০৮:৩৯ পি.এম
স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও ব্রাজিল দলে ফিরে আসছেন নেইমার জুনিয়র। তবে প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে ফেরা এই তারকাকে কতক্ষণ মাঠে রাখা হবে, এ ব্যাপারে কোচ কার্লো আনচেলত্তি এখনই পরিষ্কার করে কিছু জানাননি।
‘সি’ গ্রুপে দুটি ম্যাচ শেষে শীর্ষে রয়েছে ব্রাজিল। যদিও নকআউট নিশ্চিত নয়, তবে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা তুলনামূলকভাবে স্বস্তিতেই মাঠে নামবে। এবং এই ম্যাচেই নেইমারের প্রত্যাবর্তন ফুটবল বিশ্বে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের শারীরিক অবস্থার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন আনচেলত্তি। তিনি জানিয়েছেন, নেইমার এখন সম্পূর্ণ প্রস্তুত এবং দলের সঙ্গে ভালোভাবে অনুশীলন করেছেন।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৬৬২ জন
ব্রাজিলের কোচ বলেন, ‘নেইমার প্রস্তুত। সে এই সপ্তাহে ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য প্রস্তুত। আমরা সবাই খুব খুশি। তার গুণগত মান দলের জন্য বড় ভূমিকা রাখতে পারে।’
নেইমার সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। তারপর চোটের কারণে তিনি দীর্ঘ সময় বাইরে ছিলেন। চলতি বছরের ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে তিনি আবার চোট পান।
তবে, এবার তাকে কতক্ষণ মাঠে খেলানোর ব্যাপারে সরাসরি কোনো উত্তর দিতে চাননি আনচেলত্তি। তবে তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে যে নেইমার পুরো ম্যাচও খেলতে পারে। তিনি আরও বলেছেন, ‘সে ৯০ মিনিট খেলতেও পারে। শারীরিকভাবে সে ভালো অবস্থায় আছে এবং অনুশীলনও দারুণ হয়েছে। আমি তার পারফরম্যান্সে খুবই সন্তুষ্ট।’
বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই ম্যাচেই ব্রাজিলের জার্সিতে ফিরতে যাচ্ছেন নেইমার।
আরও পড়ুন: ‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা পেলে কী করবেন’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন