ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির


টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির

বলিউডের আলোচিত সিনেমা ‘টক্সিক’-এর ‘তাবাহি’ গান প্রকাশের পর যশ ও কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে কিয়ারাকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের কটাক্ষ নিক্ষেপ করার পর এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী হুমা কুরেশি।

তিনি কিয়ারা ও যশের পাশে দাঁড়িয়ে এই সমালোচনাকে ‘অসুস্থ মানসিকতার’ বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। গানটি প্রকাশের পর অনেকেই দাবি করতে শুরু করেন যে, একজন বিবাহিত নারী এবং সদ্য মা হওয়ার পর কিয়ারার এমন দৃশ্যে অভিনয় করা উচিত হতো না। তবে একই দৃশ্যে অভিনয় করা যশও বিবাহিত এবং সন্তানের বাবা, কিন্তু তাকে ঘিরে তেমন কোনো সমালোচনা দেখা যায়নি। এই বিষয়টিকে দ্বৈত মানদণ্ডের উদাহরণ হিসেবে দেখছেন হুমা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ ধরনের মন্তব্যকে নারীবিদ্বেষী মানসিকতার পরিচয় হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, এটি খুবই অসুস্থ এবং নোংরা মানসিকতা। তবে তিনি বিশ্বাস করেন যে, এই ছবির অভিনেত্রী ও পরিচালকই শেষ পর্যন্ত জিতবে। তিনি বলেন, এসব মন্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন নেই এবং মানুষের মানসিকতা কথায় বদলানো যায় না। ছবিটি সব প্রশ্নের উত্তর দেবে।

আরও পড়ুন: নাচোলে নারী নেত্রী মরিয়ম বেগমের হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন

হুমা আরও বলেন, বাস্তব পৃথিবী অনেক সুন্দর হলেও ইন্টারনেটের পরিবেশ সব সময় তেমন ভালো নয়। তাই অনলাইনের ট্রোলদের সঙ্গে বিতর্কে জড়ানোর কোনো মানে হয় না। তার মতে, সিনেমা মুক্তির পর দর্শকরাই এর যথাযথ মূল্যায়ন করবেন।

এদিকে, বিতর্ক শুধুমাত্র কিয়ারার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের মুখে পড়তে হয়েছে। অনেকেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে কিয়ারার অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।

‘টক্সিক’ সিনেমা নিয়ে বিতর্ক অব্যাহত থাকলেও সিনেমাটির কলাকুশলীরা মনে করছেন, সব সমালোচনার জবাব দেবে সিনেমার উপস্থাপনই।

আরও পড়ুন: এআইয়ের ব্যবহার রুখতে আদালতে কৃতি, মন্তব্য দিল্লির হাইকোর্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৯ এম


মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

রাজধানীতে কেনাকাটা করার প্রয়োজন হয়তো প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয়। তবে রাজধানীর যেকোনো মার্কেটে যাওয়ার পূর্বে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি অবশ্যই আপনার জানা থাকা জরুরি। তা না হলে আপনি বিড়ম্বনায় পড়তে পারেন।

তাহলে দেখে নিন, মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকার শপিংমল ও মার্কেট বন্ধ থাকবে।

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কাওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজার পাশাপাশি রাপা প্লাজা, কাওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকপ্রতিবন্ধী ভিক্ষুককে মারধর করে টাকা ছিনতাই, পরে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৬ এম


বাকপ্রতিবন্ধী ভিক্ষুককে মারধর করে টাকা ছিনতাই, পরে মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইলে হাবুল মিয়া (৫২) নামের একজন বাকপ্রতিবন্ধী ভিক্ষুক দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। তাঁর মৃত্যু ঘটে গতকাল সোমবার (৩ আগস্ট) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

হাবুল মিয়া উপজেলার বরুহা (রাজঘাট) গ্রামের মৃত মন্নাছ মিয়ার ছেলে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি বাড়ির সামনে কাঁচা রাস্তায় হুইলচেয়ারে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা কাঠ দিয়ে তার মাথায় আঘাত করে এবং সঙ্গে থাকা টাকাপয়সা ছিনিয়ে নেয়। তিনি বাকপ্রতিবন্ধী হওয়ায় ঘটনার সময় তিনি সাহায্যের জন্য চিৎকার করতে পারেননি।

তবে, তাঁর কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্ভাগ্যবশত, তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে মারা যান।

নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন বলেন, "আমার ভাই দীর্ঘদিন ধরে শারীরিক ও বাকপ্রতিবন্ধী অবস্থায় হুইলচেয়ারে চলাফেরা করতেন। তাড়াইল সিএনজি স্টেশনে ভিক্ষা করে যা আয় হতো, তা দিয়েই তাঁর জীবিকা চলতো। তাঁর স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে ঢাকায় বসবাস করে।"

এ ঘটনার সাথে সংশ্লিষ্ট আলমগীর হোসেন বাদী হয়ে ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে তাড়াইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানিয়েছেন, "জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে। আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ দেশে যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৯ এম


আজ দেশে যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে স্বর্ণের দাম সবশেষ সমন্বয়ের মাধ্যমে বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার (৪ আগস্ট) সর্বশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এই দিনে ভরিতে মূল্যবান এই ধাতুটির দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। অন্যদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে, গত ২৮ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ওইদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল সে দিন সকাল সাড়ে ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ৪৭ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৯ দফা এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

স্বর্ণের দাম বাড়ানোর পরেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬০ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ৩০ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ৩০ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। যার মধ্যে বেড়েছিল ১০ বার এবং কমেছিল মাত্র ৩ বার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেত্রী রিনা রহমান আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২২ এম


অভিনেত্রী রিনা রহমান আর নেই

ছোট এবং বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গনে এসেছে শোকের ছায়া।

অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও পরিচালক অনুভব মাহবুব। সোমবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে রিনা রহমানের একটি ছবি পোস্ট করে তিনি সেখানে এ তথ্য জানান।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও তিনি অভিনয় চালিয়ে যান, তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তিনি নিয়মিত কাজ করতে পারছিলেন না।

মৃত্যুর আগে তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’-তে অভিনয় করছিলেন। অসুস্থতার কারণে কিছুদিন ধরে ওই নাটকের শুটিংয়ে তিনি অনিয়মিত ছিলেন।

দীর্ঘ অভিনয় জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র এবং মঞ্চে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন রিনা রহমান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সংশপ্তক’ (১৯৮৭), ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬), এবং জনপ্রিয় ধারাবাহিক ‘মান অভিমান’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%