ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং
কুমিল্লাবাসীকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনে

সাবেক এমপি বাহারকে দেশে ফিরিয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় বিচারের দাবি


সাবেক এমপি বাহারকে দেশে ফিরিয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় বিচারের দাবি

সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামিলীগের সভাপতি বাহাউদ্দীন বাহার সম্পর্কে কুমিল্লায় মাদরাসাবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ এবং কুমিল্লার জনগণকে হুমকি দেওয়ার বিরুদ্ধে কুমিল্লা জেলা কওমী মাদ্রাসা সংগঠনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। সংগঠনটি একই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় বিচারের আওতায় আনার দাবি জানায়। কুমিল্লা প্রেসক্লাবে বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

সম্প্রতী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো একটি টকশোতে বাহাদ্দীন বাহার মাদরাসা শিক্ষাব্যবস্থা বন্ধ করে দেওয়ার বিষয়ে বক্তব্য দেন এবং কুমিল্লার জনগণের জন্য হুমকির বার্তা দিয়েছেন। তার এই বক্তব্যের কারণে দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা কওমী মাদ্রাসা সংগঠনের যুগ্ম সেক্রেটারি ও মহানগর সেক্রেটারি মুফতী শামছুল ইসলাম জিলানী লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশের মাদরাসাসমূহ যুগের পর যুগ ধরে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এই শিক্ষাব্যবস্থা বন্ধের আহ্বান ধর্মীয় স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি আক্রমণ।

আরও পড়ুন: বিদ্যালয়ের পাশেই ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ সেতু, শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পারাপার

তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য সামাজিক সম্প্রীতি এবং জাতীয় ঐক্যের জন্য বিপজ্জনক এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ। লিখিত বক্তব্যে বাহাউদ্দীন বাহারের রাজনৈতিক ভূমিকারও তীব্র সমালোচনা করা হয়। সংগঠনের নেতারা জানান, অতীতে তার বিরুদ্ধে রাজনৈতিক দমন-পীড়ন, সন্ত্রাস ও দুর্নীতির নানারকম অভিযোগ রয়েছে। দেশে না থাকা অবস্থাতেও তিনি পরিস্থিতি ঘোলাটে করার উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে নেতারা বাহাউদ্দীন বাহারকে আন্তর্জাতিক পুলিশি সহযোগিতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তার বক্তব্যের বিষয়ে তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, শিক্ষাব্যবস্থা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মুনীর হুসাইন। এছাড়া কুমিল্লা জেলা কওমী মাদ্রাসা সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি ও মহানগর সভাপতি হাফেজ মাওলানা মুনীর হুসাইন, মাওলানা আনিসুর রহমান আশরাফী, হাফেজ আজীজুল হক, মাওলানা তৈয়ব, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আবুল কাশেম, আবু তাহেরসহ জেলার নানা পর্যায়ের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা

আন্তর্জাতিক ডেস্ক

ঠাকুরগাঁও প্রতিনিধি

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা
 
ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশ-এর বাস্তবায়নে "রিয়েক্টস-ইন" প্রজেক্টের আওতায় "জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
 
বৃহস্পতিবার (১১ জুন) সকালে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসের হলরুমে মতামত সভাটি অনুষ্ঠিত হয়। 
 
 
ইএসডিও'র রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে হারভেস্টপ্লাস এর প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ শাহিনুল কবির মানবদেহে জিংক এর প্রয়োজনীয়তা এবং জিংকের অভাব পূরণে জিংক সমৃদ্ধ ব্রিধান১০২,  ব্রিধান১০০, ব্রিধান৮৪ এবং ব্রিধান৭৪ এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।
 
 
এরপরে উপজেলা পর্যায়ের বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তারা মুক্ত আলোচনায় বলেন যে, এই প্রকল্পটি প্রকৃতই একটি কার্যকর প্রকল্প। এর পক্ষে আরও ব্যাপক প্রচারণা চালানো দরকার এবং প্রতিটি জেলায় ও উপজেলায় "জিংক চাল পাওয়া যায়" এরকম কমপক্ষে একটি করে আউটলেট থাকলে আগ্রহী ও সচেতন ক্রেতারা ক্রয় করে জিংক সমৃদ্ধ চালের ভাত খেতে পারবেন।
 
 
উক্ত মতামত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার জনাব নাজমুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মাসুদ রানা, সায়েন্টিফিক অফিসার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) পঞ্চগড় রিজিয়ন।
 
 
 অনুষ্ঠানে  অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তাগণ, জামে মসজিদের ইমামগণ, হাই স্কুলের প্রধান শিক্ষকগণ এবং কৃষক নারী নেত্রী সহ ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

ঈদগাঁওতে বিএনপি ও আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


ঈদগাঁওতে বিএনপি ও আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি

বিএনপি'র চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর সমুদ্রনগরী কক্সবাজারে আগমন উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন করেছে ঈদগাঁও উপজেলা বিএনপি পরিবার এবং স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী। প্রধানমন্ত্রী তার আগমনকে সফল ও সার্থক করতে স্থানীয়ভাবে নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। জনসমাগম বৃদ্ধি, যানজট কমানো, সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের উদ্যোগে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ। ১০ জুন বিকেলে এবং রাতে এ সংক্রান্ত পৃথক প্রস্তুতি সভা, স্বাগতম মিছিল ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ঈদগাঁও উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে বাস স্টেশন সংলগ্ন পার্টি অফিসের নিচে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম। সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস শুক্কুর, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ (জনি), বিএনপি নেতা মোজাম্মেল হক, আকতার উদ্দিন, হারুনুর রশিদ, হেলাল উদ্দিন, মেম্বার কামাল হোসেন, বেলাল উদ্দিন, জিয়াউল করিম, আনিসুর রহমান, আবু তাহের মুন্না, মোহাম্মদ আরিফসহ অন্যান্যরা।

উপস্থিত ছিলেন বিএনপি নেতা অহিদুল আলম কোম্পানি, মোঃ ইসমাইল, এ এইচ সেলিম উল্লাহ, প্রবাসী বিএনপি নেতা হামিদুল হক, মোক্তার আহমদ, হেলাল উদ্দিন কোম্পানি, মোহাম্মদ আযমগীর, মেম্বার আজম খাঁন, সাবেক মেম্বার জসিম উদ্দিন, আবু হেনা, নুরুল হুদা নকশা, সোহেল রানা, মোহাম্মদ আলমগীর, মহিলা দলনেত্রী সেলিনা আক্তার, শামীম আক্তার, সুবর্ণা বেগম প্রমুখ। পরে সেখান থেকে একটি স্বাগত মিছিল মহাসড়ক হয়ে বাস স্টেশনের ঈদগড় সড়কের মাথায় গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর আগমনে কক্সবাজার জেলাবাসীর সাথে ঈদগাঁও উপজেলাবাসীও অত্যন্ত খুশি ও আনন্দিত। তারা প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছে। মহাসড়কের ঈদগাঁও কালীরছড়া থেকে ঈদগাঁও বাস স্টেশন পর্যন্ত মহাসড়কে সমবেত লোকজন প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য দাঁড়াবেন বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।

এদিকে প্রধানমন্ত্রীর কক্সবাজার আগমন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন সহ সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছে কক্সবাজারের ঈদগাঁও থানা। একই দিন রাতে থানার সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস শুক্কুর, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ (জনি), ঈদগাঁও ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমের ইন্সপেক্টর মৃদুল, মেম্বার কামাল হোসেন সহ আমন্ত্রিতরা। উপস্থিত ছিলেন হুমায়ুন কবির কোম্পানি, শ্রমিক নেতা সেলিম আকবর, মেম্বার আব্দুল হাকিম, হামিদুল হক, শ্রমিকদল নেতা আবু তাহের মুন্না, বেলাল উদ্দিন, আবু হেনা, মামুন সিরাজুল মজিদ সহ অন্যান্যরা।

