থানীয় প্রভাবশালী মহল অভিযুক্তের পক্ষ নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করছে এবং তার পরিবার নানা ধরনের চাপের মধ্যে রয়েছে। ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্ত হানিফের কর্মস্থলে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।
চরফ্যাশন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী কামাল উদ্দিন বলেন, “ঘটনাটি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য প্রতিবেদকের প্রতি অনুরোধও জানান।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এমরান তরফদার বলেন, “বিষয়টি শুনেছি। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এর ফলে চরফ্যাশন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবী, অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হলেঅভিযুক্তকে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আরও পড়ুন: আপন চাচাতো বোন পরিচয়ে প্রবাসীর স্ত্রী'র সঙ্গে মাদক কারবারি নয়নের পরকীয়া! অবশেষে জনতার হাতে আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন