ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতের নিজস্ব প্রযুক্তির যুদ্ধবিমান তৈরিতে চাঞ্চল্যকর জালিয়াতির অভিযোগ!


ভারতের নিজস্ব প্রযুক্তির যুদ্ধবিমান তৈরিতে চাঞ্চল্যকর জালিয়াতির অভিযোগ!

ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস এমকে-১এ যুদ্ধবিমান কর্মসূচিকে ঘিরে সামনে এসেছে চাঞ্চল্যকর জালিয়াতির অভিযোগ। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহের সময় একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রায় দুইশ’ জাল পরীক্ষার প্রতিবেদন জমা দিয়েছে। এর পর, অভ্যন্তরীণ তদন্তে এসব টেস্ট রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর অভিযুক্ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিও শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হায়দরাবাদভিত্তিক টিইসি অ্যারো ডিভাইসেস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান তেজস এমকে-১এ যুদ্ধবিমান কর্মসূচির যন্ত্রাংশ সরবরাহের সময় জাল পরীক্ষার প্রতিবেদন জমা দিয়েছে বলে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) অভিযোগ করেছে। এই ঘটনার প্রেক্ষিতে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

এফআইআরের তথ্যানুযায়ী, ২০২২ সালের ২৮ মার্চ থেকে এইচএএলের এয়ারক্রাফট ডিভিশন তেজস এমকে-১এ কর্মসূচির যন্ত্রাংশ সরবরাহের জন্য টিইসি অ্যারো ডিভাইসেসকে ১৮টি ক্রয়াদেশ দেয়। এর আওতায় নমুনা, পরীক্ষার প্রতিবেদন এবং অন্যান্য কারিগরি নথি যাচাইয়ের পর প্রতিষ্ঠানটিকে ৩৫ ধরনের যন্ত্রাংশের মোট ১৭২টি উপাদান উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: এই দেশে আমার যতটা অধিকার, আপনাদেরও ততটুকু: প্রধানমন্ত্রী চট্টগ্রামের মণ্ডপে

ক্রয় শর্ত অনুযায়ী, বড় পরিসরে যন্ত্রাংশ সরবরাহের সময় সরবরাহকারী প্রতিষ্ঠানকে মূল পরীক্ষার প্রতিবেদন জমা দিতে হতো। পরে টিইসি অ্যারো ডিভাইসেস বিভিন্ন গুণগত মানের সূচক, যেমন টেনসাইল স্ট্রেংথ, হার্ডনেস, ব্রেক লোড, শিয়ার, নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং (এনডিটি), মাইক্রোস্ট্রাকচার এবং সল্ট স্প্রে পরীক্ষাসহ মোট ১৯৯টি পরীক্ষার প্রতিবেদন জমা দেয়।

পরবর্তী যাচাইয়ে এইচএএলের মান নিয়ন্ত্রণ বিভাগ প্রতিবেদনে উল্লেখিত হায়দরাবাদের অ্যাক্সিস ইনস্পেকশন সল্যুশনসের কাছে এসব নথির সত্যতা জানতে চায়। ২০২৩ সালের ২৯ নভেম্বর পরিচালিত এক অডিটে এইচএএল জানতে পারে, ১৯৯টির একটিও অ্যাক্সিস ইনস্পেকশন সল্যুশনস থেকে ইস্যু করা হয়নি।

অডিটে দেখা যায়, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়া ১৯৯টি প্রতিবেদনই তথা সব প্রতিবেদনই জাল বলে সন্দেহ করা হচ্ছে। অ্যাক্সিস ইনস্পেকশন সল্যুশনস এইচএএলকে জানায়, তাদের প্রতিষ্ঠানের নাম ও স্বাক্ষর জাল করে অপব্যবহার করা হয়েছে এবং তাদের অনুমতি ছাড়াই প্রতিবেদনগুলো তৈরি করা হয়েছে।

আর এই তথ্য সামনে আসার পর টিইসি অ্যারো ডিভাইসেসকে ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত তিন বছরের জন্য ব্যবসায়িক কার্যক্রম থেকে নিষিদ্ধ করে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এইচএএল জানিয়েছে, বিতর্কিত সরবরাহের বিপরীতে প্রতিষ্ঠানটিকে কোনও অর্থ পরিশোধ করা হয়নি।

আরও পড়ুন: কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছে

পরে এইচএএল প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেয়। তাদের জবাব পর্যালোচনা এবং অভ্যন্তরীণ আলোচনা পরে টিইসি অ্যারো ডিভাইসেসকে তিন বছরের জন্য অনুমোদিত সরবরাহকারীর তালিকা থেকেও বাদ দেওয়া হয়।

এনডিটিভি বলছে, অভ্যন্তরীণ তদন্ত, অডিট ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