অফিসার ইনচার্জ সমাপনী বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার আগমন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। সড়কে যানজট মুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমের পরিদর্শক মৃদুল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হংকংয়ে বিশ্বকাপের ২ কোটি টাকার নকল পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


হংকংয়ে বিশ্বকাপের ২ কোটি টাকার নকল পণ্য জব্দ

হংকংয়ে একটি বিশেষ অভিযানে ফিফা বিশ্বকাপের প্রায় ২ কোটি টাকা (১৫৬ মিলিয়ন হংকং ডলার) মূল্যের নকল পণ্য জব্দ করা হয়েছে। হংকং কাস্টমস এই চক্রের সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১১ জুন) এই তথ্য জানিয়েছে হংকং কর্তৃপক্ষ।

জব্দকৃত পণ্যের প্রায় ৮০ শতাংশই আমেরিকা অঞ্চলের দেশগুলোর জন্য পাচারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। যেখানে আজ থেকেই ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে।

হংকং কাস্টমস ‘ক্লিন শিট’ নামক বিশেষ অভিযানে প্রায় ২ লাখ ৩০ হাজার নকল পণ্য উদ্ধার করেছে।

জব্দকৃত মালামালের মধ্যে জনপ্রিয় দলগুলোর প্রায় ৩০ হাজার নকল জার্সি অন্তর্ভুক্ত রয়েছে।

হংকংয়ের ইন্টেলিজেন্ট প্রোপার্টি ইনভেস্টিগেশন ব্যুরোর সিনিয়র ইন্সপেক্টর ওয়েইন চুং জানিয়েছেন, এই জার্সিগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আসল জার্সির থ্রি-ডি টেক্সচার, ব্র্যান্ড ট্যাগ এবং কিউআর কোডও হুবহু নকল করা হয়েছে। যা সাধারণ ক্রেতাদের পক্ষে চেনা অসম্ভব।

বিশ্বকাপের জার্সির পাশাপাশি এই অভিযানে বিপুল পরিমাণ জাল জুতো, ঘড়ি, স্পিকার এবং বিলাসবহুল ব্র্যান্ডের হ্যান্ডব্যাগও উদ্ধার করা হয়েছে।

এই জাল পণ্যগুলোর একটি বড় অংশ চীন থেকে হংকং সীমান্ত পার করার সময় স্থানীয় লজিস্টিক সেন্টারগুলো থেকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে একজন ট্রাক চালক রয়েছেন এবং বাকি ৫ জন অনলাইনে এই জাল জার্সি বিক্রির সঙ্গে জড়িত। বর্তমানে তাদের জামিনে মুক্তি দেওয়া হলেও তদন্ত অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে অবৈধভাবে যাওয়ার সময় দুই বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


ভারতে অবৈধভাবে যাওয়ার সময় দুই বাংলাদেশি আটক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করতে গিয়ে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছে বিজিবি। এর আগে, গত রাতের কোনো এক সময় উপজেলার বুরুংগা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঢাকা জেলার সাভার উপজেলার জহরচাঙ্গা গ্রামে বসবাসকারী মিজানুর রহমানের ছেলে মো. সামিউল হক (২৪) এবং তার বোন মোছা. রাবিয়া খাতুন (৩৬)।

বিজিবি জানায়, গত রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতায় বারোমারী বিওপির একটি টহল দল সুবেদার মনিরুজ্জামানের নেতৃত্বে সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এই সময় সীমান্ত পিলার ১১১২ এর নিকট থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে বুরুংগা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করতে গিয়ে তাদের আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক দুই বাংলাদেশিদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে তাদের হস্তান্তর করেছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং যাতায়াত রোধে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

নালিতাবাড়ী থানার এসআই হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%