ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

রাজৈরে পুকুরে ডুবে জমজ দুই বোনের মৃত্যু


রাজৈরে পুকুরে ডুবে জমজ দুই বোনের মৃত্যু

মাদারীপুরের রাজৈরে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম ও তাহারিয়া নামে পাঁচ বছর বয়সী জমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার মোল্লাকান্দি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু ওই গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল জমজ দুই বোন তাবাসসুম ও তাহারিয়া। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজৈর থানা পুলিশ।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুই জমজ শিশুর এমন মৃত্যুতে পরিবারসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।”

নিহত শিশুদের বাবা নাসির উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েরা দুজন সবসময় একসঙ্গে থাকত। একসঙ্গে খেলত, একসঙ্গে খেত। ভাবতেও পারিনি, একদিন দুজনকেই এভাবে হারাতে হবে। আমি তো ওদের বাঁচার স্বপ্ন দেখেছিলাম। আল্লাহ আমার বুকটা খালি করে দিলেন। এখন ঘরে গেলে ওদের মুখ খুঁজব, ওদের ডাক শুনব—কিন্তু ওরা আর কোনোদিন ফিরে আসবে না। আমার দুই মেয়েকে একসঙ্গে হারানোর এই কষ্ট আমি কীভাবে সহ্য করব, জানি না।”

মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। একই সঙ্গে পুরো মোল্লাকান্দি গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আরও পড়ুন: খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় বাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় বাড়াল

জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে জরিমানা ছাড়া মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রোববার এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত শেষবারের মতো বাড়ানো হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে না পারা ব্যক্তি–প্রতিষ্ঠান নতুন করে সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানরা রাষ্ট্রপতিকে দায়িত্বভার গ্রহণ করায় অভিনন্দন ও শুভ কামনা জানান। একই সঙ্গে তারা রাষ্ট্রপতিকে তাদের নিজ নিজ বাহিনীর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এ সময় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন তিন বাহিনীর প্রধান।

রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

 

দেশের সাম্প্রতিক সময়ে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে সর্বত্র। এসব ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

স্ক্রল করলেই চোখে পড়ছে খুন, হত্যা এবং বিভিন্ন ধরনের অপরাধের খবর।

অভিনেত্রী জাকিয়া বারী মমরও সাধারণ মানুষের মতো এসব ঘটনার প্রতি উদাসীন থাকেননি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে ভার্চুয়াল জগতে অপরাধ ও সহিংসতার খবরের ছড়াছড়ি নিয়ে হতাশা প্রকাশ করেন এই অভিনেত্রী।

তিনি উল্লেখ করেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি! আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক।’

মমরের এই মন্তব্যের সূত্র ‘ক্রাইম পেট্রোল’, যা ভারতের একটি জনপ্রিয় অপরাধভিত্তিক টেলিভিশন সিরিজ। এই অনুষ্ঠানে বাস্তব বিভিন্ন ঘটনার আদলে খুন, হত্যা এবং নানা ধরনের অপরাধের ঘটনা তুলে ধরা হতো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত ভেসে আসা অপরাধ ও সহিংসতার খবরের বর্তমান চিত্র বোঝাতে প্রতীকী অর্থে ‘ক্রাইম পেট্রোল’-এর প্রসঙ্গ তুলে ধরেছেন মম।

অভিনয়ের বাইরেও তিনি সমসাময়িক নানা ঘটনা, সামাজিক ইস্যু এবং নিজের অনুভূতি নিয়ে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন। এবারও দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানালেন এই অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে তিনটি মামলার অনুমোদন প্রদান করেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তারা ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে ব্যাংক হিসাব খুলেছেন এবং ২৭টি ভুয়া 'বাই মুরাবাহা' ডিলের মাধ্যমে মোট ১৪১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

মঙ্গলবার, দুদকের উপ-পরিচালক (মানিলন্ডারিং-১) নূর-ই-আলমের স্বাক্ষরিত পৃথক তিনটি স্মারকে এজাহার দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, কমিশন আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%