অভিযোগকারী পক্ষ জানিয়েছে, অভ্যন্তরীণ তদন্ত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করতে সময় লাগায় এফআইআর দায়েরেও বিলম্ব হয়েছে। পুলিশ এ ঘটনায় মামলা নথিভুক্ত করেছে এবং জাল মান নিয়ন্ত্রণ সনদ জমা দেওয়ার অভিযোগের বিষয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন: সুদানে ড্রোন হামলায় ২ শতাধিক প্রাণহানি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা দ্বিতীয় রাতের সহিংসতায় বেলফাস্টে ১২ পুলিশ আহত, আটক ১৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


টানা দ্বিতীয় রাতের সহিংসতায় বেলফাস্টে ১২ পুলিশ আহত, আটক ১৬

যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের ঘটনার পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতের জন্য সহিংসতা ও অস্থিরতা দেখা গেছে। এই ঘটনায় ১২ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উত্তর আয়ারল্যান্ডবিষয়ক সেক্রেটারি হিলারি বেন জানিয়েছেন, মঙ্গলবার রাতের তুলনায় বুধবার রাতের সহিংসতা কিছুটা কম ছিল। তবে দ্বিতীয় রাতেও দাঙ্গা চলতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ব্যবহার করতে বাধ্য হয়।

এদিকে, ছুরিকাঘাতে নিহত ব্যক্তির পরিবার জানিয়েছে, তারা এই সহিংস ঘটনার দৃশ্য দেখে খুবই মর্মাহত ও বিরক্ত।

সোমবারের ছুরিকাণ্ডের পর কো অ্যান্ট্রিম এলাকায় মুখোশধারী দাঙ্গাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ও পেট্রল বোমা ছুড়ে মারে।

বেলফাস্টের উত্তর-পশ্চিমে নিউ টাউনঅ্যাবির স্যান্ডিনোজ রাউন্ডঅ্যাবাউট এলাকায় পুলিশ ও দাঙ্গাকারীদের মধ্যে সংঘর্ষের সময় একটি সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ভিডিওতে দেখা যায়, কালো পোশাক ও মুখ ঢাকা কয়েক ডজন ব্যক্তি অ্যান্ট্রিম রোডে জড়ো হয়ে ইট ও পাথর সংগ্রহ করছে। তারা হাতুড়ি দিয়ে পাথর ভেঙে পুলিশের দিকে নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।

নিউ টাউনঅ্যাবির স্যান্ডিনোজ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুটি জলকামান ব্যবহার করে। সেখানে প্রায় ২০০ জন মানুষ একত্রিত হয়েছিল। এ সময় কিছু বিক্ষোভকারী একটি পেট্রোল স্টেশনের কাছে পরিত্যক্ত ভবনে আগুন লাগানোর চেষ্টা করে। তাদের মধ্যে কয়েকজন পুলিশের ব্যারিকেডে পেট্রল বোমা নিক্ষেপ করে।

এছাড়া দাঙ্গাকারীরা বাড়ির সামনে থাকা চাকার ময়লার বিন টেনে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। ডেরি শহরের আর্ডমোর রোড এলাকায়ও বিভিন্ন জিনিসপত্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

দ্বিতীয় রাতেও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় উত্তর আয়ারল্যান্ডে কিছু গণপরিবহন সেবা বন্ধ রাখতে বাধ্য হয় এবং কয়েকটি স্কুল নির্ধারিত সময়ের আগে ছুটি ঘোষণা করে।

এদিকে বুধবার ৩০ বছর বয়সী হাদি আলোদিদ আদালতে হাজির হন। সোমবারের ছুরিকাঘাতের ঘটনায় আহত স্টিফেন ওগিলভি একটি চোখ হারিয়েছেন। এই ঘটনার সঙ্গে আলোদিদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

স্টিফেন ওগিলভির পরিবার জানিয়েছে, চল্লিশোর্ধ্ব স্টিফেন বর্তমানে বেলফাস্টের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা স্থিতিশীল।

ছুরিকাঘাতে আহত স্টিফেন ওগিলভির পরিবার পুলিশ মারফত দেওয়া এক বিবৃতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলা নিয়ে ছড়ানো ‘ভুল তথ্য’ বন্ধ করার আহ্বান জানিয়েছে। তারা সাম্প্রতিক সহিংসতা ও দাঙ্গার ঘটনায় নিজেদের ‘ঘৃণা ও বিরক্তি’ প্রকাশ করেছে।

পরিবারটি বলেছে, ‘এই ঘটনার প্রতিক্রিয়ায় যে সহিংসতা চলছে, আমরা তা কোনোভাবেই সমর্থন করি না। শান্তিপূর্ণ প্রতিবাদই একমাত্র গ্রহণযোগ্য পথ।’ তারা আরো বলেন, ‘আমাদের দেশে অনেক অভিবাসী গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। স্বাস্থ্যসেবা ও আতিথেয়তা খাতসহ নানা ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং দেশের কার্যক্রম সচল রাখতে তাদের অবদান প্রয়োজন।’

বেলফাস্টে এই ঘটনার পর মঙ্গলবার কয়েকটি বাড়ি, একটি বাস এবং একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী কিছু মানুষকে তাদের জাতিগত পরিচয়ের ভিত্তিতে লক্ষ্যবস্তু করা হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ‘যারা এই বিভাজন ও সহিংসতা উসকে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যান্সার ও কিডনি রোগীদের জন্য দ্বিগুণ বরাদ্দ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


ক্যান্সার ও কিডনি রোগীদের জন্য দ্বিগুণ বরাদ্দ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যান্সার, কিডনিসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের জন্য সুখবর রয়েছে।

চলতি বছরে চিকিৎসায় যে এককালীন সহায়তা ৫০ হাজার টাকা ছিল, প্রস্তাবিত বাজেটে তা দ্বিগুণ বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা প্রদানের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী আরো বলেন, সরকারি হাসপাতালে দীর্ঘদিনের শূন্যপদ পূরণে সরকার শিগ্‌গিরই পাঁচ হাজার এমবিবিএস চিকিৎসক ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। এই স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৮০ ভাগই হবে নারী।

তিনি জানিয়েছেন, বিগত সরকারগুলোর টিকা সংগ্রহ ও টিকাদান কার্যক্রম বাস্তবায়নে অবহেলা এবং যথাযথ পরিকল্পনার অভাবে দেশের সর্বত্র হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর ফলে শিশু মৃত্যুর মতো হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এ পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রথম ১০০ দিনের মধ্যে প্রায় শতভাগ শিশুকে হাম-রুবের টিকা প্রদান করেছে।

একই সঙ্গে নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা এবং পেশাগত উন্নয়নের সুযোগও বৃদ্ধি করা হচ্ছে। নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্সের সুযোগ বাড়ানো হচ্ছে বলেও তিনি জানান।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ প্রথমবারের মতো জিডিপির এক শতাংশের ওপরে রাখা হয়েছে। আগামী বরাদ্দ হিসেবে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা রাখা হয়েছে।

এটি চলতি অর্থবছরের বরাদ্দের প্রায় দ্বিগুণ। চলতি অর্থবছরে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হয়রানিমূলক মামলার অভিযোগ, ডাসারে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হয়রানিমূলক মামলার অভিযোগ, ডাসারে মানববন্ধন

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পুয়ালী গ্রামের মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় হয়রানিমূলক মামলায় স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৬টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপোল বাজারে গোপালপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পশ্চিম পুয়ালী এলাকায় মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে স্থানীয়রা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছেন। এর জেরে মাদক সেবনকারী জাহিদুল ইসলাম ওরফে ইরানের দায়ের করা একটি মামলায় ভূরঘাটা বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ীসহ সচেতন মহলের কয়েকজনকে হয়রানি করা হচ্ছে।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলা ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার কারণে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। একই সঙ্গে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেড ক্রিসেন্টের উদ্যোগে রাজশাহীতে পথচারীদের মাঝে ছাতা বিতরণ, বিশ্রামকেন্দ্র পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


রেড ক্রিসেন্টের উদ্যোগে রাজশাহীতে পথচারীদের মাঝে ছাতা বিতরণ, বিশ্রামকেন্দ্র পরিদর্শন

তীব্র গরমে জনসাধারণের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে নগরীর রেলগেট এলাকায় স্থাপিত অস্থায়ী বিশ্রামকেন্দ্র পরিদর্শন এবং পথচারী, ট্রাফিক পুলিশ ও রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় রাজশাহী নগরীর রেলগেট মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাতা বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজু, ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, ইউনিট লেভেল অফিসার মির্জা শামিম আহসান, রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র টেকনিক্যাল অফিসার আসমা আক্তার, জার্মান রেড ক্রসের প্রজেক্ট অফিসার তানিয়া আক্তার, প্রজেক্ট অফিসার আবু মোঃ জুবায়েরসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চলমান তাপপ্রবাহে সাধারণ মানুষের কষ্ট লাঘবে রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে খোলা আকাশের নিচে কর্মরত শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও ট্রাফিক পুলিশদের সুরক্ষায় ছাতা বিতরণ এবং বিশ্রামকেন্দ্র স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, তীব্র গরমে পথচারীদের সাময়িক স্বস্তি দিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিট নগরীর রেলগেট, সাহেববাজার জিরো পয়েন্ট এবং লক্ষ্মীপুর মোড়ে অস্থায়ী বিশ্রামকেন্দ্র চালু করেছে। এসব কেন্দ্রে পথচারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশুদ্ধ খাবার পানি, হাতপাখা ও ছাতা বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।
রেড ক্রিসেন্টের এ মানবিক উদ্যোগ নগরবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%