১২:০৫ পি.এম
ঝিনাইদহে তুচ্ছ ঘটনা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে একজন বন্ধু খুন হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মহিলা কলেজ পাড়ায়। নিহত কাওসার আহমেদ (২১) হরিণাকুন্ডু পৌরসভার ৯নং ওয়ার্ডের চটকাবাড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে এবং সে ঝিনাইদহ পলিটেকনিক কলেজের কম্পিউটার বিভাগের সপ্তম সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন।
ঘাতক বন্ধু লিখন খাঁ ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী গ্রামের মিঠু খাঁর ছেলে, এবং সে বাড়িতে বাথান দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মেসে বাজার করা নিয়ে দুই বন্ধু কাওসার আহমেদ ও লিখনের মধ্যে একটি কথা কাটাকাটি হয়। এরপর দুপুরে খাবার স্বল্প থাকায় কাওসারের কাছ থেকে কৈফিয়ত চান লিখন। এ সময় দুজনের মধ্যে একটি মারমারি শুরু হয়।
এরই জের ধরে সন্ধ্যায় ক্ষিপ্ত হয়ে লিখন সেভেন গিয়ার চাকু দিয়ে কাওসারের পিঠে আঘাত করে। এতে কাওসার মারাত্মকভাবে আহত হয়। আহত অবস্থায় মেসের অন্যান্য ছাত্ররা কাওসারকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান আসাদ।
আরও পড়ুন: লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন