ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং
মাওলানা মাহমুদ মাদানী

ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক


ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক

ভারত থেকে ইসরাইলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির শীর্ষ ইসলামী সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী। তিনি বলেছেন, নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে—এমন জেনেও ইসরাইলে অস্ত্র সরবরাহ করা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়, বরং মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার ওপর কলঙ্কজনক দাগ। সোমবার এক বিবৃতিতে মাওলানা মাহমুদ মাদানী বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারত থেকে বিপুল পরিমাণ সামরিক অস্ত্র ও কামানের গোলাবারুদ ইসরাইলে পাঠানো হয়েছে। এ ধরনের গুরুতর অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যাকে তিনি ‘বিভ্রান্তিকর ও দায়সারা’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এমন সংবেদনশীল আন্তর্জাতিক ইস্যুতে সরকারের অস্পষ্ট অবস্থান দেশের নৈতিক ভিত্তি ও আন্তর্জাতিক মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। মাওলানা মাদানী দাবি করেন, ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বিশ্বের দেশগুলোকে অবৈধ দখলদারিত্ব ও সম্ভাব্য গণহত্যার প্রেক্ষাপটে ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছিল। একই সঙ্গে ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন এবং ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তিবিষয়ক কনভেনশনের আলোকে যুদ্ধাপরাধে ব্যবহৃত হতে পারে—এমন অস্ত্র সরবরাহ নিষিদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, 'যখন স্পষ্টভাবে জানা আছে যে এসব অস্ত্র শিশু, নারী ও নিরীহ সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, তখন সেই অস্ত্র সরবরাহ করা শুধু অপরাধ নয়, বরং গণহত্যায় প্রত্যক্ষ অংশীদার হওয়ার শামিল।' আরও পড়ুন গাজার গণহত্যায় ইসরাইলকে অস্ত্র দিচ্ছে ভারত: অ্যামনেস্টি 'বন্দে মাতরম' বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের তিনি আরও বলেন, মহাত্মা গান্ধীর সময় থেকেই ভারতের ঐতিহাসিক অবস্থান ছিল নিপীড়িত ফিলিস্তিনি জনগণের পক্ষে। কিন্তু বর্তমান সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে। একদিকে নিরপেক্ষতার দাবি করা, অন্যদিকে ইসরাইলের হাতে অস্ত্র তুলে দেওয়া দেশের নীতি, নৈতিক ইতিহাস ও আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। মাওলানা মাহমুদ মাদানী ভারত সরকারের প্রতি অবিলম্বে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের মাধ্যমে ইসরাইলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা এবং মানবতার স্বার্থে ইসরাইলের সঙ্গে সব ধরনের সামরিক সম্পর্ক ছিন্ন করারও দাবি জানান তিনি। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা ন্যায়, সত্য ও নৈতিকতার পক্ষে অবস্থানের ওপর প্রতিষ্ঠিত। সেই মর্যাদা অক্ষুণ্ন রাখতে ইসরাইলের সঙ্গে সামরিক সম্পর্ক পুনর্বিবেচনা করে তা বন্ধ করা প্রয়োজন। ভারত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের বড় পর্দায় একসঙ্গে শাকিব-ইধিকা?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫২ এম


ফের বড় পর্দায় একসঙ্গে শাকিব-ইধিকা?

২০২৩ সালে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। মুক্তির পর ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ব্যবসায়িক সাফল্য অর্জন করে। এর পর মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ সিনেমায় আবারও একসঙ্গে পর্দায় হাজির হন তারা। এই সিনেমাটিও বড় সাফল্য পায়, এবং প্রযোজকের দাবি অনুযায়ী, ঢাকাই চলচ্চিত্রের আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করে। এই সাফল্যের ধারাবাহিকতায় আবারও শাকিব-ইধিকা জুটিকে পর্দায় দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। গুঞ্জন রয়েছে, মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘নিঃস্ব’-তে একসঙ্গে অভিনয় করতে পারেন তারা। সিনেমাটিতে শাকিব খানের অভিনয়ের বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছেন নির্মাতা। তবে নায়িকার বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। ইধিকার সম্ভাবনা নিয়ে নির্মাতা হৃদয় জানান, এখনো কোনো অভিনেত্রীর সঙ্গে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়নি। তবে যাদের নিয়ে ভাবা হচ্ছে, তাদের মধ্যে ইধিকা পালও রয়েছেন। তাই এই অভিনেত্রীকে সিনেমাটিতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি। এদিকে ‘নিঃস্ব’ সিনেমার চিত্রনাট্যের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। নির্মাতা জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে শুরু হতে পারে ছবিটির শুটিং। সিনেমাটিতেও শাকিব খানকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে, তবে গল্প ও উপস্থাপনায় থাকবে নতুনত্ব। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের রোজার ঈদে মুক্তি পেতে পারে ‘নিঃস্ব’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৩ এম


টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির

বলিউডের আলোচিত সিনেমা ‘টক্সিক’-এর ‘তাবাহি’ গান প্রকাশের পর যশ ও কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে কিয়ারাকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের কটাক্ষ নিক্ষেপ করার পর এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী হুমা কুরেশি।

তিনি কিয়ারা ও যশের পাশে দাঁড়িয়ে এই সমালোচনাকে ‘অসুস্থ মানসিকতার’ বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। গানটি প্রকাশের পর অনেকেই দাবি করতে শুরু করেন যে, একজন বিবাহিত নারী এবং সদ্য মা হওয়ার পর কিয়ারার এমন দৃশ্যে অভিনয় করা উচিত হতো না। তবে একই দৃশ্যে অভিনয় করা যশও বিবাহিত এবং সন্তানের বাবা, কিন্তু তাকে ঘিরে তেমন কোনো সমালোচনা দেখা যায়নি। এই বিষয়টিকে দ্বৈত মানদণ্ডের উদাহরণ হিসেবে দেখছেন হুমা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ ধরনের মন্তব্যকে নারীবিদ্বেষী মানসিকতার পরিচয় হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, এটি খুবই অসুস্থ এবং নোংরা মানসিকতা। তবে তিনি বিশ্বাস করেন যে, এই ছবির অভিনেত্রী ও পরিচালকই শেষ পর্যন্ত জিতবে। তিনি বলেন, এসব মন্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন নেই এবং মানুষের মানসিকতা কথায় বদলানো যায় না। ছবিটি সব প্রশ্নের উত্তর দেবে।

হুমা আরও বলেন, বাস্তব পৃথিবী অনেক সুন্দর হলেও ইন্টারনেটের পরিবেশ সব সময় তেমন ভালো নয়। তাই অনলাইনের ট্রোলদের সঙ্গে বিতর্কে জড়ানোর কোনো মানে হয় না। তার মতে, সিনেমা মুক্তির পর দর্শকরাই এর যথাযথ মূল্যায়ন করবেন।

এদিকে, বিতর্ক শুধুমাত্র কিয়ারার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের মুখে পড়তে হয়েছে। অনেকেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে কিয়ারার অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।

‘টক্সিক’ সিনেমা নিয়ে বিতর্ক অব্যাহত থাকলেও সিনেমাটির কলাকুশলীরা মনে করছেন, সব সমালোচনার জবাব দেবে সিনেমার উপস্থাপনই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৯ এম


মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

রাজধানীতে কেনাকাটা করার প্রয়োজন হয়তো প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয়। তবে রাজধানীর যেকোনো মার্কেটে যাওয়ার পূর্বে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি অবশ্যই আপনার জানা থাকা জরুরি। তা না হলে আপনি বিড়ম্বনায় পড়তে পারেন।

তাহলে দেখে নিন, মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকার শপিংমল ও মার্কেট বন্ধ থাকবে।

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কাওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজার পাশাপাশি রাপা প্লাজা, কাওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকপ্রতিবন্ধী ভিক্ষুককে মারধর করে টাকা ছিনতাই, পরে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৬ এম


বাকপ্রতিবন্ধী ভিক্ষুককে মারধর করে টাকা ছিনতাই, পরে মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইলে হাবুল মিয়া (৫২) নামের একজন বাকপ্রতিবন্ধী ভিক্ষুক দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। তাঁর মৃত্যু ঘটে গতকাল সোমবার (৩ আগস্ট) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

হাবুল মিয়া উপজেলার বরুহা (রাজঘাট) গ্রামের মৃত মন্নাছ মিয়ার ছেলে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি বাড়ির সামনে কাঁচা রাস্তায় হুইলচেয়ারে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা কাঠ দিয়ে তার মাথায় আঘাত করে এবং সঙ্গে থাকা টাকাপয়সা ছিনিয়ে নেয়। তিনি বাকপ্রতিবন্ধী হওয়ায় ঘটনার সময় তিনি সাহায্যের জন্য চিৎকার করতে পারেননি।

তবে, তাঁর কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্ভাগ্যবশত, তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে মারা যান।

নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন বলেন, "আমার ভাই দীর্ঘদিন ধরে শারীরিক ও বাকপ্রতিবন্ধী অবস্থায় হুইলচেয়ারে চলাফেরা করতেন। তাড়াইল সিএনজি স্টেশনে ভিক্ষা করে যা আয় হতো, তা দিয়েই তাঁর জীবিকা চলতো। তাঁর স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে ঢাকায় বসবাস করে।"

এ ঘটনার সাথে সংশ্লিষ্ট আলমগীর হোসেন বাদী হয়ে ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে তাড়াইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানিয়েছেন, "জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে। আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%