০৪:২১ পি.এম
ভারতের কলকাতার দমদমে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দমদম বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড ঘটে।
এই ঘটনায় বিমানবন্দরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের কর্মীরা তিনতলা থেকে আগুনের ফুলকি দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে শুরু করে। পরিস্থিতি দ্রুত অনুধাবন করে দমকল বিভাগের কাছে খবর দেওয়া হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে বিমানবন্দরে থাকা দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তারা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর জন্য কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও দুটি ইঞ্জিন পাঠানো হয়। মোট তিনটি ইঞ্জিনের চেষ্টায় কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: শুধু ৯ দেশ-ই নয়, বিশ্ব এক হলেও হারবে? কারণ- ইয়েমেনের জন্য নবী (সা.) দোয়া করেছিলেন!
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি এবং হতাহতের খবরও নেই। তবে গুরুত্বপূর্ণ এই ভবনে আগুন লাগানোর কারণে কিছু সময়ের জন্য উদ্বেগ তৈরি হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক অনুসন্ধানে জানানো হয়, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। বিমানবন্দর সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে এটিসি বিল্ডিং তেরঙ্গা রঙের টুনি লাইট দিয়ে সাজানো ছিল। সেই টুনি লাইট থেকেই কোনওভাবে শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে। কিন্তু আগুন লাগার আসল কারণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে বৈদ্যুতিক সংযোগ ও লাইটিং ব্যবস্থারও পরীক্ষা করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন