ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু, মারা গেছে ৩টি গরুও


সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু, মারা গেছে ৩টি গরুও

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে আব্দুল হাকিম (২৯) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। তিনটি গরুও বজ্রপাতে নিহত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া আব্দুল হাকিম শ্যামনগর উপজেলার ভেটখালি কলোনীপাড়ার শেখ লুৎফর রহমানের ছেলে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

রমজাননগর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, আব্দুল হাকিম পেশায় একজন মাছচাষি ছিলেন। দুপুরে তিনি নিজের মৎস্য ঘেরে কাজ করার সময় ঝড়বৃষ্টির মাঝে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু ঘটে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাছাড়া, বজ্রপাতে তিনটি গরুও মারা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোহলির জায়গায় ভারতের ওয়ানডে দলে জয়সোয়াল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


কোহলির জায়গায় ভারতের ওয়ানডে দলে জয়সোয়াল

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের ভারতীয় দল থেকে চোটের কারণে বিরাট কোহলি ছিটকে গেছেন। কিংবদন্তি এই ব্যাটার যাঁর জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি ওপেনার যশস্বী জয়সোয়াল।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টানা দ্বিতীয় শিরোপা জয়ে কোহলির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই টুর্নামেন্ট খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।

ভারতের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার আজ নিশ্চিত করেছেন যে, আফগানিস্তানের বিপক্ষে কোহলি খেলবেন না। কোহলির ফেরার দিনক্ষণ সম্পর্কে আগরকারের কাছে এখনো কোনো তথ্য নেই।

তবে তিনি আশাবাদী যে, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কোহলিকে পাওয়া যাবে। এই সিরিজটি শুরু হবে ১৪ জুলাই।

কোহলি টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর গ্রহণ করেছেন। বর্তমানে ভারতের হয়ে তিনি শুধুমাত্র ওয়ানডে খেলছেন।

সর্বশেষ তিনি দেশের জার্সিতে জানুয়ারিতে দেখা গিয়েছিলেন; নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া সিরিজে। ওই সিরিজে তিনি ৮০ গড় ও ১০৫.২৬ স্ট্রাইক রেটে ২৪০ রান করেন। আইপিএলে এবারের মৌসুমে কোহলি ৫৬.২৫ গড় ও ১৬৫.৮৪ স্ট্রাইক রেটে ৬৭৫ রান করেন।

যশস্বী জয়সোয়ালের ওয়ানডে অভিষেক ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে হয়েছিল। এই সংস্করণে তিনি এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন।

সর্বশেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি ১১৬ রানের ইনিংস খেলেছিলেন।

ভারত-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শুরু হবে ১৩ জুন। আজ থেকে চণ্ডীগড়ে দুই দলের একমাত্র টেস্ট শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার মব জাস্টিস বন্ধ করতে ব্যর্থ হয়েছে: আসিফ মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


সরকার মব জাস্টিস বন্ধ করতে ব্যর্থ হয়েছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন যে নির্বাচিত সরকার মব জাস্টিস বন্ধ করতে ব্যর্থ হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের সময় এ ধরনের ঘটনা প্রতিরোধের প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে এ ধরনের ঘটনা কমেনি। বরং, বিভিন্ন স্থানে এই ধরনের ঘটনার সংখ্যা বেড়েছে।

আসিফ মাহমুদ শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি মন্তব্য করেন, খোঁজ নিয়ে দেখলেন, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক অনেক কষ্টে এসএসসি পাস করেছেন। যোগ্যতা ও দক্ষতার অভাবের কারণে অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জনস্বার্থে কার্যকর ভূমিকা রাখতে পারছেন না।

এছাড়া আসিফ মাহমুদ আরও বলেন, প্রশাসন পরিচালনায় ব্যর্থতা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অক্ষমতা এবং জনদুর্ভোগ বৃদ্ধি পাওয়ার কারণে বিএনপি সরকার দ্রুত জনসমর্থন হারাচ্ছে। অতীতে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে যে ধরনের সমালোচনার মুখে পড়েছিল, বর্তমান সরকার অল্প সময়ের মধ্যে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি করেছে।

এদিকে, সরকারের অর্থনৈতিক নীতিরও সমালোচনা করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, সরকার দুই বছর বিদ্যুতের দাম বৃদ্ধি না করার ঘোষণা দিলেও কয়েক মাসের মধ্যেই বিদ্যুৎ ও জ্বালানির মূল্য একাধিকবার বাড়ানো হয়েছে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার বাজারে পড়ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে।

তিনি আরও বলেন, সরকারের নীতিগত ব্যর্থতার সবচেয়ে বড় ভুক্তভোগী হবে সাধারণ জনগণ। তাই জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে, জেলার বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। পরে দলের নেতারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের এনসিপির নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:১০ পি.এম


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি মোতায়েন

বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) যুক্ত হয়েছে এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে।

বাংলাদেশের পুশইন ঠেকাতে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবিষয়ে তথ্য জানানো হয়েছে।

জানা যায়, গতকাল শুক্রবার (৫ জুন) জেলা সীমান্ত এলাকাগুলোতে অস্থায়ী ভিত্তিতে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সীমান্তের ভৌগোলিক অবস্থান ও চোরাপথগুলো সম্পর্কে স্থানীয়দের সবচেয়ে বেশি ধারণা থাকে।

এই কৌশল কাজে লাগিয়ে রাজশাহী রেঞ্জ আনসার-ভিডিপির পরিচালকের নির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্টের তত্ত্বাবধানে বিশেষ একটি টিম গঠন করা হয়েছে।

প্রাথমিকভাবে স্থানীয় এলাকা সম্পর্কে ভালো ধারণা রয়েছে এমন ৩৩ জন দক্ষ আনসার ও ভিডিপি সদস্যকে বিজিবির সঙ্গে সীমান্ত চৌকিতে (বিওপি) দায়িত্ব দেয়া হয়েছে।

ভোলাহাট উপজেলার চানশিকারী, চামুংগা, ভোলাহাট, গিলাবাড়ি, চরধরমপুর, সুরানপুর, পোলাডাঙ্গা ও খড়গপুর বিওপিতে তারা আছেন।

গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি বিওপিতে বিজিবির সঙ্গে তারা দায়িত্ব পালন করছেন।

শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নগুলোর জন্য নেয়া হয়েছে ভিন্ন কৌশল।

সেখানে ইউনিয়ন আনসার দলনেতা ও আনসার কমান্ডাররা ইতিমধ্যে নিকটবর্তী বিজিবি ক্যাম্প কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করে জরুরি যোগাযোগের নম্বর বিনিময় করেছেন।

সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক গতিবিধি দেখলে বা বিজিবির ডাক আসলে আনসার-ভিডিপি সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধে যোগ দেবেন।

প্রতিবেশী দেশ থেকে পুশইনের আশঙ্কায় গত কিছুদিন থেকেই সীমান্তে বাড়তি উত্তেজনা রয়েছে।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য আনসার-ভিডিপির সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
১৮ বছরের রেকর্ড ভাঙলেন ১৯ বছরের রুশ তরুণী

ফরাসি ওপেনের নতুন রানি আন্দ্রেভা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:১১ পি.এম


ফরাসি ওপেনের নতুন রানি আন্দ্রেভা

টেনিসের বিশ্বের নতুন বিস্ময় ১৯ বছর বয়সি মিরা আন্দ্রেভা। আজ প্যারিসে ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নারী এককের নতুন চ্যাম্পিয়ন হলেন রুশ এই তরুণী। ফাইনালে বাছাই পর্ব পেরিয়ে আসা পোলিশ তারকা মায়া চওয়ালিনস্কাকে ৬-৩ ও ৬-২ গেমের মাধ্যমে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি উঁচিয়ে ধরলেন তিনি।

এ জয়ের মাধ্যমে একাধিক নতুন কীর্তি ও রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করে দিয়েছেন আন্দ্রেভা। আন্দ্রেভার এ ট্রফি জয় টেনিস দুনিয়াকে ফিরিয়ে নিয়ে গেছে তিন দশক আগের স্মৃতিতে। ১৯৯২ সালে মাত্র ১৮ বছর বয়সে কিংবদন্তি মনিকা সেলেস প্যারিসে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এরপর গত ৩৪ বছরে আর কোনো এত কম বয়সি খেলোয়াড় ফরাসি ওপেনের নারী এককের শিরোপা জিততে পারেননি। ১৯ বছর বয়সে চ্যাম্পিয়ন হয়ে সেলেসের সে রেকর্ডের সবচেয়ে কাছাকাছি পৌঁছালেন আন্দ্রেভা।

রোলাঁ গারোর লাল দুর্গে আন্দ্রেভার এ যাত্রা ছিল রূপকথার মতো। মাত্র তিন বছর আগে ২০২৩ সালে এ ফরাসি ওপেনেই কোয়ালিফায়ার বা বাছাই পর্ব খেলে জীবনের প্রথম গ্র্যান্ড স্লামের মূল পর্বে জায়গা করে নিয়েছিলেন তিনি। ২০২৪ সালে সেমিফাইনালে উঠে টেনিস বিশ্বকে নিজের প্রতিভার জানান দেন। আর ২০২৬ সালে এসে চতুর্থবারের প্রচেষ্টায় সে কোর্টেই নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%