প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেট মহানগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় ট্রিপল মার্ডারের ঘটনায় বাবুল মিয়া নামের গ্রেফতারকৃত ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চার দিনের রিমান্ড শেষে, গতকাল বৃহস্পতিবার, তাকে আদালতে তোলা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেন বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির।
বাবুল মিয়া রায়নগর রাজবাড়ি এলাকার আখতার মিয়ার কলোনির বাসিন্দা ছিলেন এবং তার বাবার নাম মৃত নূর মিয়া।
ওসি জানিয়েছেন, চার দিনের রিমান্ড শেষে, গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কড়া নিরাপত্তায় বাবুল মিয়াকে আদালতে নেওয়া হয়। পরে তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে হাজির করা হয়। এ সময় বাবুল ১৬৪ ধারায় জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেন। পরবর্তী সময়ে ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা তার জবানবন্দি রেকর্ড করেন। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তার জবানবন্দি রেকর্ড করা হয়।
প্রসঙ্গত, গত ১২ আগস্ট রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর নিকুঞ্জ ভিলা নামের নিজ বাসায় খুন হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক এমএ সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা। এ ঘটনার দিন পুলিশ বাবুল মিয়া নামের এক শ্রমিককে গ্রেফতার করে। গত রবিবার পুলিশ তার ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন