ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
১৮ বছরের রেকর্ড ভাঙলেন ১৯ বছরের রুশ তরুণী

ফরাসি ওপেনের নতুন রানি আন্দ্রেভা


ফরাসি ওপেনের নতুন রানি আন্দ্রেভা

টেনিসের বিশ্বের নতুন বিস্ময় ১৯ বছর বয়সি মিরা আন্দ্রেভা। আজ প্যারিসে ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নারী এককের নতুন চ্যাম্পিয়ন হলেন রুশ এই তরুণী। ফাইনালে বাছাই পর্ব পেরিয়ে আসা পোলিশ তারকা মায়া চওয়ালিনস্কাকে ৬-৩ ও ৬-২ গেমের মাধ্যমে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি উঁচিয়ে ধরলেন তিনি।

এ জয়ের মাধ্যমে একাধিক নতুন কীর্তি ও রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করে দিয়েছেন আন্দ্রেভা। আন্দ্রেভার এ ট্রফি জয় টেনিস দুনিয়াকে ফিরিয়ে নিয়ে গেছে তিন দশক আগের স্মৃতিতে। ১৯৯২ সালে মাত্র ১৮ বছর বয়সে কিংবদন্তি মনিকা সেলেস প্যারিসে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এরপর গত ৩৪ বছরে আর কোনো এত কম বয়সি খেলোয়াড় ফরাসি ওপেনের নারী এককের শিরোপা জিততে পারেননি। ১৯ বছর বয়সে চ্যাম্পিয়ন হয়ে সেলেসের সে রেকর্ডের সবচেয়ে কাছাকাছি পৌঁছালেন আন্দ্রেভা।

রোলাঁ গারোর লাল দুর্গে আন্দ্রেভার এ যাত্রা ছিল রূপকথার মতো। মাত্র তিন বছর আগে ২০২৩ সালে এ ফরাসি ওপেনেই কোয়ালিফায়ার বা বাছাই পর্ব খেলে জীবনের প্রথম গ্র্যান্ড স্লামের মূল পর্বে জায়গা করে নিয়েছিলেন তিনি। ২০২৪ সালে সেমিফাইনালে উঠে টেনিস বিশ্বকে নিজের প্রতিভার জানান দেন। আর ২০২৬ সালে এসে চতুর্থবারের প্রচেষ্টায় সে কোর্টেই নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:১২ পি.এম


নড়াইলে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় ২ কৃষকের মৃত্যু হয়েছে। এটি ঘটেছে শনিবার(৬ জুন) বিকেলে লোহাগড়া উপজেলার শালনগর ও নলদী এলাকায়।

নিহত কৃষকদের মধ্যে একজন হলেন, উপজেলার শালনগর গ্রামের মৃতমতি খানের ছেলে মো. টিটুল খান(৫০)। অপরজন হলেন, একই উপজেলার নলদী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বিল্লাল মোল্লার ছেলে বাবুল মোল্লা(৪২)।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বজ্রপাতে কৃষকদের মৃত্যুর বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ৩ টার দিকে টিটুল গরুকে পানি খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হয়ে মোহুমতী নদীর পাড়ে যান। সেখানে প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বিকেল ৫টার দিকে স্থানীয়রা টিটুল খানকে পড়ে থাকতে দেখেন। তার শরীরের কিছু অংশ পুড়ে যায় এবং কান দিয়ে রক্ত পড়া অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে চিকিৎসক এসে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, নওয়াপাড়া গ্রামের বাসিন্দা বাবুল বিকেল ৪টার দিকে ইছামতীর বিলে মাছ ধরতে যান। বিকেলের যেকোনো সময় বজ্রপাতে তিনি আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় সময় সংবাদকে বলেন, বজ্রপাতের ঘটনায় ২ কৃষকের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। আইনগত প্রক্রিয়া শেষে নিহত কৃষকের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রলীগ-যুবলীগ ঠেকাতে এবার ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:১২ পি.এম


ছাত্রলীগ-যুবলীগ ঠেকাতে এবার ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের বিরোধিতা করে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবির।

শনিবার বিকেলে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে আলাদা কর্মসূচির আয়োজন করে উভয় সংগঠন।

বিকেল সাড়ে ৫টার দিকে ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বাঁধেরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু এবং শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল করিম চৌধুরী বাবু।

সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং যুবলীগের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অন্যদিকে, একই ঘটনার প্রতিবাদে বিকেল ৪টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন শাখার উদ্যোগে বাঁধেরহাট বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন নোয়াখালী শহর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাহবুবুর রহমান এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোমিনুর রহমান।

সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রশিবির নেতারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন করা বা এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির কোনো চেষ্টা সহ্য করা হবে না।

পৃথক দুই কর্মসূচিকে কেন্দ্র করে বাঁধেরহাট বাজার ও আশপাশের এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে ওই এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছিল। এর প্রতিবাদে শনিবার ছাত্রদল ও ছাত্রশিবির আলাদা কর্মসূচি পালন করে।

এদিকে, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ জুন বাজেট পেশ, ১৫ জুন সম্পূরক বাজেট পাস: চিফ হুইপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


১১ জুন বাজেট পেশ, ১৫ জুন সম্পূরক বাজেট পাস: চিফ হুইপ

চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন যে, আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করা হবে এবং ১৫ জুন বিকেলে সম্পূরক বাজেট পাস হবে।

শনিবার সন্ধ্যায় সংসদীয় দলের সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরো বলেন, ১৬ জুন থেকে বাজেট আলোচনা শুরু হবে। সেদিন থেকে সংসদ অধিবেশন সকাল-বিকাল চলতে পারে। ৩০ জুনের মধ্যে বাজেট পাস করতেই হবে, এরপর রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য পাঠানো হবে। বাজেটের গেজেট রাত ১২টার আগেই প্রকাশ করতে হবে।

নুরুল ইসলাম মনি বলেন, ৩০ লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে এ সরকার যাত্রা শুরু করেছে। তবে সরকারের আন্তরিকতা এবং চুরি না করার কারণে দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি বজায় আছে। সভায় চুরি-দুর্নীতি বন্ধের বিষয়েও আলোচনা হয়েছে, জানান তিনি।

চিফ হুইপ আরো জানান, সংসদীয় দলের সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও গত ১২০ দিনে সরকারের কার্যক্রম তুলে ধরা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী এমন শিক্ষাব্যবস্থা চালুর নির্দেশনা দিয়েছেন, যা শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়তা করবে এবং প্রকৃত অর্থে শিক্ষিত করে তুলবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে মিড-ডে মিল চালুর নির্দেশনাও দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও চিফ হুইপ বলেন, দেশে চাঁদাবাজি ও মাদকের কোনো স্থান হবে না। যে বা যারা এসব কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের লোক হলেও কোনোরকম ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীও এ বিষয়ে একমত।

তিনি জানান, জুয়া বন্ধসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কার্যক্রম নেওয়া হচ্ছে। পাশাপাশি নির্বাচনী এলাকায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

সংবিধান সংশোধনের বিষয়ে নুরুল ইসলাম মনি বলেন, সংবিধান যুগোপযোগী করে মানুষের চাহিদা পূরণের জন্য সংশোধন প্রয়োজন। এ লক্ষ্যে একটি কমিটি গঠনের চেষ্টা চলছে, বিরোধী দলও এতে অংশ নেবে বলেও তিনি বিশ্বাস করেন।

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, সংসদীয় পদ্ধতির সরকারে মন্ত্রীরা নানা কারণে পদত্যাগ করতে পারেন। দীপেন দেওয়ান স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পুরানা পল্টনে অধ্যক্ষ ইউনুস আহমদ

সীমান্ত সমস্যা সমাধানে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


সীমান্ত সমস্যা সমাধানে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের সাম্প্রতিক কার্যক্রম উদ্বেগজনক। তিনি মনে করেন, সীমান্ত সমস্যা সমাধানে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিষয়টি উত্থাপন করা প্রয়োজন।

শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেছেন। পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাউয়ুম।

অধ্যক্ষ ইউনুস আহমদ আরও বলেন, ভারত সীমান্তে বহু মানুষকে জড়ো করছে। তারা অনেককে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করছে। আমাদের সীমান্তরক্ষী বাহিনী ও সীমান্তবর্তী মানুষ এই কার্যক্রম প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তিনি বলেন, যে শুধু সীমান্তে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে তা স্থায়ী সমাধান আনবে না।

তিনি আরও জানান, সরকারকে এমন নীতিগত পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে ভারতীয় কর্তৃপক্ষ তাদের নাগরিকদের বাংলাদেশি পরিচয়ে বাংলাদেশে পাঠানোর অপচেষ্টা থেকে বিরত থাকতে বাধ্য হয়। আটকে দেওয়া প্রয়োজন। সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কূটনৈতিক উদ্যোগ নিতে হবে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক মহলেও বিষয়টি আলোচনা করতে হবে।

বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, বিদ্যুৎ খাতে নীতিগত দুর্বলতার দায় এখন জনগণকে বহন করতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট আমলে ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে। বিদ্যুতের উৎপাদন ব্যয়ের একটি বড় অংশ এই ক্যাপাসিটি চার্জের কারণেই বেড়ে গেছে।

তিনি উল্লেখ করেন, “ক্রমবর্ধমান ব্যয়ের দায়ভার জনগণের ওপর চাপিয়ে সরকার পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম সমন্বয় করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”

অধ্যক্ষ ইউনুস আহমদ সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, “ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতে করা সব চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী কোম্পানিগুলোকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ এটি কোনো ব্যবসা ছিল না, বরং ছিল রাষ্ট্রীয় লুটপাট। এর দায় জনগণের ওপর চাপানো যাবে না।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%